বুটের ডাল দিয়ে খাসির মাথার মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1726244124830.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম । মজার মজার রেসিপি পোস্টগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার । আজকে যে রেসিপিটি করেছি সেটি খেতে সত্যি অনেক মজাদার হয়েছিল কারণ খাসির মগজ আর মাথা বলে কথা ভালো তো হতেই হবে । বুটের ডাল এমনিতেই খেতে আমার কাছে ভালো লাগে তারপরে এভাবে যদি খাসির মাথা দিয়ে রান্না করা হয় তাহলে সেটা খেতে সত্যি খুব ভালো লাগে । সকালবেলার পরোটার সাথে খেতেও ভালো লাগে আবার ভাত দিয়ে খেতেও কিন্তু মজাই লাগে পোলাও দিয়ে খেতেও ভালো লাগবে । আমার এই খাসির মাথাটা অনেকদিন আগে এনেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম মনেই ছিল না হঠাৎ করে একদিন মনে পড়লো আর ঝটপট রান্না করে ফেললাম । খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

PhotoEditorPro_1726244168862.jpg

খাসির মাথা ও মগজ
বুটের ডাল
পেঁয়াজ
মরিচ
আদা বাটা
রসুন বাটা
হলুদের গুড়া
মরিচের গুঁড়া
জিরার গুড়া
গরম মসলার গুড়া
লবণ
তেল

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240913_221446.jpg20240913_221437.jpg
20240913_221420.jpg20240913_221412.jpg

প্রথমে খাসির মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি । পেঁয়াজ হালকা নরম করে ভেজে তার ভিতর সব বাটা মসলা ও গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি । এরপর মসলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ।

20240913_221403.jpg20240913_221352.jpg
20240913_221343.jpg20240913_221331.jpg

এরপর মসলাটাকে একটু সময় কষিয়ে নিয়েছি । তারপর পানি দিয়ে আরো একটু সময় কষিয়ে নিয়েছি । তারপর কসানো হয়ে গেলে খাসির মাথাগুলো দিয়ে দিয়েছি । তারপর নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে ।

20240913_221252.jpg

20240913_221318.jpg20240913_221304.jpg
20240913_221240.jpg20240913_221227.jpg

তারপর বেশ খানিকটা সময় মাংসগুলোকে কষাতে দিয়েছি ।কষাতে কষাতে ফ্রিজ থেকে ফ্রোজেন ডাল গুলো বের করে নিয়েছি । ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম । এভাবে রেখে দিলে ডাল ঝটপট আর সিদ্ধ করতে হয় না বের করে গরম পানির ভিতরে দিয়ে দিলেই হয়ে যায় । এরপর প্রেসার কুকার নিয়েছি কারণ ভালোভাবে সিদ্ধ না হলে এটা খেতে ভালো লাগে না । তারপর প্রেশার কুকারের ভিতরে ডাল ও মাংসগুলো একসাথে দিয়ে দিয়েছি এরপর একটু পানিও দিয়ে দিয়েছি ।

20240913_221153.jpg20240913_221139.jpg
20240913_221126.jpg20240913_221108.jpg

এরপর কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি । এরপর ৫-৬ টা সি টি উঠলে চুলা বন্ধ করে কিছু সময় রেখে ঢাকনাটা খুলে নিয়েছি । তারপর খোলার পরে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে উপর দিয়েও তেল ভেসে উঠেছে । সেই মুহূর্তে উপর দিয়ে জিরার গুড়া ও গরম মসলার গুড়া দিয়ে আরো একটু সময় জ্বাল করে পানিটা আরো একটু কমিয়ে নিয়েছি । তারপর রান্নাটা হয়ে গিয়েছে একটা বাটিতে ঢেলে নিয়েছি । এরপর গরম গরম পরিবেশন করেছি । যেমন সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ঠিক সেরকমই মজা হয়েছিল ।

20240913_221051.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু এ ধরনের রেসিপি সকালবেলা পরোটা দিয়ে খাইতে ভীষণ ভালো লাগে। বুটের ডাল দিয়ে খাসির মাথার চমৎকার রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এরকম রেসিপি পোস্টগুলোতে কত সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারি রোজ। আপনি আজ একটি দারুন মাংসের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করলেন। বুটের ডাল দিয়ে মাংসের এই রেসিপিটি খেতে নিশ্চয়ই অসাধারণ হয়েছিল। যদি সম্ভব হয় কখনো নিশ্চয়ই ট্রাই করবো একবার ঘরে।

 2 years ago 

মজার মজার খাবার খেতে পছন্দ করে না এরকম মানুষ তো একেবারে কম রয়েছে। আমার তো মনে হয় একটাও নেই। আমরা সবাই কিন্তু মজার মজার খাবার খেতে অনেক পছন্দ করি। এ ধরনের রেসিপি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে শুধু। তেমনি আপনার রেসিপিটা দেখে আমার অনেক লোভ লেগেছে। আর ইচ্ছে করছে খেয়ে নিতে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ডাল দিয়ে মাংস হয় এটা প্রথম এখানেই জেনেছিলাম। তবে তা মুরগির মাংসের। আপনি বেশ সুন্দরভাবে বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করেছেন। প্রেসার কুকারে দিয়েছেন বলেই তাড়াতাড়ি এবং সুসেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা। রেসিপি ধরন দেখে তো মনে হলো বেশ ভালোই লাগবে খেতে। বুটের ডাল যেহেতু ভাত এর থেকে আমার ধারণা রুটি বা লুচির সাথে বেশি ভালো যাবে।

 2 years ago 

বুটের ডাল দিয়ে খাসির মাথার মজাদার রেসিপি বেশ কয়েকবার খেয়েছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বুটের ডাল দিয়ে খাসির মাথার মজাদার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি অসাধারণ হয়েছে আপু। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি তৈরি করেছেন।আর রেসিপি তৈরির প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু খাসির মাথা বলে কথা।বুটের ডাল দিয়ে এভাবে খাসির মাথার মাংস রান্না করলে খুবই মজা লাগে খেতে। তাছাড়া সকালবেলায় পরোটার সঙ্গে বেশ জমে যায়। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। কালারও খুব লোভনীয় লাগছে।

 2 years ago 

আসলে এই রেসিপিটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এর আগে আমি কখনো এই খাসির মাথা খাইনি। আর এই খাসির মাথা দিয়ে এই বুটের ডালের রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ একটা নতুন ধরনের রেসিপি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে খাসির মাথা দিয়ে বুটের ডাল রেসিপিটি। বুটের ডাল দিয়ে খাসির মাথার মাংস দিয়ে রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়।আপনার রেসিপি টি লোভনীয় হয়েছে অনেক।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38