বৃক্ষ মেলায় একদিন
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব বৃক্ষমেলায় যাওয়ার অভিজ্ঞতা । বৃক্ষ মেলার সেই অনেক আগে গিয়েছি তারপর অনেকদিন হলো যাওয়া হয় না । এবার যখন ফরিদপুরে গিয়েছিলাম তখন যেদিন চলে আসবো তার আগের দিন শুনলাম যে বৃক্ষ মেলা শুরু হয়েছে । তাই ভাবলাম মেলা থেকে ঘুরে আসি। যদিও আমি গাছ কিনব না কারন ফরিদপুর থেকে গাছ কিনে আনা খুবই কষ্টকর । আর আমাদের ঢাকায় যেহেতু সব ধরনের গাছ পাওয়া যায় তাহলে ফরিদপুর থেকে কষ্ট করে টেনে কেন আনব । আমরা শুধুমাত্র দেখার জন্য এবং কিছু ছবি তোলার জন্য সেখানে গিয়েছিলাম ।
আমি আর আমার বোন দুজনে যেতে চেয়েছিলাম । বৃক্ষমেলায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কোন মানেই হয় না । কারণ সেখানে গেলে ওরা বোরিংই হবে আর বিরক্ত করবে , তখন নিজেদের কাছেই খারাপ লাগবে । কিন্তু কিছুতেই ওদেরকে রেখে যাওয়া গেল না ওরা আমাদের সাথে যাওয়ার বায়না ধরল তখন বাধ্য হয়ে ওদেরকে নিয়ে গেলাম । প্রচন্ড পরিমানে গরম পড়েছিল যার কারণে সেখানে গিয়ে আমি মোটামুটি অস্থির হয়ে গিয়েছিলাম বাচ্চাদের কথা কি আর বলবো । ওরা চারদিকে শুধু খুঁজে ওদের পছন্দ মত কিছু পাওয়া যায় কিনা । আমার বোনের মেয়েটা তো ও নিজের জন্য একটা গাছ পছন্দই করে ফেললো কিন্তু আমার ছেলেটা অনেক বেশি বিরক্ত হচ্ছিল কারণ এখানে ওর কেনার মত কিছুই ছিল না । এজন্য বারবার শুধু বলছিল বাসায় চলো ।
আমার বোন মনে মনে স্থির করেছিল ও কিছু গাছ কিনবে এজন্য আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে গাছ দেখতে থাকলাম এবং পছন্দমত হলে গাছগুলো কিনে নেব । কিন্তু গাছের অনেক বেশি দাম তবে গাছগুলো দেখতে খুব সুন্দর ছিল । এখানে লোকজনের অনেক পরিমাণে ভিড় ছিল ।আমাদের মতো সবাই দেখলাম গাছ দেখতে এসেছে কেনার প্রতি তেমন একটা আগ্রহ মানুষের দেখলাম না । যারা কিনছে তারা তো কিনে নিয়েছে আর যারা আছে শুধু ছবি তুলে যাচ্ছে । আমরা তো একটা প্রয়োজনে ছবিগুলো তুলছিলাম কিন্তু অন্যরা কেন ছবিগুলো তুলছিল সেটাই বুঝতে পারলাম না ।
অনেক নাম না জানা গাছের সাথে পরিচিত হলাম এবং কিছু কিছু গাছের এত দাম কেন সেটা বুঝতে পারলাম না । আর বিভিন্ন ধরনের ফলফলালী দেখতে পেলাম । ছোট্ট একটা করমচা গাছে যে এতটা পরিমাণে করমচা ধরতে পারে সেটা আমার জানাই ছিল না । আর কত রং বেরঙের আম গাছ রয়েছে । আম একেবারে ধরে ধরে রয়েছে এবং প্রচুর পরিমাণে দাম এই আম গাছের । লোকজন আম গাছ এবং কোন ফলের গাছ তেমন একটা কিনছে না তবে মানুষজন দেখলাম দুই একটা ফুল গাছ কিনে নিচ্ছে । ফুল গাছের দামও অনেক বেশি । একবার দামাদামি করে রেখে গিয়েছি পরে ভেবেছি আসার সময় নেবো তখন গিয়ে দেখি গাছের দাম আরো বাড়িয়ে দিয়েছে । কারণ সুন্দর দেখতে গাছের ডিমান্ডটা একটু বেশিই থাকে । যখন দেখছে যে কাস্টমার দুই একজন বেশি আছে ঠিক তখনই গাছের দাম বাড়তি ।
ফরিদপুরে প্রতি বছরই এই জায়গায় মেলাটা হয় । আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি । ঢাকায় বৃক্ষ মেলা কোথায় হয় সেটা জানি না তবে ঢাকায় সব সময় বিভিন্ন জায়গায় এধরনের গাছ গাছালি পাওয়া যায় ইচ্ছা করলেই কিনে নেওয়া যায় । এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের গাছও দেখতে পেলাম । গাছগুলো দেখে যদিও লোভ লাগছিল কিন্তু আমার ফুলের গাছ এখন আর কিনতে ইচ্ছা করে না । কারণ বাসায় কিনে নিয়ে আসার পরে গাছগুলোকে কোনভাবেই বাঁচাতে পারি না । ওদের কাছে গাছগুলো কত সুন্দর ফ্রেশ এবং গাছ ভর্তি ফুল থাকে আর নিজেরা যখন বাসায় আনা হয় তখন গাছগুলোকে আর বাঁচাতেই পারি না । শুধু শুধু কিনে এনে গাছ গাছগুলো নষ্ট করার কোন মানেই হয় না । যদিও আমার বোন দুইটা গাছ কিনেছিল । ওই গাছগুলো আমার কেনার ইচ্ছা আছে ভেবেছি ঢাকা থেকে গাছগুলো কিনে বারান্দায় রাখবো । কিছু কিছু দেশী গাছ আছে যেগুলোতে সারা বছরই ফুল ফুটে এবং অনেক ঘ্রাণ পাওয়া যায় । সেই গাছগুলো দু-একটা আমার কেনার ইচ্ছা আছে দেখি সময় সুযোগ করে একটা সময় গিয়ে কিনে নিয়ে আসব ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলেই তাই আপু, এত দূর থেকে গাছ কিনে আনার মানে হয় না। আপনার বোন দুইটা গাছ কিনেছে জেনে ভালো লাগে। যেহেতু বৃক্ষ মেলা যার কারণে হয়তো গাছের দাম একটু বেশি ছিল। বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে জানতে পেরেছেন আপনারা। সৌন্দর্য বর্ধনের জন্য যেই গাছগুলো এগুলোর দাম একটু বেশি থাকে সবসময়। তবে এই ধরনের গাছগুলো আমার ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ।
গরমের মধ্যে কোথাও যেতে আসলেই বিরক্ত লাগে।আর আপনি বাচ্চাদের নিয়ে গেছেন জেনে ভালো লাগলো।যদিও এ ধরনের বৃক্ষ মেলায় গেলে অনেক নতুন গাছ সম্পর্কে জানা যায়।বিশেষ করে ইনডোর জাতীয় গাছগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।আর আমড়া গাছে সুন্দর ফল ধরে রয়েছে দেখছি।ছবিগুলো ভালো ছিল,ধন্যবাদ আপনাকে।
বৃক্ষ মেলা সবসময় গরমের ভিতরে বৃষ্টির সময় হয় তারপরও মানুষ জনের অনেক ভিড় থাকে ।
ফরিদপুর থেকে আসার আগে আপনারা বৃক্ষ মেলায় গিয়েছিলেন শুনে অনেক ভালো লাগলো। বৃক্ষ মেলায় গেলে কিন্তু নতুন নতুন অনেক গাছের সাথে পরিচিত হওয়া যায়। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এরকম মেলাগুলোতে গেলে। আমি মনে করি এরকম মেলায় বাচ্চাদেরকে না নিলেই ভালো। কারণ ওখানে তো বাচ্চাদের জন্য কোনো কিছুই থাকে না, তাই তারা আরো বিরক্ত বোধ করে। আপনারা বৃক্ষ মেলায় ঘুরাঘুরি করার সময়, গাছের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন দেখে খুব ভালো লাগলো।
ঠিক বলেছেন বৃক্ষ মেলায় গেলে অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যায় এবং নতুন নতুন গাছের সাথে পরিচিত হওয়া যায় ।
বৃক্ষ মেলা থেকে গাছ না কিনে বড় বড় নার্সারি থেকে কিনলেই সুবিধা বেশি আপু। বৃক্ষ মেলায় সাধারণত সবকিছুর দাম অনেক বেশি নেয়। তারপরে যদি আবার ডিমান্ড থাকে অনেক বেশি তাহলে তো কোনো কথাই নেই। অন্যদিকে বাচ্চাকাচ্চা নিয়ে বৃক্ষ মেলায় গেলে তাদের আসলে নিজেদের পছন্দের কোন জিনিস থাকে না, এজন্য একটু বিরক্ত করে এটাই স্বাভাবিক। তাছাড়া আপনি যে কথাটা বললেন যে, বৃক্ষ মেলা থেকে গাছ কিনে এনে বাড়িতে বাঁচানো অনেকটাই কষ্টের, এটা কিন্তু একেবারেই ঠিক কথা।
এ ধরনের মেলায় বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ওরা বিরক্তই হয় আমাদেরও তাই হয়েছিল ।
সেদিন বৃক্ষ মেলার ঘোরাঘুরিটা কিন্তু বেশ ভালই ছিল ।যদিও বেশ গরম ছিল যার কারণে একটু কষ্ট হয়েছিল। তবে বিভিন্ন ধরনের গাছ দেখতে পেয়ে কিন্তু বেশ ভালই লেগেছিল। যদিও পছন্দমত সব গাছ কিনতে পারিনি ।যাই হোক ধন্যবাদ আপনাকে আবার সেই মুহূর্ত মনে করিয়ে দেওয়ার জন্য।
ঠিকই বলেছেন সেদিনকার ঘোরাঘুরিটা আসলে ভালোই ছিল ।আর অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়েছিলাম । কিনতে না পারি তো কি হয়েছে ।