মুরগির গিলা কলিজার মজার রেসিপি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে মুরগির গিলা কলিজা ও মাথা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছি সেটি শেয়ার করব । এই রেসিপিটা বেশ কিছুদিন আগে তৈরি করা ছিল । মুরগীর গিলা কলিজা এভাবে আলু দিয়ে ভুনা করলে সেটা খেতে আমার কাছে খুব ভালো লাগে ।এটা আমি আলাদা করে সুপার শপ থেকে প্যাকেট প্যাকেট কিনে থাকি । অনেক দিন হল কেনা হয় না তাই রান্নাও করা হচ্ছে না ভাবছি আবার এগুলো কিনে খেতে হবে । এগুলো দিয়ে ভাত খেতে কিংবা রুটি ও পরোটা খেতেও খুব ভালো লাগে । খুব মজা করে রান্না করেছিলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ।
প্রয়োজনীয় উপকরণ
আলু
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুড়া
মরিচের গুড়া
জিরার গুড়া
গরম মসলার গুড়া
কার্যপ্রণালী
প্রথমে চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে তার ভিতরে আলু গুলো দিয়ে দিয়েছি । আলুগুলো হালকা ভাজা হলে পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি । পেঁয়াজ মরিচ দিয়ে বেশ কিছু সময় ভেজে নিয়েছি । তারপর সব বাটা মসলা ও গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি ।
মসলাগুলো দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি । তারপর কষানো হয়ে গেলে তার ভিতরে ধুয়ে পরিষ্কার করে রাখা গিলা কলিজা গুলো দিয়ে দিয়েছি । সেগুলো দিয়ে নেড়েচেড়ে বেশ খানিকটা সময় মসলার সাথে কষিয়ে নিতে হবে । এমন ভাবে কষাতে হবে যেন মসলার থেকে সুন্দরভাবে তেল ভেসে ওঠে ।
এরপর মসলার সাথে বেশ খানিকটা সময় কষানো হয়ে গেলে তার ভিতরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছু সময় কষিয়ে নিয়ে রান্না করে নিতে হবে । এরপর দেখতে পাচ্ছেন রান্না করতে করতে পানিটা অনেকটাই টেনে এসেছে । সে পর্যায়ে আরেকটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশ খানিকটা সময়ের জন্য ।
তারপর পানিটা টেনে আসলে সেই মুহূর্ত উপর দিয়ে জিরার গুড়া ও গরম মসলা দিয়ে আরও দুই তিনটা বলক দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি । তারপর গরম গরম বাটিতে ঢেলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
এবার মুরগি কেনার সময় সবগুলো মুরগির কলিজা একসঙ্গে আলাদা করে দিয়েছে। কিভাবে রান্না করবো তাই ভাবছিলাম। আপনার রেসিপিটি দেখে ভালো হয়েছে। এভাবে রান্না করে খাওয়া যাবে। দেখে তো লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিল।
ওরা তো এভাবে মাঝে মাঝে আলাদা করে দেয় জমিয়ে রান্না করলে কিন্তু ভালই লাগে ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মুরগির গিলা কলিজার মজার রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই ধরনের রেসিপি খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে দারুন লেগেছে।
রেসিপিটা আসলেই অনেক সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনাকে ।
আপনার এই রেসিপি দেখে তো এখনই মুখের মধ্যে পানি চলে আসলো৷ যেভাবে আপনি রেসিপি এখানে তৈরি করেছেন তা খুবই সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷ একইসাথে আপনি রেসিপি তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ অনেক অনেক ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য৷
এ ধরনের খাবার গুলো দেখলে সত্যিই লোভ লাগে । ধন্যবাদ আপনাকে অনেক সুস্বাদু হয়েছিল কিন্তু খাবারটি ।
তা দেখেই বুঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে।
ওয়াও অসাধারণ আপু অসাধারণ আপনি অনেক সুন্দর আমার পছন্দনীয় এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুরগির গিলা কলিজার সাথে কিছু আলু দেওয়ার জন্য আরও সুন্দর লোভনীয় দেখাচ্ছে আপনার রেসিপি। অনেক লোভনীয় একটা রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
এ ধরনের খাবারে আমি সবসময় আলু ব্যবহার করি । আলু ব্যবহার করলে খাবারটা বেশি ভালো লাগে ।
মুরগির গিলা,কলিজার চমৎকার সুন্দর রেসিপি করেছেন আপু আলু দিয়ে। এই রেসিপিটি রুটি বা পরোটা দিয়ে ভীষণ চমৎকার সুন্দর লাগে খেতে।আমার মেয়ের মুরগির গিলা ভীষণ পছন্দের মাংস খেতে চায় না কিন্তুু গিলা খেয়ে ফেলে। আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে তা বুঝতে পারছি রেসিপি তৈরি পদ্ধতি দেখে।ধাপে ধাপে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেসিপিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিকই বলেছেন আপু এ ধরনের খাবার রুটি ও পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে । ধন্যবাদ আপু আপনাকে ।
ওয়াও আপু আপনি দারুণ একটা রেসিপি শেয়ার করছেন। মুরগির গিলা কলিজা ভূনা আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি আলু দিয়ে দারুণ ভাবে রেসিপি টি শেয়ার করছেন। রেসিপির পরিবেশন দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এ ধরনের খাবারগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মাঝেই রান্না করি ।
মুরগির গিলা কলিজা আলু দিয়ে ভুনা করলে খেতে বেশ মজাই লাগে। আজকে আপনি মুরগির গিলা কলিজার মজাদার রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি খেতেও বেশ মজা লাগে। তবে আমি নিজেও এই ধরনের রেসিপি খেতে বেশ পছন্দ করি। খুব মজার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
রুটি দিয়ে খাবারটা খেতে সত্যিই খুব ভালো লাগে ।ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
গিলা কলিজার মজার রেসিপি শেয়ার করেছেন। এই জিনিসগুলো আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে। অনেকদিন হলো এই রেসিপিটা খাওয়া হয়না। আপনি খুব সুন্দরভাবে রেসিপি প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। বেশ সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। ধন্যবাদ আপু মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাংস জাতীয় যেকোনো জিনিসের ভিতরে আলু না দিলে আমার কাছে ভালো লাগে না ।