আর্ট :- স্কেচ বুক আর্ট আইডিয়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি স্কেচ বুক আর্ট করলাম।

কিছু দিন আগে আর্ট করতে বসে ছিলাম। কিন্তু কি আর্ট করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তার জন্য আমি আজকে ভিন্ন ধরনের একটি আর্ট করার চেষ্টা করলাম। আসলে এই ধরনের আর্ট গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি এরকম একটা আর্ট দেখেছিলাম ভিন্ন ডিজাইনের। তখনই আমার কাছে দেখে ভীষণ ভালো লাগলো। তার জন্য আমি নিজেও এরকম একটা আর্ট করতে বসে পড়ি। তবে বিভিন্ন কালার কম্বিনেশন এবং ডিজাইন দেওয়ার কারণে আমার কাছেও খুব ভালো লাগলো। আসলে এই আর্ট দেখতে যতটা সহজ মনে হয়েছে করতে কিন্তু অনেক সময় লেগেছে। আলাদা আলাদা ডিজাইনগুলো করতে একটু সময় লেগেছিল। তবে পুরো আর্ট করার পর খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট আমি ব্রাশ পেন ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

1700826710592.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• ব্রাশ পেন
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231116_110254.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর স্কেল দিয়ে দাগ টেনে আমি কোনা করে পুরো একটা পেজকে ভাগ করে নিলাম। এরপরে একটা পাশে আমি বাঁকা করে ডিজাইন করে এরপর বিভিন্ন কালার দিয়ে রং করা শুরু করি।

CollageMaker_20231127155010970.jpg

ধাপ - ২ :

এরপরে আমি অন্য একটা পাশে কালো কলম দিয়ে মেঘের মতো করে এঁকে নিলাম।

CollageMaker_20231127155044636.jpg

ধাপ - ৩ :

এরপরে আকাশী কালার দিয়ে এর বাহিরে পুরোটা অংশ রং করে দিলাম।

CollageMaker_20231127155224233.jpg

ধাপ - ৪ :

এরপরে অন্য একটা ধাপে কালো কলম দিয়ে লাভ চিহ্ন একে এরপর ধাপে ধাপে এঁকে নিলাম।

CollageMaker_20231127155247424.jpg

ধাপ - ৫ :

এরপরে বিভিন্ন কালার দিয়ে কতগুলো ইমোজির মতো করে ডিজাইন করে এঁকে নিলাম।

CollageMaker_2023112715539705.jpg

ধাপ - ৬ :

এরপরে এর নিচের অংশে ও একপাশে স্কেল দিয়ে ঘর করে এরপর কালো রং দিয়ে রং করে ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231127155341137.jpg

ধাপ - ৭ :

এরপরে অন্য আরেকটা পাশে বাঁকা করে ডিজাইন করে এরপর বিভিন্ন কালার দিয়ে রং করে নিলাম।

CollageMaker_2023112715548936.jpg

ধাপ - ৮ :

আরেকটা ধাপে এসে খুনা করে দাগ টেনে রং করে নিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_20231127155431651.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি বিভিন্ন কালার দিয়ে লাভ চিহ্ন এঁকে এরপর কালো কলম দিয়ে ডিজাইন করে নিলাম।

CollageMaker_2023112715558766.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1700826710592.jpg

1700826710608.jpg

1700826710625.jpg

1701079623925.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

এক কথায় অসাধারণ চিন্তা চেতনা। আপনার মাথায় এ ধরনের চমৎকার আইডিয়াগুলো আসা খুব স্বাভাবিক। আপনার আজকের অংকনটি দেখে আমি অনেকটা আমার ছেলেবেলায় হারিয়ে যাচ্ছিলাম। কারণ ছোটবেলায় আমি এ ধরনের বিভিন্ন আঁকিবুকি এবং স্কেচ আর্ট করতাম। যেগুলো আমাকে ভীষণ আনন্দ দিতো, আপনার আজকের স্কেচ আর্টটি যথেষ্ট সুন্দর এবং মাধুর্যপূর্ণ ছিল। আমাদের সাথে চমৎকার কাজটি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ জানাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি ছোটবেলায় আঁকাআঁকি এবং স্কেচ আর্ট করতেন, এটা শুনে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই আর্টের ভিতরের অংশে হার্টের চিত্র অঙ্কন করে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আর্টের ভেতরের অংশে হার্টের চিত্র অঙ্কন করার কারণে, আপনার কাছে দেখতে খুব ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।

 3 years ago 

দারুন একটি আর্ট সম্পর্কে ধারণা পেলাম আপু আপনার আজকের এই সুন্দর পোস্টের মধ্য দিয়ে। আসলে এ জাতীয় জিনিসগুলো আমি কখনো কোনদিন নিজের হাতে করেনি বা শেখার সৌভাগ্য হয়নি। আপনার এ বিষয়ে সুন্দর এক ধারণা রয়েছে এবং আর্ট করতে জানেন দেখি আমি অনেক খুশি হলাম।

 3 years ago 

দারুন আর্ট সম্পর্কে ধারণা পেয়েছেন জেনে ভালো লাগলো। নিজের হাতে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন।

 3 years ago 

খুবই সুন্দর এবং নজর কাড়ানো একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো।
একটি চিত্রের মাধ্যমে আট রকমের সৌন্দর্য উপভোগ করতে পেরে সত্যি অনেক ভালো লাগলো।

 3 years ago 

আসলে সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি। যেন আপনারা এটার সৌন্দর্য উপভোগ করতে পারেন।

 3 years ago 

আপু বরাবরই আপনি বেশ সুন্দর সুন্দর কিছু পেইন্ট করে যান। আর বরাবরের মত আজকের পেইন্টিং টি ও কিন্তু আমার কাছে দারুন লেগেছে। ঐ যে কথায় বলে না কিছু মানুষ একটু ছুঁয়ে দিলেও সেটা সোনা হয়ে যায়। আপনারও তাই হয়েছে। যেটাই করেন সেটাই বেশ দারুন লাগে আমার কাছে। সুন্দর উপস্থাপনাও করেছেন আপু।

 3 years ago 

আসলে আমি বরাবরই চেষ্টা করি দক্ষতা মূলক কাজ করার।

 3 years ago 

আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। আমিও আর্ট করার সময় ভেবে পাই না, কি আর্ট করবো।আপনি বিভিন্ন ডিজাইনের আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো। কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর ছিল। আপনার জন্য শুভেচ্ছা রইল আপু

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে সময় নিয়ে তারপরে আর্ট করা প্রয়োজন। প্রতি ধাপ সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম।

 3 years ago 

আমার ক্ষেত্রেও এ বিষয়টি খুব হয়। আর্ট করতে বসলে কি আর্ট করবো তাই চিন্তা করতে করতে অনেক সময় লেগে যায়।একবার আর্ট করা শুরু করলে তো ভালোই লাগে। যাই হোক আপনি খুব সুন্দর একটি ভিডিও দেখে সেটির আর্ট আজকে করেছেন। আর্টটি এত বেশি কালারফুল জন্য খুব ভালো লাগছে দেখতে। এ ধরনের আর্টগুলো আসলেই খুব সুন্দর লাগে।

 3 years ago 

আসলে সবার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা হয়, আপনার আর্টগুলো আমি দেখি। আমার কাছে খুব ভালো লাগে।

 3 years ago 

এ ধরনের আর্ট গুলো সত্যি অনেক কঠিন হয়ে থাকে। মনে হয় খুব সহজ। কিন্তু করতে গেলে বুঝা যায় কতটা কঠিন কাজ এগুলো করা। অনেক ধৈর্যের সাথে কাজ গুলো সম্পন্ন করতে হয়। আপনার আর্ট খুবই ভালো লেগেছে আমার কাছে। দারুন আর্ট করেছেন আপনি?

 3 years ago 

আসলে দেখতে সহজ মনে হলেও, করাটা অনেক কঠিন ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62912.45
ETH 1707.26
USDT 1.00
SBD 0.40