একটি ড্রয়ার এর থ্রীডি আর্ট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি থ্রি আর্ট । থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে সবসময় ভালো লাগে এই জন্য থ্রিডি আর্টগুলো মাঝে মাঝে করার চেষ্টা করি । তবে আগে অনেক বেশি থ্রী ডি আর্ট করেছি ইদানিং খুব একটা করা হয়ে ওঠে না । আর আর্টগুলো অনেক মাপ দিয়ে বুঝে শুনে করতে হয় এজন্য একটু সময় লাগে বেশি । আর ইদানিং একটু সময় করে উঠতে পারছি না তাই কোন কিছু ঠিক মতো করতে পারছি না । তারপরও যতটুকু সময় পাই তার ভিতরে কিছু না কিছু করার চেষ্টা করি । এই আর্টটি অনেকদিন আগে করে রেখেছিলাম সেটি এখন আপনাদের সাথে শেয়ার করলাম । আজকে একটি ড্রয়ারের থ্রিডি আর্ট করেছি সেটি এখন দেখাবো ।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
কালোকলম
টিস্যু
কাঁচি
কার্যপ্রণালী
প্রথমে ৮/৪ সেন্টিমিটার সাইজের মাপ দিয়ে উপরের দিকে একটা ঘরে এঁকে নিয়েছি । তারপর নিচের দিকে দেখুন আড়াই সেন্টিমিটার মাপ দিয়ে একটু জায়গা রেখেছি ।তারপর ঘরের থেকে নিচের দিকে একটি লম্বা দাগ দিয়েছি । তারপর তার সাইডের দিকে আরো একটি লম্বা দাগ দিয়েছি । তারপর নিচের দিকে ও পাশে দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি ।
ভেতরের দিকে চিকন করে পাশ দিয়ে একটি করে দাগ দিয়েছি এবং মাঝে আরো কিছু দাগ দিয়ে নিয়েছি । তারপর সবগুলো দাগ দেওয়া হয়ে গিয়েছে । প্রত্যেকটা দাগের মাপ ছবিতে দেখানো হয়েছে । এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে কালো কলম দিয়ে দাগ দিয়ে দিয়েছি ।
এরপর নিচের দিকের পাশের মোটা জায়গাটা কালো পেন্সিল দিয়ে দাগিয়ে ভরিয়ে দিয়েছি এবং সাইডের অন্যান্য জায়গায় পেন্সিল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে তারপর টিস্যু দিয়ে ঘষে ঘষে পেন্সিলের দাগ মিশিয়ে দিয়েছি । তারপর ড্রয়ার খোলার জন্য একটা চিহ্ন রেখেছি দেখতেই পারছেন । তারপর নিচের দিকে পেন্সিল দিয়ে দাগিয়ে ড্রয়ারটার ছায়া দিয়ে নিয়েছি । এই ছায়াটা না দিলে থ্রিডি আর্ট তেমন একটা বোঝা যায় না ।
তারপর বাইরের সাইড দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি এবং দাগের বাইরের অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি । তারপর আমি আমার নাম লিখে নিয়েছি ও সুন্দরভাবে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
আপনি অনেক সুন্দর করে এই থ্রিডি আর্ট টি অংকন করেছেন। এই ধরনের থ্রিডি আর্ট গুলো অঙ্কন করতে অনেক সময় লাগে। সময় নিয়ে এগুলো অংকন করার পর সঠিক অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফি না করা হলে দেখতে সুন্দর লাগে না। আর আপনি অনেক সুন্দর করে এটি অংকন করার পর সঠিক আংকেল থেকে ফটোগ্রাফি করেছেন। যার কারণে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এটা যেমন সুন্দর ছিল তেমনি অনেক মনোমুগ্ধকরও ছিল। আশা করছি আপনি এ ধরনের সুন্দর সুন্দর থ্রিডি আর্ট গুলো আমাদের মাঝে সব সময় শেয়ার করবেন।
তা ঠিকই বলেছেন অনেক সময় নিয়ে করে ছবিটাও অনেক সময় নিয়ে তুলতে হয় তারপরেই সুন্দর একটি আর্ট ফুটিয়ে তোলা যায় ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে মনে হয় এই ধরনের আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। অনেক মাপঝোক করে এরপর করতে হয়। তাই এই ধরনের আর্ট আমার কখনো করা হয় না। একটি ড্রয়ারের থ্রীডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছে এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু। দারুন হয়েছে আপনার আর্ট।
দারুন একটি ড্রয়ারের থ্রিডি আর্ট অঙ্কন করেছেন মনে হচ্ছে কাগজের উপরে ড্রয়ার খাড়া করে রাখা হয়েছে। যাই হোক আপনার নিখুঁত করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আমার ড্রয়ার এর থ্রি ডি আর্টটি আপনার কাছে দারুন লেগেছে যেনে ভালো লাগলো ।
আপু আপনি থ্রিডি আর্ট গুলো খুব সুন্দর আঁকেন।আপনার আর্ট গুলো চমৎকার হয়।এ ধরনের আর্টে দক্ষতার দরকার হয়।দৃশ্যটি কিভাবে রাখলে সুন্দর হয় সেটা ও একটা ব্যাপার।ভালো লাগলো আপু আপনার শেয়ার করা আর্টটি।
আমার থ্রি ডি আর্ট গুলো আপনার কাছে সুন্দর লাগে জেনে সত্যি আপু অনেক অনেক ভালো লাগলো ।
অসাধারণ একটা থ্রিডি আর্ট করেছেন আপু। ড্রয়ারের থ্রিডি আর্ট টা অনেক বেশি ভালো লাগছে দেখতে। থ্রিডি আর্ট গুলো আমি কখনো করিনি তবে এগুলো দেখতে আসলেই ভালো লাগে। আপনি প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যার কারণে দেখে মনে হচ্ছে এগুলো আর্ট করা বেশ সহজ। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আর্টগুলো আমার কাছে করতে অনেক ভালো লাগে । আগে আমিও সাহস পেতাম না করতে করতে এখন ভালই লাগে ।
আপু এই আর্ট গুলো আমার কাছে খুব জটিল লাগে। আর আমার কাছে মনে হয় এই থ্রীডি অনেক সময় দিয়ে করতে হয়। আজকে আপনি পেন্সিল এবং কলম দিয়ে খুব চমৎকারভাবে ড্রয়ার এর থ্রীডি আর্ট করেছেন। তবে আপনার আর্ট অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে চমৎকার একটি ড্রয়ার এর থ্রীডি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
অবশ্যই একটু সময় নিয়ে করতে হয় কারণ মাপ ঝোপ দিয়ে করতে হয় তা না হলে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় না ।
থ্রিডি আর্টগুলো করতে যেমন সময় লাগে ,তার চেয়ে বেশি সময় লাগে ফটোগ্রাফি করতে। কারন ফটোগ্রাফির উপরই নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য। বেশ সুন্দর হয়েছে আপনার আজকের ড্রয়ারের থ্রিডি আর্টটি। আমার কাছে বেশ ভালো লেগেছে।
অবশ্যই আপু ফটোগ্রাফি ঠিক না হলে থ্রিডি আর্টটা বোঝা যায় না এইজন্য ফটোগ্রাফি টা খুব সাবধানে করতে হয় ।
আপনার মত থ্রিডি আর্ট করতে আমার কাছেও খুব ভালো লাগে। কিন্তু আমিও এখন সময়ের অভাবে থ্রিডি আর্ট করতে পারি না। থ্রিডি আর্টগুলো দেখতে খুব চমৎকার লাগে। আপনার আজকের ড্রয়ার এর আর্টটি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে ড্রয়ারটি দাঁড়িয়ে আছে এত নিখুঁতভাবে আর্টটি করেছেন।
আমিও অনেকদিন পরে করলাম আমার কাছে অনেক ভালো লাগে তবে সময় লাগে দেখে খুব একটা করা হয় না ।