জল রং দিয়ে আঁকা আমার নতুন একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



20240613_000355.jpg


আজকে আবার আপনাদের সামনে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আর জল রং দিয়ে আর্ট করতে বসতে একটু ঝামেলা তবে আর্ট গুলো করার পরে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে । আর যেসব ছবিতে মানুষ থাকে সে ধরনের আর্ট গুলো আমি তেমন একটা করি না । কারণ মানুষের ছবি খুব একটা ভালো হয় না দেখে আর্ট করিনা কিন্তু এই আর্টটা দেখে ভালো লেগেছিল যার কারণে রংতুলি নিয়ে বসে পড়েছি এবং শেষ পর্যন্ত অনেক কষ্ট করে একটি মেয়েকে কিন্তু দোলনায় বসাতে পেরেছি । এরকম একটা জায়গায় দোলনায় দোল খেতে আমার খুব ইচ্ছা করে যদি কখনো সময় সুযোগ পায় তাহলে হয়তো বা চড়তে পারবো । আর সুন্দর একটি আর্ট এখন আপনাদের সাথে কিভাবে এঁকেছি সেটাই ধাপে ধাপে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

সাদা আর্ট পেপার
মাস্কিং টেপ
রং
তুলি
বোর্ড

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240613_000128.jpg20240613_000111.jpg
20240613_000057.jpg20240613_000044.jpg

প্রথমে একটি আর্ট পেপার নিয়ে মাস্কিং টেপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি । তারপর উপরের দিক থেকে ব্লু কালার রং দিয়ে রং করা শুরু করেছি । এরপর একটু সাদা রং দিয়েছি তারপর আবার একটু লাল রঙ দিয়েছি । এরপর সাদা আর লাল মিলিয়ে রং করে দিয়েছি । তারপরে এক সাইড থেকে পেন্সিল দিয়ে একটি গাছ এঁকে নিয়েছি ।

20240613_000030.jpg20240613_000012.jpg
20240613_000000.jpg20240612_235948.jpg

এরপর পেন্সিল দিয়ে একটি দোলনা এঁকে নিয়েছি এবং পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি ।এরপর কালো-কলম দিয়ে একটি মেয়ে এঁকে নিয়েছি । মেয়েটির দোলনার উপরে বসে রয়েছে এরকম একটি দৃশ্য আমি আর্ট করব ।

20240612_235933.jpg20240612_235922.jpg
20240612_235903.jpg20240612_235850.jpg

এরপর মেয়েটি আঁকা হয়ে গেলে তারপর গাছের ফুলগুলো এঁকে নিয়েছি। প্রথমে লাল তারপরে সাদা দিয়ে ফুল গুলো এঁকে নিয়েছি।

20240612_235836.jpg20240612_235820.jpg
20240612_235806.jpg20240612_235747.jpg

এরপর উপরের দিকে একপাশে একটি চাঁদ এঁকে নিয়েছি এবং সাথে কিছু সাদা রং ছিটিয়ে তারা এঁকে নিয়েছি । নিচের দিকে কিছু কালো রং দিয়ে হালকা হালকা ঘাস এঁকে নিয়েছি । তারপর আঁকাটি হয়ে গেলে মাস্কিং টেপ খুলে নিয়েছি । এরপর আমি আমার নাম লিখে নিয়েছি ও সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20240612_235728.jpg20240612_235652.jpg

20240612_235637.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

জল রং দিয়ে বেশ দারুন একটি অংকন করেছেন আপু। আপনার অংকনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম একটি সুন্দর পরিবেশ সবার ভালো লাগবে। একটি গাছসহ দোলনায় একটি মানুষের অংকন সত্যিই মনমুগ্ধকর ছিল। আর্টের কালার কম্বিনেশন টাও বেশ দারুন ছিল। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ এরকম সুন্দর মন মুগ্ধকর একটি মন্তব্য করার জন্য ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জল রং ব্যবহার করে খুবই সুন্দর একটা চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দোলনাতে দোল খেলা মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। চিত্র অংকন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

আমার জল রঙের করা আর্টটি আপনার কাছে অনেক সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে এই পেইন্টিংটি উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে আমার কাছে।

 2 years ago 

আমার আর্টটি আপনার কাছে খুবই সুন্দর লেগেছে শুনে সত্যি অনেক খুশি হলাম ।

Assallam o alaikum Dear sister ! Your artwork is really impressive. I love the skills you've demonstrated in creating it, and the color palette is great. The overall concept is excellent too. Are you an artist by passion or profession?"

 2 years ago 

আপু আপনি দেখছি অসাধারণ আর্ট করেন। আপনি জল টান দিয়ে খুবই সুন্দর করে একটি গাছসহ দোলনায় বসে থাকা একটি মানুষের আর্ট করেছেন। সত্যি কথা বলতে খুব দারুণ হয়েছে আপনার শেয়ার করা আর্টটি। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গাছসহ আমার আর্টটি আপনার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে জেনে সত্যি খুব ভালো লাগলো ।

 2 years ago 

মানুষের ছবি আর্ট করা সত্যি অনেক ঝামেলার ব্যাপার। আমি একটা সময় অনেক আর্ট করতাম। কিন্তু এখন মানুষের ছবি যুক্ত কোন আর্ট করতে গেলেই এলোমেলো হয়। আপনার আর্ট চমৎকার হয়েছে আপু।

 2 years ago 

ঠিক বলেছেন এ ধরনের আর্ট করতে আসলেই এলোমেলো হয়ে যায় তারপরও মাঝে মাঝে চেষ্টা করি ।

 2 years ago 

আপু আপনি আজকে জল রঙের করা আপনার নতুন একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে, আমার কাছে দেখতে অনেক সুন্দর লেগেছে। দোলনার মধ্যে দোল খাচ্ছে এরকমভাবে একটা মেয়েকে অঙ্কন করেছেন এটা দেখে আরো ভালো লাগলো। এরকম প্রকৃতির মাঝে দোলনায় বসে দোল খেতে সত্যি খুব ভালো লাগে। আমার তো ইচ্ছে করছে মেয়েটাকে তুলে নিয়ে ফেলে দিয়ে আমি গিয়ে বসে পড়ি দোলনায়। যাই হোক এই আর্টের কালার টা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

আসলে এ ধরনের জায়গায় বসে দোল খেতে সত্যি খুব ভালো লাগে। এজন্য আর্টটি করার চেষ্টা করেছি । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

 2 years ago 

এরকম একটা জায়গায় দোলনায় দুলতে পারলে তো বেশ দারুন হবে আপু। আপনার পেইন্টিংটা খুবই সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন টা অসাধারণ লাগছে দেখতে। আকাশের চাঁদ এবং গাছ টা খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে দারুন লাগতো এই গরমের ভেতরে সুন্দর একটি জায়গায় বসে দোল খেতে পারলে । ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62241.92
ETH 1746.30
USDT 1.00
SBD 0.39