( এসো নিজে ‌করি ) ডাই : কার্ডবোর্ড ‌এবং চাল দিয়ে তৈরি ওয়ালমেট।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240602-WA0011.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কার্ডবোর্ড ‌এবং চাল দিয়ে তৈরি ওয়ালমেট‌ তৈরি করলাম।

আসলে আমি কোন কিছু একটা তৈরি করবো ভাবছিলাম। কিন্তু কি তৈরি করবোই সেটাই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষ একদম নিকটে এসে গেছে, এমনকি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাই ভাবলাম সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে কিছু একটা তৈরি করি। আর তার সাথেই আপনাদের সবাইকে জানাই আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষের অগ্রিম শুভেচ্ছা। অনেক বেশি আনন্দ হচ্ছে এই জন্য । তবে তৈরি করার জন্য আমি এখানে কার্ডবোর্ড, চাল এবং রং ব্যবহার করেছি। আসলে আমি এগুলো দিয়ে একটু ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করছিলাম। তবে নিজের মতো করে আইডিয়া করে একটা ওয়ালমেট বানানোর চেষ্টা করলাম। তবে এটা তৈরি করার পর কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240602-WA0014.jpg

প্রয়োজনীয় উপকরণ

• কার্ডবোর্ড
• চাল
• অ্যক্রোলিক কালার
• ব্রাশ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240602113630.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর কার্ডবোর্ডের উপরের অংশে একটা কাগজের লাভ চিহ্ন দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম।

IMG_20240603_192829.jpg

ধাপ - ২ :

এরপর দাগ অনুসারে ‌ এগুলোকে কেটে নিলাম। এখানে আমি তিনটা লাভ চিহ্ন কেটেছি।

IMG_20240603_192847.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর চারপাশে গাম লাগিয়ে নিলাম।

IMG_20240603_192905.jpg

ধাপ - ৪ :

এরপর গামের উপরে চাল ছড়িয়ে নিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে এর চারপাশের গুলোকে সরিয়ে নিলাম। এভাবে আমি তিনটার মধ্যে চাল দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG_20240603_192925.jpg

ধাপ - ৫ :

এবার চালগুলোকে আমি নেভি ব্লু কালার দিয়ে একটু একটু করে রং করে নিলাম। একই রকম ভাবে আমি সবগুলোর মধ্যে রং করে নিয়েছি।

IMG_20240603_192945.jpg

ধাপ - ৬ :

এরপর আমি সিলভার কালারের রং দিয়ে এর ওপরের অংশে আবারো রং করে নিলাম। দেখতে অনেকটা হাইলাইটস হয়েছে। এভাবে আমি সবগুলো রং করে নিয়েছি।

IMG_20240603_192957.jpg

ধাপ - ৭ :

এরপর আমি সাদা রং নিয়ে চালের ভেতরের অংশটায় রং করে নিলাম। একই রকম ভাবে তিনটার মধ্যে রং করে নিয়েছি।

IMG_20240603_193023.jpg

ধাপ - ৮ :

এরপর ভেতরের অংশে লাল রঙ দিয়ে রং করে নিলাম। আমি সব গুলোর মধ্যে রং করে নিয়েছি।

IMG_20240603_193035.jpg

ধাপ - ৯ :

এরপর আমি সাদা রং দিয়ে একটার মধ্যে আমার বাংলা ব্লগ লিখে নিলাম।

IMG_20240603_193050.jpg

ধাপ - ১০ :

এভাবে আমি তিনটার মধ্যে তিন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে লিখলাম।

IMG_20240603_193106.jpg

ধাপ - ১১ :

পর একটা একটা করে সমান করে রেখে উল্টো অংশে একটা সুতরা জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি তৈরি করে নিলাম।

IMG_20240603_193120.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240602-WA0014.jpg

IMG-20240602-WA0005.jpg

IMG-20240602-WA0013.jpg

IMG-20240602-WA0010.jpg

IMG-20240602-WA0011.jpg

IMG-20240602-WA0012.jpg

IMG-20240602-WA0007.jpg

IMG-20240602-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

অসাধারণ লাগছে দেখতে এতো ইউনিক আইডিয়া ছিলো সত্যি মনো মুগ্ধকর একটা বিষয়।খুবই ভালো লেগেছে আমার কাছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ওয়ালমেট তৈরি দেখে সুন্দর একটা মন্তব্য করলেন এর জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একদম অসম্ভব সুন্দর হয়েছে আপু।আপনার এরকম ইউনিক আইডিয়া দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম।অসম্ভব সুন্দর হয়েছে আপনার কার্ডবোর্ড এবং চাল দিয়ে তৈরি করা ওয়ালম্যাট টি।ধাপ গুলিও দারুন ভাবে উপস্থাপন করেছেন।আশা করছি আগামীতে আরও দুর্দান্ত সব ওয়ালম্যাট আপনার থেকে দেখতে পারবো।আপনার জন্যে শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

আমার ইউনিক আইডিয়া দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। চেষ্টা করলাম সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার জন্য।

 2 years ago 

এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান দারুনভাবে জমে উঠবে। সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করছে । আপনি দেখছি নিজের চিন্তাভাবনা কাজে লাগিয়ে অগ্রিম শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। যেটা দেখে খুবই ভালো লাগলো আমিও অগ্রিম শুভেচ্ছা বিনিময় করলাম। এত সুন্দর কাজ উপহার দেয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আসলেই এবারের বর্ষপূর্তি অনুষ্ঠান একেবারে জমে উঠবে।

 2 years ago 

কার্ডবোর্ড দিয়ে যেকোনো ওয়ালমেট তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আর আপনি আছে কার্ডবোর্ডের সাথে চাল দিয়ে যে ওয়ালমেট তৈরি করেছেন এটা খুবই দারুণ হয়েছে। তৈরি করার ধাপ গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলেই কার্ডবোর্ড দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে।

 2 years ago 

আপু তৃতীয় বর্ষপূর্তি শুরু হওয়ার আগেই আপনি অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকেও শুভেচ্ছা রইল। আপনি খুবই ইউনিক একটি ওয়ালমেট তৈরি করেছেন। তিনটি লাভের ভিতরে খুব সুন্দর ভাবে তিন ধরনের লেখা লিখে শুভেচ্ছা জানিয়েছেন দেখে আরো ভালো লাগলো। এই ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করলাম শুরু হওয়ার আগে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য। এটা দেয়ালে টাঙালে আসলেই ভালো লাগবে। আমি টাঙিয়ে রেখেছি।

 2 years ago 

সত্যিই ইউনিক ভাবে আপনি তৈরি করেছেন ডাই কার্ডবোর্ড এবং চাল দিয়ে ওয়ালমেট। আমারও অনেক খুশি লাগছে যে আমার বাংলা ব্লগে এর দ্বিতীয় বর্ষপূর্তি হলো। আপনি খুব সুন্দর ভাবে আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ওয়ালমেট তৈরি করেছেন এবং তাদের শুভেচ্ছা জানিয়েছেন। আমার অনেক ভালো লাগছে আপনার শুভেচ্ছার ওয়ালমেট টি । ধন্যবাদ আপনাকে এত সুন্দর ওয়ালমেট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছেও এই বিষয়টার জন্য আনন্দ লাগছে শুনে ভালো লাগলো।

 2 years ago 

আপনার হাতের কাজ দেখে আমি সব সময় মুগ্ধ হয়ে যাই আপু। অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন। এই সপ্তাহেতেও আমার বাংলা ব্লগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুবই সুন্দর জিনিস তৈরি করে শেয়ার করলেন।

 2 years ago 

আপনি আমার হাতের কাজ দেখলে মুগ্ধ হন এটা তো আমাকে অনেক উৎসাহিত করলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পুরাই অসাধারণ হয়েছে আপু। বিশেষ কর কার্ডবোর্ডের পাশে চাল দেয়াতে এবং তার উপর রঙ করাতে চমৎকার লাগছে। আপনি অনেক ধৈর্য নিয়ে কাজটি করেছেন দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে 🦋

 2 years ago 

রং করাতে এটা আসলেই চমৎকার লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39