জল রঙের ছোঁয়ায় সুন্দর একটি ফুলের বাগান

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20240706_214613.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম ।আজকে আপনাদেরকে জল রং দিয়ে নতুন একটি আর্ট করে দেখাবো । এই আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে । বিশেষ করে এ ধরনের ফুলের আর্ট করতে আমার কাছে সবসময় খুব ভালো লাগে । ফুলের বাগান দেখতে ভালো লাগে আর নিজের একটি বাগানের শখ । এজন্য মাঝেমাঝে এরকম ফুলের কিছু আর্ট করার চেষ্টা করি ।অনেক দিন আগে এই আর্টটি করে রেখেছিলাম আজকে সময় সুযোগ বুঝে দিয়ে দিলাম । উপরে আকাশ তার নিচে পাখি উড়ে যাচ্ছে এবং তার নিচে সুন্দর একটি ফুলের বাগান দেখতে সত্যি অনেক বেশি কালারফুল ও সুন্দর লাগছিল । এখন আর্টটি কিভাবে করেছি সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মোটা কাগজ
রং
তুলি
পানি

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240706_214330.jpg20240706_214318.jpg
20240706_214305.jpg20240706_214251.jpg

প্রথমে একটি মোটা কাগজ নিয়েছি তারপর উপর দিকে একটু সাদা রং দিয়েছি ।এরপর সাদা রঙের উপরে লাল কালারের রং দিয়েছি রংটা একটু হালকা হয়েছে ।তার নিচের দিকে একেবারে লাল কালারের রং দিয়েছি । তার নিচের দিকে অরেঞ্জ কালারের রং দিয়ে রং করে নিয়েছি ।

20240706_214230.jpg20240706_214212.jpg
20240706_214101.jpg20240706_214046.jpg

এরপর তার নিচের দিকে হালকা খয়েরি ও ডিপ খয়েরি কালারের রং দিয়ে রং করে নিয়েছি ।তারপর অরেঞ্জ কালার রং এর উপরে আবার একটু সাদা রং দিয়ে একটু হালকা সেড আনার চেষ্টা করেছি ।এরপর নিচের দিকে সবুজ কালারের রঙ দিয়ে ঘাস এঁকে নিয়েছি । তারপর সবুজের উপর দিয়ে আবার সাদা সাদা রঙ দিয়ে দিয়েছি ।

20240706_213942.jpg20240706_213928.jpg

20240706_213848.jpg


এরপর সাদা রং দিয়ে ঘাসের মাথায় ছোট ছোট ফুল এঁকে নিয়েছি ।তারপর সেই ফুলের মাঝখানে লাল রং দিয়ে ফোঁটা ফোটা দিয়ে দিয়েছি ।এরপর কালো রং দিয়ে উপরের দিকে কিছু পাখি এঁকে নিচ্ছি । তারপর আঁকা সম্পন্ন হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ভাবে আঁকাটা শেষ করেছি এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20240706_213902.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

জল রঙের ছোঁয়ায় সুন্দর ফুলের বাগান দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অসাধারণ একটি পেইন্টিং দেখতে পেলাম। আপনার দক্ষতা সত্যিই অসাধারণ।

 2 years ago 

আমার ফুলের বাগানের পেইন্টিংটা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার পেইন্টিং করা ফুলবাগানটি দেখে মুগ্ধ হলাম। কয়েকদিন আগে আমিও ফুলবাগানের পেইন্টিং করেছিলাম। আর আজকে আপনার পেইন্টিং দেখে আরো বেশি ভালো লাগলো আপু। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে।

 2 years ago 

আপনার পেইন্টিংটা আমি দেখিনি তবে আমারটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 2 years ago 

অনেক সুন্দর একটি ফুলের বাগান অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রং তুলির এই সুন্দর আর্ট গুলো আমার খুবই ভালো লাগে, যদি সুন্দর দক্ষতা থাকে তাহলে আরো মনমুগ্ধকর হয়। ঠিক তেমনি মনমুগ্ধকর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি, দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমার আর্ট করা ফুলের বাগানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া ।

 2 years ago 

পেন্টিং বা আর্ট অনেক কঠিন কাজ। কিন্তু আপনি নিজের দক্ষতা দিয়ে অনেক সুন্দর করে সে কঠিন কাজটিকে অনেক সহজ করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অংকন করা ফুলের বাগানটি আমার কাছে পেয়ে সুন্দর লেগেছে এবং অঙ্কনের প্রতিটি ধাপ ও আপনাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আমার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আগে আর্ট গুলো দেখলে এত ভয় লাগতো করার সাহসই পেতাম না । এখন একটু একটু করতে করতে একটু সাহস হয়ে গিয়েছে কিছুটা পারি ।

 2 years ago 

আসলে আর্ট যারা পারে তাদের কাছে এটা দারুন একটা বিষয় খুব সহজেই যে কোনো দৃশ্য একে ফেলতে পারে। আর যারা পারে না তাদের কাছে খুব কঠিন। আপনার আকা চিত্র টা অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এখন তো মোটামুটি সাহস করে আর্ট করতে বসি এজন্য একটু একটু করে করে ফেলতে পারি।

 2 years ago 

আপু আপনার এই আর্টটি দেখে মুগ্ধ হলাম। একদম অসাধারণ হয়েছে আপনার আজকের আর্টটি। আপনার রঙ নির্বাচন, টেকনিক- সব ছিল চমৎকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুবই ভালো লাগলো ।

 2 years ago 

জল রং দিয়ে অনেক সুন্দর একটি ফুলের বাগানের পেন্টিং আর্ট করেছেন। যেটা দেখে সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে ছোট ছোট সাদা রঙের ফুল গুলো আর্ট করার জন্য। দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ পোস্টটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সাদা রঙের ফুল গুলো দেয়ার কারণেই তো বাগানটা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে ।

 2 years ago 

জলরঙের ছোঁয়ায় সুন্দর একটি ফুলের বাগান তৈরি করেছেন আপু দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। এই ফুলের বাগানটি দেখে মনে হচ্ছে খুব যত্ন সহকারে অনেক সময় ও ধৈর্য নিয়ে আপনি পেইন্টিং টি করেছেন। বাগান তৈরি করার প্রতিটা পর্যায় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সবুজ ঘাসের মাথায় সাদা ছোট ছোট ফুল গুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে । সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই অনেক সময় ও ধৈর্য নিয়ে করেছি এই জন্য একটু সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35