স্বরচিত কবিতা : " পৃথিবীর কঠিন মায়া "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
কবিতার মূলভাব
পৃথিবীর মায়া কিন্তু বড়ই অদ্ভদ হয়ে থাকে। কেননা কেউ এই মায়া ছেড়ে যেতে চায় না। আর এই পৃথিবীতে ভালোবাসার মানুষ অনেক বেশি আপন হয়ে থাকে।সেই আপন মানুষকে আমরা কখনোই ভুলতে পারিনা। এই পৃথিবীতে অনেক বেশি কঠিন পরিস্থিতির মোকাবেলা করে বাঁচতে হয়। যেটা আমরা চাইলেও কখনো এড়িয়ে যেতে পারি না। তাই জন্য এই পৃথিবীতে যতই কষ্ট হোক আমরা কখনোই ছেড়ে দিতে চাই না। সকল পরিস্থিতির মোকাবেলা করে আমরা বেঁচে থাকি। যদি এই পরিস্থিতির কারণে নিজের কাছের মানুষ কাছে থাকে তাহলেই বেশি ভালো থাকা যায়। আর যদি তাকে খুঁজতে হয় , তাহলে কখনোই সুন্দর এবং ভালো থাকা যায় না। আবার পৃথিবীর মায়া ছেড়ে যাওয়া যায় না। এটাই হচ্ছে মানুষের জীবন। এটাই হচ্ছে সুন্দর পৃথিবী।
" পৃথিবীর কঠিন মায়া "
আমি বার বার হেরে যাই,
পৃথিবীর কঠিন মায়ায়।
আমি বারবার প্লাবিত হই,
তোমার দেওয়া আঘাতের ছায়ায়।
চারিদিক থেকে অন্ধকারে ঘিরে,
এ যেন এক কঠিন পরিস্থিতি।
জীবনকে করে তোলে বিষন্ন,
আমি যেন হারিয়ে ফেলেছি স্বস্তি।
আমি বারবার তুচ্ছ হয়ে যাই,
ভালোবাসার কাছে হেরে যাই।
আমি বারবার ফিরে পেতে চাই,
তোমার একটুখানি আদরের ছোঁয়ায়।
স্বপ্নের মাঝে যেন দেখেছি দুঃস্বপ্ন
হৃদয়ের মাঝে অনুভব করছি কষ্ট।
এ জীবনে এটাই যেন প্রাপ্তি
হারিয়ে ফেলেছি জীবনের আনন্দ।
আমি বারবার আটকা পড়ে যাই,
জীবনের এই সুন্দর মায়ায়,
আমি বারবার আটকা পড়তে চাই,
নিজের ভালোবাসার ছায়ায়।
আকাশের ঘন কালো মেঘ,
অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যেন জীবন।
সুন্দর মুহূর্ত গুলো ফিরে আসে,
নয়তো কঠিন হয় সারা জীবন।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
https://x.com/TASonya5/status/1829698708310769702?t=_VaIw0YJ_xmzKDi9n7K-NQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটি কবিতা আপু। কবিতার নামটি যেমন সুন্দর তেমনি কবিতার প্রতিটি লাইন আপনি সুন্দর করে লিখেছেন। ঠিক বলেছেন আপু পৃথিবীর কঠিন সকল মায়ায় আমরা সবাই পরে আছি। খুবি সুন্দর হয়েছে কবিতার প্রতিটি লাইন। পরে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পৃথিবীর কঠিন মায়া কবিতাটা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।
আপু দিনে দিনে যতই আপনার কবিতাগুলো পড়ছি ততই যেন আমি আপনার কবিতার পাগল হয়ে যাচিছ। আপনি কিন্তু খুব সুন্দর করে আজকের কবিতাটি আমাদের কে উপহার দিয়েছেন। সব মিলিয়ে বেশ দারুন ছিল আপনার কবিতাটি। তবে নিচের লাইন গুলো মনে হচ্ছে আমার সাথে মিশে গেছে।
আমরা কবিতার কয়েকটা লাইন আপনার সাথে মিলে গিয়েছে এটা ভাবতেই তো ভালো লাগছে।
ঠিক বলেছেন আপু কেউই এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে চায়না। তবে আমাদের সবাইকে একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। যাইহোক বেশ ভালো লাগলো আপনার আজকের কবিতাটা পড়ে। প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। প্রত্যেকটা লাইন ছন্দ সাজিয়ে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ আপু।
হ্যাঁ একদিন অবশ্যই আমাদেরকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে।
আপনার কবিতাটা আমার খুবই মনে ধরেছে আপু। খুব সুন্দর লিখেছেন আপনি। আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম। আসলে দুনিয়ার প্রতি আমাদের অন্য রকম এক মায়া রয়েছে। যে মায়া ট্যাগ করে দুনিয়া ছেড়ে যাওয়া বেশ কঠিন। আমরা এমন একটা মায়ার জগতে পড়ে গেছি, তা বলে সবাইকে বোঝানো যায় না।
আসলেই এই মায়া ত্যাগ করে যাওয়া অনেক কঠিন।
আজকে আপনি খুব চমৎকার একটি কবিতা লিখেছেন।পৃথিবীর কঠিন মায়া কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। এই পৃথিবীর মায়া সত্যি অদ্ভুত। আর প্রিয় মানুষকে নিয়ে মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে। তবে আপনি মনের সুন্দর অনুভূতি দিয়ে খুব চমৎকার কবিতা লিখেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
এই মায়া আসলেই অদ্ভুত। সবাই কতইনা স্বপ্ন দেখে একে অপরকে নিয়ে। মানুষের কত কিছু কে নিয়ে স্বপ্ন থাকে। চেষ্টা করলাম কবিতাটা সুন্দর করে লেখার জন্য।
আপু আপনি খুবই সুন্দর কবিতা লিখেন। তা আপনার কবিতা পড়ে বুঝতে পারলাম। তাছাড়া নতুন নতুন কবিতা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আজকে শেয়ার করা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
নতুন নতুন কবিতা পড়তে আপনার কাছে ভালো লাগে শুনে অনেক বেশি খুশি হলাম। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য চেষ্টা করে যাবো।
সত্যি মাঝে মাঝেই মনে হয় পৃথিবীর মায়া কাটিয়ে চলেই যদি যেতে হবে তাহলে কেন এসেছিলাম সুন্দর এই পৃথিবীতে। হাজার কষ্ট দুঃখ সুখ নিয়ে আমরা পৃথিবীতে বাঁচতে চাই। কিন্তু শেষে সকল মায়া কাটিয়ে আমাদেরকে পরপারে পাড়ি জমাতে হয়। যাইহোক অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য।
আসলে সবকিছু নিয়ে হলেও আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই।
আমরা সবাই এই পৃথিবীর মায়ায় পড়ে যাই ।পৃথিবী ছেড়ে কারো মনে হয় যেতে ইচ্ছে করে না। তবুও চলে যেতে হয়। দারুন একটি কবিতা লিখেছেন। বেশ ভালো লেগেছে কবিতাটি পড়ে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
এই পৃথিবী ছেড়ে কারোরই যেতে ইচ্ছা করে না। আমার কবিতা পড়ে ভালো লেগেছে শুনে অনেক আনন্দিত হয়েছি।