আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা

in আমার বাংলা ব্লগ2 years ago

|| আজ ১০ জুন, ২০২৪। রোজ: সোমবার ||



হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও যদিও খুব বেশি ভালো নেই। জীবনের একনিষ্ঠ সংগী মাইগ্রেন আবারো গতকাল থেকে ভালো মতোই তার উপস্থিতি জানান দিচ্ছে৷ তবুও কমিউনিটির এমন উৎসবমুখর মাহেন্দ্রক্ষণ এ চুপচাপ বসে থাকতে পারলাম না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা!! তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের প্রিয় কমিউনিটির ৩য় বর্ষপূর্তি!! আমি একটু বেশি এক্সাইটেড, কারণ এটিই আমার জন্য প্রথম বর্ষপূর্তির আয়োজনের সাক্ষী হতে যাওয়া! তো আজকে তাই আমার একদমই খুবই সাধারণ একটি আর্টের মাধ্যমে আমার বাংলা ব্লগ কমিউনিটির ৩য় বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের পোষ্ট টি দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।





উপকরণ



  • ড্র‍য়িং বুক
  • পোষ্টার কালার
  • তুলি
  • লাল সাইন পেন


প্রথমেই আমি বিভিন্ন রকমের রঙ ব্যবহার করে সাদা পাতাটিকে রঙিন করে রাঙিয়ে নিবো। মাঝে উজ্জ্বল হলুদ রঙ রেখে চারপাশটা বিভিন্ন রঙে রঙ্গিন করে তুলবো! ঠিক যেমনটা এই প্রিয় কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আমরা আমাদের মনেও এমন রঙিন প্রশান্তি পেয়ে থাকি!




এবারে আমি সময় নিয়ে রঙ গুলো শুকাতে দিবো। তারপর খুব সাধারণ ভাবেই লাল সাইন পেন দিয়ে মাঝে আমার বাংলা ব্লগ এর শুভ জন্মদিন ইউশ করেছি।


লেখাটা যদিও একটু বেঁকে গিয়েছে, কিন্তু কি আর করার! ৩য় বর্ষপূর্তি উপলক্ষে তার মাঝে ৩ স্তর বিশিষ্ট কেক ও এঁকে দিলাম। এবং অবশ্যই অবশ্যই শুভকামনা রইলো যেন আমার বাংলা ব্লগ দীর্ঘজীবী হয়। ৩য় বর্ষপূর্তি শুভ হোক। এটা আমাদের সকলেরই অন্তরের অন্তস্থল থেকেই চাওয়ার!


ফাইনাল লুক



এই ছিলো আমার আজকের আয়োজন। আমার বাংলা ব্লগ আমাদের সকলের জীবনকেই নানা রঙে রাঙিয়ে দিয়েছে। আমরাও চাই, আমার বাংলা ব্লগ এর আগামীও আরোও সমৃদ্ধ, আরোও শক্তিশালী হোক! আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আমার বাংলা ব্লগ এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আপনি খুবই সুন্দর করে একটি ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ দারুন হয়েছে আপনার ডিজাইন টি।

 2 years ago 

আপনাকে ধন্যবাদ রিয়াদ ভাই। খুব সিম্পলের মাঝেই চেষ্টা করেছি শুভকামনা জানাতে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর আপু বেশ চমৎকার লাগছে। আমার বাংলা ব্লগকে শুভেচ্ছা জানিয়ে আর্ট টা বেশ সুন্দর করেছেন। বিভিন্ন রঙে রাঙিয়ে দিয়েছেন আমার বাংলা ব্লগকে। বেশ চমৎকার লাগছে কিন্তু আপনার পেইন্টিং টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে আপনার পেইন্টিং টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই 🙏🙏

 2 years ago 

তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনেক সুন্দর একটা আর্ট অংকন করে আজকে সবার মাঝে শেয়ার করেছেন, যেটা অনেক বেশি সুন্দর হয়েছে দিদি। আমার কাছে আপনার অংকন করা এই আর্টটি জাস্ট মনোমুগ্ধকর লেগেছে দেখতে। আঁকার খাতার মধ্যে বিভিন্ন কালার করে নিয়ে তারপর তার উপরে এই আর্টটি করেছেন দেখে ভালো লাগলো। তৃতীয় বর্ষের পূর্তির জন্য খুব সুন্দর একটা কেক অঙ্কন করেছেন। লিখে আবার শুভেচ্ছা জানিয়েছেন এটা আরো ভালো লাগলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। মাথা ব্যাথা নিয়ে খুব কমের মধ্যে একটি আর্ট করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63266.22
ETH 1878.27
USDT 1.00
SBD 0.37