রঙীন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240513_235434107.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে রঙিন কাগজের তৈরি একটি ডাই পোস্ট শেয়ার করব । রঙিন কাগজের তৈরি যে কোন কিছু বানাতে গেলে কিন্তু ভালো লাগে ।আর এগুলো বানাতে অনেক বেশি সময় লাগে দেখে মাঝে মাঝে বিরক্ত লাগে কিন্তু বানাতেই বেশি ভালো লাগে । এইজন্য সময় সুযোগ পেলে আমি ঝটপট বসে পড়ি রঙিন কাগজের তৈরি কোন কিছু বানাতে । আগে তো অনেক কিছু তৈরি করেছি ইদানিং ফুল বানাতে খুব ভালো লাগে । রঙিন কাগজের তৈরি ফুল গুলো কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে । আজকে আমি খুব সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

রঙীন কাগজ
কাঁচি
স্কেল
গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240513_235336.jpg20240513_235323.jpg
20240513_235311.jpg20240513_235259.jpg
20240513_235247.jpg20240513_235235.jpg

প্রথমে ৪/৪ সেন্টিমিটার সাইজের মাপ দিয়ে কাগজগুলো দাগ দিয়ে নিয়েছি ।তারপর কাগজগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি । একই রকম ভাবে সবুজ হলুদ দুই রকমের কাগজ কেটে নিয়েছি । তারপর হলুদ কালারের কাগজটা নিয়ে চারটা ভাঁজ দিয়ে পাঁপড়ির মতো করে কেটে নিয়েছি ছবিতে দেখানো হয়েছে ।

20240513_235221.jpg20240513_235209.jpg
20240513_235158.jpg20240513_235144.jpg
20240513_235129.jpg20240513_235115.jpg

দেখুন খোলার পরে কত সুন্দর ফুল তৈরি হয়েছে । এরকম ভাবে আমি আটটা ফুল তৈরি করে নিয়েছি । তারপর ফুলের একটা একটা করে পাপড়ি কেটে নিয়েছি । কোনোটার একটা কোনতার দুইটা এভাবে করে সবগুলো কেটে নিয়েছি । তারপর কোনার দিকে একটু ভেঙে নিয়েছি এরপর গ্লু দিয়ে পাঁপড়ির কাটা অংশর সাথে লাগিয়ে দিয়ে দেখুন একটি ফুল তৈরি হয়ে গিয়েছে ।

20240513_235057.jpg20240513_235046.jpg
20240513_235035.jpg20240513_235022.jpg
20240513_235011.jpg20240513_234958.jpg

একই রকম ভাবে সবগুলো আমি ভাঁজ দিয়ে ফুল বানিয়ে নিয়েছি । তারপর গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি । দেখুন প্রত্যেকটি ফুল আমার রেডি হয়ে গিয়েছে । এরপর সবুজ কালারের আরো কাগজ নিয়ে চারটা ভাঁজ দিয়ে নিয়েছি ছবির মত করে।

20240513_234945.jpg20240513_234934.jpg
20240513_234923.jpg20240513_234907.jpg
20240513_234851.jpg20240513_234838.jpg

সবগুলো প্রথমে চার ভাঁজ দিয়ে তারপর মাঝখান থেকে একটি কোনা করে ভাঁজ দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি । দেখুন চিকন চিকন ফুল তৈরি হয়ে গিয়েছে । এরপর ফুলগুলোর পাঁপড়ি কেটে নিয়ে আবার গ্লু দিয়ে লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি । এটা হলুদ কালারের ফুলের নিচের গোড়ার দিকে লাগিয়ে দিব ।

20240513_234826.jpg20240513_234814.jpg
20240513_234803.jpg20240513_234747.jpg
20240513_234734.jpg20240513_234721.jpg

এরপর গ্লু দিয়ে লাগিয়ে ফুলগুলো তৈরি করার পরে দেখুন সবুজ ফুল নিয়ে হলুদটার নিচের দিকে লাগিয়ে দিয়েছি ।প্রত্যেকটা আমি একই রকম ভাবে লাগিয়ে নিয়েছি । তারপর আরও একটি সবুজ কালারের কাগজ নিয়েছি ।

20240513_234711.jpg20240513_234700.jpg
20240513_234644.jpg20240513_234633.jpg
20240513_234620.jpg20240513_234607.jpg

এরপর কাগজটিতে পাতা এঁকে পাতাগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি । একই রকম ভাবে চারটি পাতা তৈরি করে নিয়েছি । এরপর সবুজ কালার একটি কাগজ নিয়ে পেঁচিয়ে কাঠির মত বানিয়ে নিয়েছি । এরপর একটা ফুলের নিচের দিকে গ্লু লাগিয়ে একটা একটা করে নিয়ে কাঠির সাথে লাগাতে শুরু করেছি ।

20240513_234552.jpg20240513_234535.jpg
20240513_234522.jpg20240513_234502.jpg

লাগাতে লাগাতে সবগুলো ফুলই লাগিয়ে নেয়া হয়ে গিয়েছে ।এরপর নিচের দিকে পাতা চারটিও লাগিয়ে নিয়েছি । তারপর আমার সম্পূর্ণ ফুলটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে । এরপর সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন । এটি বানানো কিন্তু আমার অনেক বেশি ঝামেলা হয়েছে এবং অনেক বেশি সময় লেগেছে তারপরও জিনিসটা সুন্দর হয়েছে এটাই ভালো লেগেছে ।

20240513_234445.jpg

20240513_234428.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পোস্ট দেখলে তাকিয়ে দেখা ছাড়া উপায় নাই। ফুলের স্টিকটি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে।

 2 years ago 

আমার তৈরি করা ফুলটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙীন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরী সত্যি আপনি খুবই দক্ষতার সাথে ধাপে ধাপে গুলো পোস্টটি তৈরি করেছে ফুলগুলো তৈরি করার ধাপ গুলো দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আমার রঙিন কাগজের তেরি ফুলের স্টিকটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। কাগজের ভাঁজে ভাঁজে কিভাবে ফুলের স্টিক তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজের ভাজে ভাজে তৈরি করা ফুলের স্টিকটা আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে বেশ অসাধারণ ভাবে ফুলের স্টিক তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের স্টিক গুলো দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। দুই কালারের রঙিন কাগজ ব্যবহার করার কারণে দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে পোস্ট তৈরির করে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে বানানো ফুলের স্টিকটা আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বাহ! দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু রঙ্গিন কাগজের অনেক সুন্দর একটি ফুলের স্টীক তৈরি করলেন। আপনার মত আমারও একই অবস্থা সময় সুযোগ পেলে আমিও বসে পড়ি রঙিন কাগজ দিয়ে ফুলগুলো তৈরি করতে। আমার ভীষণ ভালো লাগে রঙিন কাগজের ফুল। আপনার তৈরি করা ফুল দেখতে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু এগুলো তৈরি করতে সময় লাগে এজন্য সময় যখনই পাই তখনই বসে পড়ি তবে ইদানিং করাই হচ্ছে না ।

 2 years ago 

আপু ঠিক বলেছেন সময় বেশি লাগে বলে মাঝে মাঝে এগুলো বানাতে খুব বিরক্ত লাগে কিন্তু যখন সম্পূর্ণ বানানোর পর ভালো লাগে তখন আবার ইচ্ছে করে আরও বানাই। যাই হোক আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের স্টিক বানিয়েছেন। আপনার এই স্টিক আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল পাতা দু'টোই খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন প্রথমে বিরক্তি নিয়ে বসলেও তবে বানানের পরে কিন্তু ভালোই লাগে দেখতে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে কোন কিছু তৈরি করলে সত্যি অনেক বেশি সুন্দর হয়। আপনি এত সুন্দর দেখতে একটা ফুলের স্টিক তৈরি করেছেন দেখে আমার কাছে তো অসাধারণ লেগেছে। আপনি নিশ্চয়ই অনেক সময় ব্যবহার করে এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফুলের স্টিকটা তৈরি করেছেন। এটা কিন্তু দক্ষতা মূলক একটা কাজ ছিল। এরকম ভাবে অনেকগুলো তৈরি করে ফুলদানির মধ্যে রাখলে দেখতে খুব ভালো লাগবে। সব মিলিয়ে এককথায় দারুন লাগলো আপনার তৈরি করা রঙিন কাগজের এই ফুলের স্টিক।

 2 years ago 

অনেক বেশি সময় নিয়ে এটি তৈরি করেছি ভাইয়া আপনাদের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগছে ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুলের স্টিক তৈরি করেছেন। আপনার তৈরি ফুলের স্টিক টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি কয়েক কালারের রঙিন কাগজ কেটে ফুলের স্টিক তৈরি করেছেন। ভিন্ন কয়েকটি কালার ব্যবহার করার জন্য ফুলের স্টিক টি দেখতে বেশ ভালো লাগছে। যাইহোক, অসাধারণ একটি ফুলের স্টিক তৈরি করেছেন।

 2 years ago 

আসলে দুই কালার দিয়ে তৈরি করার কারনে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে ।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আপু এগুলো অরিগ্যামি বানাতে গেলে বেশি সময় লাগে।তবে এগুলো কাজ যখন কমপ্লিট হয় তখন দেখতে ভীষণ ভালো লাগে। যাইহোক আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন সময় নিয়ে বানানোর পরে দেখতে যখন ভালো লাগে তখন নিজের কাছেই ভালো ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 58315.44
ETH 1569.20
USDT 1.00
SBD 0.38