হরিপুর ব্রিজ এবং পাশে নার্সারির কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
২১ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ।

২৪ রমজান ১৪৪৫ হিজরি। ০৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।




আমি @tuhin002 বাংলাদেশ থেকে লিখছি। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আপনাদের সাথে কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করবো। এই ফটোগ্রাফি গুলো আমি তুলেছিলাম কুষ্টিয়ার হরিপুর ব্রিজের নিচে একটি ফুলের নার্সারি আছে সেখানে থেকে। আর কিছু তুলেছি গড়াই নদীর তীর থেকে। বরাবর ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আর সেই ভালোলাগা থেকেই আমি আজকে ভিন্ন রূপের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে।


১ নং ফটোগ্রাফি।

এখানে যে গাছটিকে দেখতে পারছেন এই গাছের নাম হল সেকুলেন্ট। এই গাছটি দেখতে অনেকটা শাপলা ফুলের মত। প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম এটি শাপলা ফুল ।কিন্তু পরে জানতে পারলাম এটা হচ্ছে ক্যাকটাসের একটা প্রজাতি এর নাম হল সেকুলেন্ট। এটি দেখতে কিন্তু ভীষণ সুন্দর ।দূর থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগছিল ।তাই একটি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি এই সেকুলেন্ট গাছের ফটোগ্রাফিটা আপনাদের ভালো লেগেছে।


২ নং ফটোগ্রাফি।

আপনারা সবাই নিশ্চয়ই এই ফুলটি চিনতে পারছেন ।আসলে এই ফুলের ফটোগ্রাফিটা করার আমার ইচ্ছা ছিল না শুধু অনেক গুলো গোলাপ ফুল এখানে ছিল বলেই ফোটোগ্রাফিটা করেছিলাম। আমাদের খুবই পরিচিত একটি ফুল আর এই ফুলের সৌন্দর্য সব সময় মানুষকে বিমোহিত করে। আর যে কোন নার্সারীতে আপনি গেলে সেখানে গোলাপ ফুল দেখতে পাবেন ।কারণ গোলাপ ফুল হলো সব ফুলের রানী। যে কোন অনুষ্ঠানে বা যেকোনো কাজেই গোলাপ ফুলের কদর বেশি।


৩ নং ফটোগ্রাফি।

একটা সময় গড়াই নদীতে প্রচুর পানি ছিল ।কিন্তু মানুষের যাতায়াত ব্যবস্থা একমাত্র নৌকা ছাড়া অন্য কিছু ছিল না। যার কারণে মানুষের জীবনযাত্রা মান খুব একটা ভালো ছিল না ।পরবর্তীতে সেখানে একটি ব্রিজ তৈরি করা হয়ে থাকে। সেই ব্রিজের নাম হলো হরিপুর ব্রিজ ।কিন্তু বর্তমান সময়ে এই ব্রিজ শুধু ব্রিজ হিসাবে রয়ে গেছে। কারণ এর নিচে কোন পানি নেই। শুধু ধুধু বালি দেখা যাচ্ছে আমি যখন এই ব্রিজের নিচে ছবি তুলেছিলাম তখন আমার নিজের কাছে অবাক লাগছিল যে দিকে তাকিয়ে ছিলাম শুধু বালি আর বালি । অল্প কিছু পানি রয়েছে ।


৪ নং ফটোগ্রাফি।

আমরা অনেকেই ক্যাকটাস গাছ দেখেছি কিন্তু ক্যাকটাসের ফুল কখনো দেখেছি হয়তো অনেকেই দেখেছে এই ফুল এই ফুল গুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর আপনারা এর গাছের গোড়ায় দেখতে পারছেন এত লম্বা লম্বা কাটা এই কাঁটাগুলো কিন্তু খুব বিষাক্ত কিন্তু ফুলগুলো কত সুন্দর এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে দেখে ভীষণ ভালো লাগলো। এই ভালোলাগা থেকেই ফটোগ্রাফিরা করেছি আশা করি যারা ক্যাকটাসের ফুল এখন পর্যন্ত দেখেন নাই তারা হয়তোবা দেখে বেশ আপ্লুত হয়েছেন। কারণ কোন অদেখা জিনিসগুলো দেখতে পারলে বেশ ভালো লাগে ঠিক ক্যাকটাসের ফুলটা আমার কাছে তেমন লেগেছিল ওই দিন।


৫ নং ফটোগ্রাফি।

বেশ কয়েক সপ্তাহ ধরেই এই হরিপুর ব্রিজের পাশে যে নার্সারি এবং হরিপুর ব্রিজের চারপাশের কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। নার্সারি অনেক ফুল আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি ঐদিন আমি নিজেও একটি নার্সারির মধ্যে সেলফি তুলেছিলাম। ভাবলাম আজকে যেহেতু আমার এখানকার ফটোগ্রাফি শেষ ফটোগ্রাফি তাই নিজের তোলা ছবিটি সহ নার্সের এই ফটোগ্রাফিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সত্যি বলতে এই নার্সারি ফটোগ্রাফি গুলো আমাকে মুগ্ধ করেছে আর এই নার্সারি মধ্যে যতগুলো ফুল ছিল অনেক সুন্দর এবং এই ফুল আমাকে বিমোহিত করেছে।


নং ৬ ফটোগ্রাফি।

আপনারা যে ফুলটিকে দেখতে পারছেন এই ফুলের নাম কি আপনাদের জানা আছে? যদি না জানা থাকে তাহলে আজকে জেনে নেন ।এই ফুলটির নাম হল হাজারী গোলাপ। এর ভিন্নতা রয়েছে কারণ এটি এর আগেও আমি দেখেছি কাল রং অন্যরকম অথচ সেটা হচ্ছে লাল হাজারী গোলাপ। দেখতে কিন্তু একেবারে গোলাপের মতোই। আসলে এটা গোলাপের মতোই হওয়ার কারণ হলো এটা গোলাপের একটি প্রজাতি। কারণ পৃথিবীতে গোলাপের প্রজাতির বহু রয়েছে। এর মধ্যে হাজারী গোলাপ একটি ।দেখতে যেমন সুন্দর তেমনি এর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে । এই হাজারী গোলাপের ফটোগ্রাফিটা আপনাদের ভালো লেগেছে।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনhttps://w3w.co/caution.news.presenting



👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নার্সারি গুলোতে ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। কারণ এখানে অনেক ধরনের গাছ ও ফুল থাকে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু নার্সারিতে ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। কারণ অনেক গুলো ফুলের সমন্বয়ে তৈরি হয় নার্সারি। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন হরিপুর ব্রিজ এর পাশে নার্সারির কিছু ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে হাজারি গোলাপ ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সেখানে যে এত সুন্দর নার্সারি ফুলের বাগান রয়েছে এটা আমার জানা ছিল না। যাওয়ার পরে দেখেন বুঝতে পারলাম। হাজারী গোলাপ ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভাগ্নে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

সেকুলেন্ট এর বেশ কয়েকটা প্রজাতি আমি দেখেছিলাম তবে শাপলা ফুলের মত এগুলো আমি এর আগে কখনো দেখিনি। এই সেকুলেন্ট গুলো দেখতে খুবই সুন্দর এবং এদের দাম ও কিছুটা বেশি থাকে। হাজারী গোলাপের ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন সেকুলেন্টের বেশ কিছু প্রজাতি রয়েছে। তার মধ্যে এই প্রজাতির দামটা অনেক বেশি এবং দেখতে ভীষণ সুন্দর। সেকুলেন্টের এই প্রজাতিটা দেখে তো আমি মুগ্ধ হয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার শেয়ার করা প্রথম ফটোগ্রাফিটি দেখে আমি তো প্রথমে মনে করেছিলাম এটি একটি শাপলা ফুলের ফটোগ্রাফি। পরে দেখতে পেলাম এটি একটি গাছ। তাছাড়া আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন। হরিপুর ব্রিজের নিচে দাঁড়িয়ে অনেক সুন্দর একটি ছবি তুলেছেন আপনার। ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও প্রথমে এটাকে শাপলা ফুল ভেবেছিলাম কিন্তু পরে জানতে পারলাম আসলে এটা ফুল নয় এটা নাকি একটা সেকুল্যান্ট গাছ। তবে এখানকার জায়গাটা বেশ সুন্দর। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি তুলে ধরেছেন ভাইয়া।আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।খুবই নিখুঁত ভাবে সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ওয়াও আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে আমিও জানতাম যে এটা হাজারী গোলাপ ফুল তবে এটা ঠিক যে ফুল কালার ভিন্ন হলেও তার নাম কিন্তু একই।যাইহোক আজকে আপনার পোস্ট পড়ে ফুলটির নাম জানা হয়ে গেলো। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রথম ছবিটা দেখে ভাবলাম শাপলা ফুলের মত অন্য কোন জাত হবে। কিন্তু পরে দেখলাম এটা সেকুলেন্ট গাছ। যাই হোক জানা ছিল না ভাইয়া। বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর ছিল। শেষের দিকে যে হাজারী গোলাপের কথা বলেছেন সেটা দেখে একদম অবাক হয়ে গেলাম। দেখতে যেমন সুন্দর লাগছে নিশ্চয়ই ঘ্রাণ অনেক ভালো হবে। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ভাইয়া ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সেকুল্যান্ট গাছ গুলো দেখতে ভীষণ সুন্দর। ফটোগ্রাফিতে যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছিল যখন আমি স্বচক্ষে দেখেছিলাম। আর হাজারী গোলাপ সে তো অনেক চমৎকার একটি ফুল। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile