হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---
সর্ব প্রথম ছবিটি আমার ভীষণ প্রিয় একটি ফুল, কাঁঠগোলাপ ফুলের। এই ফুলটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। বড় বড় কাঁঠগোলাপ গাছের নিচে যখন ফ্রেশ কোন ফুল পরে থাকতে দেখি, আমি হাতে তুলে নেই। এই সেইম কাজটা আমি করি বকুল ফুলের ক্ষেত্রেও। সেদিন রাস্তায় হাটতে গিয়ে এই দুটি কাঁঠগোলাপ ফুল কুড়িয়ে নিয়েছিলাম। আর ছবি টি তোলা খানা'স রেস্টুরেন্টের টেবিলে বসে।

ফোকাল ল্যান্থঃ 4.71 mm, ISO 320
নন- এডিটেড
এই ছবিটাতে দেখা যাচ্ছে একটি স্পাইরাল পাতা বাহার গাছের। আমি নাম জানি না সঠিক। তবে ভীষণ অন্যরকমের আকর্ষণীয় গাছ ছিলো এটি। যেমন রঙের বৈচিত্র্য, তেমনি আকৃতির ও বৈচিত্র্য! এক দেখাতেই নজর কেড়ে নিতে বাধ্য!

ফোকাল ল্যান্থঃ 4.71 mm, ISO 50
নন- এডিটেড
নিচের ছবিটি খুব পরিচিত একটি ফুলের। হয়তো কম- বেশি সকলেই চিনেন। নাম- কলাবতী ফুল। এই ফুলের রঙের বৈচিত্র্যও আমার কিন্তু বেশ দারুণ লাগে!

ফোকাল ল্যান্থঃ 1/469; ISO 50
নন- এডিটেড
নিচের ছবিটাও ওই একই ফুলের! মানে এটাও কলাবতী গাছের ই ছবি। তবে আগের টার চেয়ে কিন্তু এই ফুলটি বেশ ভিন্ন। প্রকৃতির এমন ভিন্ন রুপ দেখে কে না মুগ্ধ হবে, বলেন তো!

ফোকাল ল্যান্থঃ 1/188;, ISO 50
এডিটেড
নিচের ছবিটি একটি পাতাবাহার গাছের৷ স্পেসিফিক নাম- গোত্র জানি না। তবে এমন পাতা বাহার খুব বেশি কমন না। আমি তো সেদিন ই প্রথম দেখলাম। পাতার কি বাহার! ফুলের চেয়ে কম নয় কোন দিক থেকেই! আপনারা কি বলেন?

ফোকাল ল্যান্থঃ 1/100;, ISO 125
এডিটেড
আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।
পোষ্টের ধরন : ফটোগ্রাফি
ক্যামেরা: Realme 5G SE
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼


VOTE @bangla.witness as witness
OR @rme as your proxy

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Posted using SteemPro Mobile
আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দিদি আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি দিদি বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। কাঁঠগোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো।
আপু আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে আপনার চার নাম্বার ফটোগ্রাফি কলাবতী ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার নিজের হাতে তোলা এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার তোলা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফী টি বেশ দারুন লেগেছে।আর আপনি প্রতিটি ফটোগ্ৰাফীর সাথে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।
দিদি আমার কাছে না প্রতিটি ফটোগ্রাফি কে মনে হচ্ছে যে ভিউ কার্ড। সত্যি দিদি আপনি তো হাজার গুনের অধিকারী। আজ যে সুন্দর ফটোগ্রাফি আমাদের কে উপহার দিলেন আমি তো শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। ধন্যবাদ এমন সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ফটোগ্রাফি আসলে ভালো পারি না। সকলকে দেখে আমিও উৎসাহিত হয়ে চেষ্টা করছি আর কি। আপনার মতামত আমায় উৎসাহ দিলো আপু। আপনাকে ধন্যবাদ। 😍
আপনি আজকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লেগেছে। আপনার মত আমারও প্রথম ফটোগ্রাফিটা খুবই প্রিয়। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি যেমন সুন্দর তেমন এর খুবই সুন্দর ঘ্রাণ রয়েছে। সব মিলে সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার মতো আপনারও যে কাঠগোলাপ বেশ পছন্দের, জেনে ভালো লাগলো।
রেনডম ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।আমিও মাঝে মাঝে চেষ্টা করি রেনডম ফটোগ্রাফি করার।কারণ এই রেনডম ফটোগ্রাফির মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আমি তো আগে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার ই করতাম না ভাই। শুধুমাত্র বাকিদের দেখে দেখেই এখন ইচ্ছে করে একটু ফটোগ্রাফি করতে, সেটুকুই মাঝে মাঝে শেয়ার করি আপনাদের সাথে।
অনেকগুলো ফটোগ্রাফি সমন্বয়ে আপনি রেনডম ফটোগ্রাফি করেছেন যা দেখতে আমার কাছে অসাধারণ সুন্দর লাগছে। বিশেষ করে পাতাবাহার গাছের সৌন্দর্য টা আমার কাছে অনেক ভালো লেগেছে ,ধন্যবাদ এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি সমন্বয়ে আপনি একটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
পাতাবাহার গাছ গুলো আমার কাছেও নতুন লেগেছে।