রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240527_231710118.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটি ডাই পোস্ট শেয়ার করব । রঙিন কাগজ দিয়ে রংবেরঙের জিনিস বানাতে কিন্তু ভালোই লাগে ।আর বানানোর পর সেটা যখন দেখতে সুন্দর লাগে তখন নিজের কাছেই ভালো লাগে । আমি রঙিন কাগজ দিয়ে খুব একটা ওয়ালমেট তৈরি করি না অনেকে দেখি সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে । সবার দেখা দেখি আমিও আজকে একটি ওয়ালমেট তৈরি করতে বসে গেলাম । এগুলো বানাতে একটু সময় লাগলেও বানানোর পরে কিন্তু দেখতে খুব ভালো লাগে ।আমি আজকে সুন্দর যে ওয়ালমেট বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটি এখন আপনাদের দেখাবো ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙীন কাগজ
সাদা কাগজ
গ্লু
কাঁচি
কম্পাস
কালো কলম
কাঠি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240527_231528.jpg20240527_231518.jpg
20240527_231509.jpg20240527_231457.jpg

প্রথমে খয়েরি কালারের একটা কাগজ নিয়ে মাঝখান থেকে কেটে তিন ভাগ করে নিয়েছি । তারপর কাগজটি একটা কাঠি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ছয়টা কাগজের কাঠি তৈরি করে নিয়েছি । এরপর কোনা করে দুটো গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি ।

20240527_231445.jpg20240527_231433.jpg
20240527_231414.jpg20240527_231403.jpg

তারপর নিচের দিকে আর একটি লাগিয়ে ত্রিভুজাকৃতির বানিয়ে নিয়েছি । তারপর প্রত্যেকটার সাথে আরেকটি করে কাঠি অ্যাড করে দিয়েছি । তারপর একটি নীল কালারের কাগজ নিয়ে চারটা ভাঁজ দিয়ে নিয়েছি । এরপর কাগজের উপরে একটি বৃত্ত এঁকে নিয়েছি ।

20240527_231351.jpg20240527_231340.jpg
20240527_231328.jpg20240527_231317.jpg

তারপর বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । দেখুন চারটি বৃত্ত তৈরি হয়েছে । এরপর বৃত্তটি পেঁচিয়ে গ্লু দিয়ে লাগিয়ে মাইকের মতো বানিয়ে নিয়েছি । তারপর আরো চারটা কাগজের কাঠি তৈরি করে নিয়ে নিচের দিকে ছোট থেকে বড় লাগিয়ে দিয়েছি । তারপর ওই মাইকগুলো এক একটা কাঠির মাথায় গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । তারপর আরো চারটা নীল কালারের কাগজ নিয়েছি ।

20240527_231300.jpg20240527_231247.jpg
20240527_231232.jpg20240527_231220.jpg

তারপর কাগজগুলো কোনা কোনা করে দুই তিনটা ভাঁজ দিয়ে গোল করে কেটে নিয়েছি । খোলার পরে দেখুন একটি ফুল তৈরি হয়েছে । এভাবে করে আমি চারটি ফুল তৈরি করে নিয়েছি । তারপর ফুলের একটা পাঁপড়ি কেটে নিয়েছি ।

20240527_231208.jpg20240527_231157.jpg
20240527_231124.jpg20240527_231105.jpg

এভাবে করে প্রত্যেকটা ফুলের একটা পাঁপড়ি কেটে নিয়ে অন্য একটা পাঁপড়ি কাটা অংশের উপর বসিয়ে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি । তারপর একই রকম ভাবে আমি সাদা কালার একটি ফুল তৈরি করে নিয়েছি । তারপরে সবগুলোর মাথা পেছনের দিকে একটু বেঁকিয়ে দিয়েছি যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে ।

20240527_231054.jpg20240527_231042.jpg
20240527_231029.jpg20240527_231017.jpg

তারপর প্রত্যেকটার মাঝখানে কালো কলম দিয়ে একটু দাগিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর দেখা যায় । এরপর এক একটা ফুল নিয়ে আমি ওই ফ্রেমের উপরে গ্লু দিয়ে লাগিয়ে দিব । প্রথমে উপরে ফুল টা গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি । তারপরে নিচের দিকে এক সাইডে দুটো ব্লু কালারের এবং একটি সাদা কালারের ফুল লাগিয়ে নিয়েছি এবং অন্য সাইডে আর একটি ব্লু কালারের ফুল লাগিয়ে নিয়েছি । ব্যাস এভাবেই আমার রঙিন কাগজের একটু ওয়ালমেট তৈরি হয়ে গিয়েছে । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240527_230959.jpg

20240527_230943.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজের অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট টি দারুণ হয়েছে আপু।এগুলো ওয়ালমেট যদি ঘরে রাখা হয় তাহলে সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছেও রঙিন কাগজের তৈরী অরিগামী দেখতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে । ধন্যবাদ ভাই আপনাকে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ আপু, চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন আপনি। এই ধরনের ওয়ালমেট তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ওয়ালমেট তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কাগজের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে । এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমার ওয়ালমেট টা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এ ধরনের ওয়ালমেট গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে ভালো লাগে আর প্রথম তৈরি করেছি আমার কাছে তৈরি করতেও ভালো লেগেছে ।ধন্যবাদ ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আমারও আপনার মত ওয়ালমেট তৈরি করা হয় না। ঠিকই বলেছেন অনেকই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করে। আপনার আজকের রঙিন কাগজের ওয়ালমেট কিন্তু খুব সুন্দর হয়েছে। এটি বানাতে যে অনেক সময় লেগেছে দেখেই বোঝা যাচ্ছে। দেয়ালে টাঙালে খুব সুন্দর লাগবে।

 2 years ago 

আমি এর আগে কখনো তৈরি করিনি এ ধরনের ওয়ালমেট এই প্রথম করলাম ।

 2 years ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া এধরনের রঙিন কাগজের কাজ গুলো করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ তৈরির ধাপ গুলো গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার ওয়ালমেট টি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট তৈরি আমার কাছে বেশ ভালো লাগে। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে কিনা জানিনা তবে তৈরি করতে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় তারপরও এটা তৈরি করতে পারলে খুবই সুন্দর লাগে। আপনার এই ওয়ালমেট এর ফুল গুলো অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

সময় নিয়ে তৈরি করা হয় বলেই জিনিসগুলো এত সুন্দর ভাবে ফুটে ওঠে দেখতে ভালো লাগে ।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট দেখতে ও বানাতে বরাবরই ভালো লাগে। ফুলগুলো খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

কখনো ঘরে নিজের বানানো কিছু টাঙিয়ে দেখিনি কেমন লাগবে জানিনা মনে হয় ভালই লাগবে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63947.25
ETH 1846.06
USDT 1.00
SBD 0.38