ছোট সরপুটি মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20240704_001617818.jpg


আজকে আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে আসলাম । আজকে অনেকদিন পর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি । রেসিপি পোস্টগুলো ইদানিং খুব একটা দেওয়াই হয়ে উঠছে না । কারণ রান্না করার সময় অনেক ব্যস্ততার ভিতরে থাকতে হয় । যার কারণে ছবি তোলার কথা একদমই মনে থাকে না । ফোন ঘাটতে ঘাটতে অনেকদিন আগের একটি রেসিপি পেয়ে গেলাম এর আগে দেওয়াই হয়নি এ রেসিপিটা । অনেকদিন হলো রয়ে গিয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেই । শীতকালীন একটি রেসিপি শীতকালের সিম আলু ও বেগুন দিয়ে এরকম করে ছোট ছোট সরপুটি মাছ রান্না করেছিলাম । সেটা খেতে সত্যি অনেক বেশি সুস্বাদু হয়েছিল । সেই মজাদার রেসিপিটি এখন আপনাদের সাথে শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

ছোট সরপুটি মাছ
শিম
আলু
বেগুন
পেঁয়াজ
মরিচ
পেঁয়াজ বাটা
আটা বাটা
রসুন বাটা
হলুদের গুঁড়া
মরিচের গুড়া
জিরার গুঁড়া
লবণ
তেল
ধনিয়া পাতা

Polish_20240704_002004748.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

IMG20211114133946.jpgIMG20211114134102-1.jpg
IMG20211114134548.jpgIMG20211114134648.jpg

প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপর হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি । তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে উল্টেপাল্টে বাদামি কালার করে ভেজে নিয়েছি । তারপর মাছগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি ।

IMG20211114134927.jpgIMG20211114135110.jpg
IMG20211114135126.jpgIMG20211114135313.jpg

এরপর পেঁয়াজ হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভেতরে সব বাটা মশলা ও গুড়া মশলা গুলো দিয়ে দিয়েছি । এরপর মসলাটাকে কষিয়ে নিয়ে তার ভেতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি । সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি সবজিগুলো সুন্দরভাবে কষানোর জন্য ।

IMG20211114140925.jpgIMG20211114140951.jpg
IMG20211114141042.jpgIMG20211114141122.jpg

এরপর সবজিগুলো কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিয়েছি । তারপর মাছ রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি । আমি যেহেতু একটু ঝোল রাখবো ওই জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি । তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি রান্নাটা ঠিকমতো হওয়ার জন্য ।

IMG20211114142325.jpgIMG20211114142434.jpg

এরপর ঢাকনা খোলার পর দেখব পানিটা অনেকটাই টেনে এসেছে সেই মুহূর্তে উপর দিয়ে জিরার গুড়া কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে দিয়েছি । তারপর আরও একটু সময় জ্বাল করে নিয়েছি তারপর রান্নাটা হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়েছি । এবং একটু পরে একটা বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করেছি খেতে সত্যি অনেক মজাদার হয়েছিল আমার তরকারিটা ।

IMG20211114142649.jpg

IMG20211114142850.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

ছোট সরপুটি মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনাদের রেসিপি পরিবেশের আমার অনেক ভালো লেগেছে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার রেসিপিটি ভালো লেগেছে শুনে খুশি হলাম ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ছোট সরপুটি মাছের মজাদার রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে। আসলে যে রেসিপিগুলো খেতে সুস্বাদু হয় সেগুলোর ছবি দেখলেই বোঝা যায়। যাইহোক লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খাবারটা অনেকদিন আগে তৈরি করেছিলাম যেমন লাগছে দেখতে খেতেও অনেক মজাদার হয়েছিল । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট সরপুটি মাছের মজাদার রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লাগে। একটু বেশি মরিচ দিলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমার রেসিপিটা আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,রান্নার সময় ছবি তোলার কথা আসলেই মনে থাকে না। আবার আমার তো অনেক সময় রান্নার পরে পরিবেশন এর ছবি তুলতে মনে থাকে না, তখন দেখা যায় একটা ছবি না তোলার কারনে পোস্ট করতে পারি না।যাই হোক সরপুটি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করেছেন।ধন্যবাদ

 2 years ago 

রান্নার সময় গরমের ভেতরে ছবি তুলতে এখন একদম ইচ্ছা করে না। অনেকদিন হয়ে গেল ফটোগ্রাফি পোস্ট দেওয়াই হচ্ছে না এই ছবি ছিল তাই দিলাম ।

 2 years ago 

সরপুটি মাছ দিয়ে সিম বেগুন দিয়ে আলাদাভাবে রান্না করে খাওয়া হয়েছে। এই রান্নাটি আমার অনেক পছন্দের।তবে আপনার মত করে এভাবে বেগুন সিম দিয়ে একসাথে রান্না করে খাওয়া হয়নি। আজ আপনার রেসিপিটি দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। আসলে এখানে রেসিপি পোস্টগুলো দেখে অনেক কিছু শিখে নিয়েছি।আজ আপনার রেসিপিটিও শিখে নিলাম। রন্ধন প্রণালীর প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝে করে খাই এই রেসিপিটি ।

 2 years ago 

ছোট স্বর পুটি মাছের খুবই মজাদার একটি রেসিপি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই চমৎকার লাগছে দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো ।

 2 years ago 

ছোট সরপুটি মাছ গুলো এভাবে ভেজে যে কোন রেসিপি তৈরি করলে খেতে অনেক সুস্বাদু হয়।
সরপুটি মাছ দিয়ে আমিও বাসায় এভাবে মাঝেমধ্যে রেসিপি তৈরি করি। খেতে অনেক মজা লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধনিয়া পাতা যে কোন রেসিপিতে এড করলে তার স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলে এভাবে করে রান্না করলে খাবারটা কিন্তু খেতে ভালই লাগে ।

 2 years ago 

সরপুটি মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। এই ধরনের রেসিপি আমি কিছুদিন আগেই তৈরি করেছিলাম। আসলে এই মাছের ভাজি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনার রেসিপিটা অনেক মজাদার মনে হচ্ছে।

 2 years ago 

এই মাছ ভেজে গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63918.76
ETH 1843.42
USDT 1.00
SBD 0.39