আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ প্রতিযোগিতা || ABB মেমোরি-বুক

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ " আমার বাংলা ব্লগ " এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আমার কিছু অনুভূতি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই।




এটাকে আসলে ডাই পোস্ট বলবো নাকি অনুভূতি প্রকাশ, আমি ঠিজ শিওর না। নিজের মতো করে আমার বাংলা ব্লগকে ঘিরে কিছু অনুভূতি প্রকাশ করেছি মাত্র। প্রথমেই কিছুটা সময় নিয়ে ভিডিওটা দেখে নেই??


এটা আসলে কোন স্ক্রিপ্টেড কোন কিছু ছিলো না। সব কথা তো আসলে লিখে বোঝানো সম্ভব হয় না, আবার অনেক সময় মুখে বলেও শেষ করা সম্ভব হয় না। এই " আমার বাংলা ব্লগ " পরিবারের সাথে আমার জার্নি মাত্র এক বছরের। এর মধ্যেই এটি আমার জীবনের অনেক বড় অংশ হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় না, যারা আরোও আগে থেকে যুক্ত আছেন, তাদের অনুভূতির জায়গাটা আরোও কত বেশি স্ট্রং! এই কমিউনিটি তে কাজ করার পর থেকেই অল্প করে হলেও আবারো আর্ট করা শুরু করেছি, নতুন নতুন জিনিস ও শিখছি, যেমনটা লীফ-আর্ট! লীফ আর্ট আমি আগে তো কখনো করিই নি, আমি শিওর, এই কমিউনিটি তে যুক্ত না হলে কখনো চেষ্টা ও করা হতো না! এমন আরেকটি বিষয়, আমার বাংলা ব্লগ এর মাধ্যমে আমি আমার আরেকটি নতুন পরিচয় পেয়েছি! আজ মানুষ আমাকে আমার কবিতার মাধ্যমে চিনে, এটিও সম্ভব হয়েছে কেবলমাত্র এই আমার বাংলা ব্লগ এর জন্যই! এটি আমার জীবনের চরম একটি প্রাপ্তি! প্রতি সপ্তাহেই ৭০ থেকে ১২০ জন বা তারও বেশি মানুষ আমার কবিতা আবৃত্তি শোনেন, আমাকে উৎসাহ দেন এটি যে আমার জন্য কত বড় ভালোলাগার, কত বড় পাওয়া আমার জীবনের জন্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না! শুধুই কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় rme দাদার প্রতি, কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দের প্রতি এবং আপনাদের সকলের প্রতি, যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন এবং এভাবে আপন করে নিয়েছেন।


এবারে স্বল্প পরিসরে দেখে নেই আমি আমার বাংলা ব্লগ এর মেমোরি বইটি কিভাবে বানিয়েছি:-

উপকরণ :-
  • হলুদ ও বেগুনি রঙের কাগজ
  • টিস্যুর বক্স পেপার
  • গাম
  • এন্টি কাটার
  • লাল কলম


ধাপ-১ :-

প্রথমে ৬*৬ সেন্টিমিটার সাইজের অনেকগুলো হলুদ কাগজ কেটে নিবো। এবং সেখানে প্রিয় কমিউনিটির সম্পর্কে অনেক ওয়ার্ড লিখে নিয়েছি।





২য় ধাপ:

এবারে বেগুনি কাগজ ও লম্বা করে কেটে গামের সাহায্যে সেই হলুদ কাগজ গুলো বেগুনি কাগজে লাগিয়ে নিয়েছি। এরপর বেগুনি কাগজের ব্যাকপার্ট গুলোও আঠার সাহায্যে লাগিয়ে বই এর মতোন আকৃতি বানিয়ে নিয়েছি।





৩য় ধাপ:
এবারে টিস্যুর বক্স থেকে সাইজমতোন পেপার কেটে মেমোরি বুক এর কভার তৈরি করে নিবো। এবং ভেতরের পাশেও রঙিন কাগজ কেটে লাগিয়ে নিবো।





এভাবেই আমার ডাই আমার বাংলা ব্লগ পরিবার মেমোরি বুক " তৈরির কাজ শেষ করলাম। আর এসম্পর্কে কিছু অনুভূতি তো ভিডিওতেই শেয়ার করেছি। আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি শুভ হোক। আমাদের প্রাণের আমার বাংলা ব্লগ কমিউনিটি দীর্ঘ জীবী হোক। আরোও সমৃদ্ধ, আরোও শক্তিশালী পরিবার হয়ে উঠুক এটাই চাওয়া।

আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমার বাংলা ব্লগের ৩য় বছর উপলক্ষে আপনি খুব সুন্দর এবিবি মেমোরি একটি ডাইরি করেছেন এবং খুব সুন্দর ভাবে গুছিয়ে এবিবির প্রতিটি পদক্ষেপ তুলে ধরেছেন। খুব ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

তিন বছর পূর্তি উপলক্ষে খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট তৈরি করতে দেখে। আজ আপনি এ পোষ্টের মাঝে বেশ অনেক সুন্দর ডাই পোস্ট শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করতে দেখে অনেক ভালো লেগেছে আমার।

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি দেখছি খুব সুন্দর করে এবিবি মেমোরি বুক তৈরি করে নিলেন। যেটার মধ্যে সবকিছুই রয়েছে। এটা দেখে আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি সাজিয়ে গুছিয়ে এটা সম্পূর্ণ করেছেন। পুরো মেমোরি বুকটা এত সুন্দর হয়েছে যে আমার কাছে মনোমুগ্ধকর লেগেছে। এখানে দাদার গুরুত্বের কথা আমরা যতই বলবো ততই অনেক কম হবে। আপনার তৈরি করা এই বুকটা সবার কাছেই অনেক ভালো লাগবে দেখেনি। এটার একটা ভিডিও শেয়ার করার কারনে আমার কাছে আরো ভালো লেগেছে।

 2 years ago 

আসলেই আপু, দাদার গুরুত্বের কথা যতই বলা হোক না কেন, কম ই হবে!! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো।

 2 years ago 

ABB মেমোরি বুক চমৎকার হয়েছে আপু। শেষ মুহূর্তে এসে আপনি দারুন কিছু উপস্থাপন করেছেন। আপনার পোস্ট দেখে ভীষণ ভালো লেগেছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য এবং এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আসলেই একেবারে শেষ মুহূর্তে যতটুকু পেরেছি, তাতেই অংশগ্রহণ করেছি। নইলে আরো কিছুটা অন্যরকম করার ইচ্ছে ছিলো। আপনাকে ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64769.27
ETH 1941.46
USDT 1.00
SBD 0.37