অবশেষে আবারো..

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। এ যেনো বহু যুগ পর নিজের বাসায় ফিরতে পারলাম, এমন এক অনুভূতি! ভারতীয় এবং বাংলাদেশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই পরিবারসহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় পরিবার সহ বেশ ভালো আছি। আজকে প্রায় পাঁচ টা দিন পর আপনাদের সাথে যুক্ত হতে পেরে যে কী ভীষণ ভালো লাগছে!

IMG20240709181320.jpg


জীবন মানেই অভিজ্ঞতার সমাহার! নানা রকম অভিজ্ঞতার সমষ্টিতেই জীবন! কখনো কোন অভিজ্ঞতা সুখকর, কখনো ভীষণ ভয়ংকর! সব মিলিয়েই জীবন। একবার যে অভিজ্ঞতা হয়ে যায়, তা উপেক্ষা করার কোন উপায় ই নেই, সে যত ভয়ংকর অভিজ্ঞতাই হোক না কেন! বিগত কয়েকটা দিনে বেশ কিছু অভিজ্ঞতার ঝুলিতে জড়ো হয়েছে! এটা ভালোই বুঝতে পেরেছি, টের পেয়েছি, পরিস্থিতি পরিবর্তন হতে সময় লাগে না! ভবিষ্যতে কী থেকে কী হয়ে যেতে পারে, তা কেউ ই বলতে পারে না সহজে!



যাই হোক, সেসব কথা বাদ দেই। খুশীর কথা হচ্ছে যে, পাঁচ দিন পর আজ থেকে বাংলাদেশে ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে সীমিত ভাবে। মোবাইল ডাটা এখনো চালু হয় নি, সেক্ষেত্রে আরোও কিছু সময় লাগবে। আশা করছি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য এবং তাদের পরিবারের সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আশা করছি আগামীকাল মোটামুটি সকলের সাথে আগের মতোই যোগাযোগ হবে!! এ যেন বহুযুগ পরে নিজের ঘরে নিরাপদে ঘরে ফেরার মতোন ভালোলাগা!! আপাতত যতক্ষণ সকলের খবর না পাচ্ছি, কিছুটা আশংকা তো কাজ করছেই। তবে আমি বরাবরই আশাবাদী। আশা করছি আগের মতোন একসাথে সময় কাটাবো সকলে মিলে খুব দ্রুতই.. দুই বাংলার এই পরিবারের সকলে মিলে আবারো আগের মতোন মেতে উঠবো বিনোদনের অপার আনন্দে!


এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই আমাদের জীবনে কখন কি ঘটবে,সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। ইন্টারনেট বিহীন বেশ কয়েকটা দিন খুবই বাজেভাবে কাটিয়েছি। যদিও নেট একেবারে স্লো,তবুও ইন্টারনেট ব্যবহার করতে পারছি,সেজন্য ভীষণ ভালো লাগছে। কারণ আমরা তো পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে গিয়েছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই বর্তমানে একদমই ইন্টারনেট ছাড়া থাকাটা কল্পনা করা যায় না! তবে এমন সময় ই পার করেছি দীর্ঘ কয়েকটা দিন!

 2 years ago 

আসলেই বর্তমানে একদমই ইন্টারনেট ছাড়া থাকাটা কল্পনা করা যায় না! তবে এমন সময় ই পার করেছি দীর্ঘ কয়েকটা দিন!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65541.47
ETH 1905.52
USDT 1.00
SBD 0.38