মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । দেখতে দেখতে আমাদের কোরবানির ঈদ শেষ হয়ে গেল । আর এই ঈদের দুই-তিনটা দিন যে আমার কতটা ঝামেলার ভেতর দিয়ে গেলে তা আপনাদেরকে বলা আছে বোঝাতে পারবো না । সে সম্বন্ধে অন্য আরও একদিন লিখব । আজকে এসেছি আপনাদের সাথে মজার মজার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে ।অনেক বেশি ব্যস্ত থাকার পরও একটু সময় বের করে চলে আসলাম খাবারের কিছু ফটোগ্রাফি নিয়ে । এই ঈদের দুইটা দিন অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে গিয়েছে । আমি যখন পোস্টটি লিখছি তখন পর্যন্ত এখনো রাতের খাওয়া বাকি বিকালের নাস্তা পর্যন্ত হয়েছে । ঈদের সময় এত বেশি পরিমাণে খাওয়া হয়ে যায় যে তখন আর খাবার দেখলেই কেমন যেন লাগে । তখন শুধু মনে হয় যে যদি আলু ভর্তা ডাল ডিম ভাজি হতো তাহলে মনে হয় পেট ভরে খাওয়া যেত । যাইহোক এখন কথা না বাড়িয়ে আমার মজার খাবারের ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ।

20240618_220808.jpg


প্রথমে দেখতে পাচ্ছেন ম্যাংগো ভ্যানিলা ও চকলেট আইসক্রিম । আইসক্রিম খেতে কিন্তু সবসময়ই ভালো লাগে এজন্য ঈদের দিনের রাতে খাওয়া-দাওয়া শেষ করে মধ্যরাতের আড্ডার জন্য এই আইসক্রিম গুলো এনে রেখেছিলাম । আমরা আমাদের পাশের বাসার দুই ফ্যামিলি নিয়ে ঈদ উদযাপন করি । রাতের খাওয়া দাওয়া করে আমাদের আড্ডা চলে অনেক রাত পর্যন্ত । আইসক্রিম দিয়ে ঈদের দিনের খাবার শেষ করি ।আর এরকম মজার আইসক্রিম হলে একসাথে দুই তিন বাটি আমি খেয়ে ফেলতে পারি । সবাই মিলে মজা করে আইসক্রিমটা খেয়েছিলাম । বিশেষ করে ম্যাংগো আর ভ্যানিলা আইসক্রিমটা আমার কাছে খেতে খুব ভালো লাগে ।চকলেট তেমন একটা খাই না তবে বাচ্চারা এই চকলেট আইসক্রিমটাই বেশি পছন্দ করে । আর আমরা বড়রা যারা ছিলাম তারা ঐটাই আইসক্রিমটাই খেয়েছি ।

20240618_220824.jpg

20240618_220900.jpg


এখানে দেখতে পাচ্ছেন কাবাব । এগুলোকে আমরা আবার টিকিয়েও বলে থাকি । তবে ঢাকার মানুষ এগুলোকে কাবাব বলে এজন্য আমিও কাবাব বলছি । এই কাবাব পোলাও এর সাথে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে । এটি বানানো যদিও একটু ঝামেলা তারপরও একা একা ঈদের দুদিন আগেই আমি বানিয়ে রেখেছিলাম । অনেক কষ্ট করে বানিয়েছি কিছু ফ্রোজেন করেও রেখেছি পরবর্তীতে খাওয়ার জন্য । খাবারটা সত্যি অনেক মজাদার হয়েছিল ।

20240618_220708.jpg


এখানে দেখতে পাচ্ছেন দই বড়া । দই বড়া খাবারটা অনেকেই আছে খুব মজা করে খায় এটা দেখতে খুব ভালো লাগে আমার কাছে । তবে খেতে একটু ভালো লাগে না । যদিও আজকে শখ করে একটু মুখে দিয়েছিলাম তবে খেতে আমার কাছে একটুও ভালো লাগেনি দেখতেই সৌন্দর্য । অনেকে আবার এত বেশি পরিমাণে পছন্দ করে তা বলার বাইরে । কেন যে খাবারটা সবার কাছে ভালো লাগে সেটাই বুঝলাম না । মুখে দেওয়ার পরে একটা অন্যরকম ফিলিং হয় খেতে । আমার কাছে একটুও ভালো লাগেনা ।

20240618_220653.jpg


এই খাবারটা খুবই মজাদার একটি খাবার । এগুলোকে গ্রাম্য ভাষায় করকরা বলা হয় । এগুলো খাওয়ার সময় কড়কড় করে শব্দ হয় এই কারণে মনে হয় গ্রামের মানুষজন এটাকে করকরা নাম দিয়েছে । বিশেষ করে এটা খাওয়ার সময় বিকট আওয়াজ করে তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে । সবাই মিলে যখন গল্প আড্ডা চলে তখন এই খাবারটা একটু একটু করে মুখে দিতে অন্যরকম লাগে । খাবারটা খেতে নোনতা নোনতা তবে আমার কাছে ভালই লেগেছিল । আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম । এটা চালের আটা সিদ্ধ করে তারপর সেগুলোকে বানিয়ে তেলে ভাজা হয় ।

20240618_220640.jpg


এখানে দেখতে পাচ্ছেন দুধের মজাদার চাণার সন্দেশ । এটা ছানা দিয়ে খুব মজা করে বানানো হয়েছিল । খেতে অসম্ভব টেস্টটি ছিল । প্রথমে ভেবেছিলাম অতিরিক্ত মিষ্টি হবে খেতে তেমন একটা ভালো লাগবে না তবে মুখে দেয়ার পরে সত্যি অন্যরকম একটা ভালো লেগেছে । পাশের বাসার ভাবি এটা বানিয়েছে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল ছানাটা ।আরেকটি খাবারের ছবি রয়েছে সেটা হল চিকেন সাসলিক ।এটা সবাই মনে হয় সবাই খুব পছন্দ করে আমার কাছে তো অনেক ভালো লাগে। আজকে যখন খেয়েছি সত্যি অনেক বেশি ভালো লেগেছিল । এটিও বাসায় তৈরী করা ।

20240618_220625.jpg


সবশেষে দিলাম সবার পছন্দের চটপটির ফটোগ্রাফি । চটপটি পছন্দ করেনা এমন মানুষ মনে হয় নেই বললেই চলে । চটপটির ভিতরে বেশি করে টক এবং ফুচকা দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে । আমার কাছে তো খুবই মজা লাগে । বিশেষ করে নিজেরা বাসায় তৈরি করে যে চটপটিটা খাওয়া হয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে বাইরের থেকে । আমি তো বাইরে গেলে চটপটি খুব একটা খাই না ফুচকাই বেশি খাই ।চটপটি যখন বাসায় তৈরি করা হয় তখন সেটা খেতে সত্যি অসাধারণ লাগে । এই চটপটিটা ভাবি বানিয়েছিল খেতে সত্যি অন্যরকম মজা ছিল সবাই মিলে খুব মজা করে খেয়েছি ।

20240618_220608.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঈদের সময় আসলে আসলেই কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়ে যায়। সবাই একসাথে হলে মজার মজার খাবারগুলো খেতে খুব ভালোই লাগে। অনেক মজার মজার খাবার দেখে তো আমার খুব লোভ লেগে গিয়েছে। অনেক সুস্বাদু বলে মনে হচ্ছে খাবারগুলো। এখানে থাকা সবগুলো খাবার কিন্তু আমার অনেক বেশি পছন্দের। যার কারণে খাবারগুলোর ফটোগ্রাফি দেখে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মজাদার এবং লোভনীয় খাবার গুলোর ফটোগ্রাফি সবার মাঝে সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

ঈদের সময় সত্যিই অনেক বেশি পরিমাণে পোলাও মাংস খাওয়া হয়ে যায় আর এ সময় আইসক্রিম জাতীয় জিনিস খেতে ভালো লাগে ।

 2 years ago 

মজার মজার খাবার দেখলে কার না লোভ লাগবে। আমার তো মজাদার খাবার গুলো দেখলে জিভে জল চলে আসে একেবারে। আপনি তো দেখছি আজকে অনেক মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছেন যেগুলো ঈদের সময় খেয়েছিলেন। নিজেরাতো ঈদের সময় মজা করেই খেয়েছিলেন। এখন আমাদের সাথে সেগুলোর ফটোগ্রাফি শেয়ার করে লোভ লাগিয়ে দিয়েছেন এটা কিন্তু ভালো হলো না। এরকম জানলে তো ঈদের দিন আপনাদের বাসায় চলে যেতাম। খাবারগুলো খাওয়ার জন্য 😜😋।

 2 years ago 

মজার মজার খাবার খেয়েছি এ জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম ।

 2 years ago 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে লোভ লেগে গেল তো আপু। এসব খাবারগুলো আমার খুবই প্রিয় । তবে সব থেকে বেশি প্রিয় খাবার হচ্ছে, সবশেষে শেয়ার করা চটপটি টি। আমি বাংলাদেশে ঘুরতে গিয়ে আপনাদের দেশের চটপটি খেয়েছিলাম, খুবই লোভনীয় ছিল চটপটি টি খেতে। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফিতে চটপটি দেখে সেই কথা মনে পড়ে গেল এবং রীতিমত জিভে জল চলে এলো।

 2 years ago 

এই খাবার গুলো দেখলে আসলেই লোভ আগে আর চটপটি দেখলেই তো খেতে ইচ্ছা করে ।

 2 years ago 

ঈদের সময় সবার ব্যস্ততা অনেক বেড়ে যায়। আসলে এই সময় গুলোতে আত্মীয়-স্বজন সবাই বাসায় থাকে। তাই অনেক ব্যস্ত হয়ে পড়ি আমরা। আপু আপনি অনেক ব্যস্ত সময় কাটিয়েছেন বুঝতে পারছি। লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে আইসক্রিম গুলো বেশি লোভনীয় লাগছে। আর দই বড়া দেখতেও বেশ লোভনীয় লাগছে।

 2 years ago 

আসলেই আপু আইসক্রিম গুলো দেখলে লোভই লাগে এবং খেতে ইচ্ছা করে ।

 2 years ago 

আইসক্রিম এবং চটপটি দেখে তো আমার লোভ সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আপু। আইসক্রিম এবং চটপটি খেতে আমি ভীষণ পছন্দ করি। তবে আপনি এরকম আইসক্রিম এক জায়গায় বসে দুই তিন বাটি খেয়ে ফেলতে পারেন। এই ধরনের বাটি আইসক্রিম গুলো খেতে ভীষণ মজা লাগে। খুবই ভালো লাগলো আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখি ধন্যবাদ।

 2 years ago 

আইসক্রিম ও চটপটি দেখলে আসলেই অনেক লোভ লাগে তখন খেতে ইচ্ছা করে ।

 2 years ago 

আপু যে খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন যার মধ্যে বেশিরভাগ খাবার খুবই পছন্দের। বিশেষ করে চটপটি এবং আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া প্রত্যেকটা খাবারই খুবই লোভনীয় লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59400.15
ETH 1585.26
USDT 1.00
SBD 0.41