অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে তৈরি স্নোম্যান।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে তৈরি স্নোম্যান তৈরি করলাম।

রঙিন কাগজ দিয়ে এই ধরনের জিনিসগুলো তৈরি করতে আমরা সবাই খুবই পছন্দ করি। যেহেতু সামনেই ক্রিসমাস আসতেছে। তাই জন্য ভাবলাম আগে থেকেই ক্রিসমাস নিয়ে একটা অরিগ্যামি তৈরি করি। এজন্য আমি স্নোম্যান তৈরি করার সিদ্ধান্ত নিলাম। স্নোম্যান দেখতে কিন্তু ভীষণ কিউট লাগে। তাই জন্য আমি সাদা এবং লাল কাগজ ব্যবহার করে একটা খুব সুন্দর স্নোম্যান তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করার স্নোম্যান আপনাদের ভালই লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20231130-WA0056.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG-20231130-WA0001.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। এরপর কাগজগুলোকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর আমি কাগজ একটার উপর একটা বসিয়ে কোনা করে বসিয়ে জোড়া লাগিয়ে নিলাম। এরপরে একটার সাথে একটা কোনা করে উপরের অংশে এনে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20231130-WA0039.jpg

CollageMaker_2023121195116769.jpg

ধাপ - ২ :

এরপরে আরো দুইটা কাগজ একটার সাথে একটা জোড়া লাগিয়ে এরপর একটা উপরে একটা ভাঁজ করে একটা সাপের মতো করে তৈরি করে নিলাম।

CollageMaker_2023121195136122.jpg

ধাপ - ৩ :

এরপরে এই অংশটাকে নিচের অংশের উপরে জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_2023121195148608.jpg

ধাপ - ৪ :

এরপরের সাদা রংয়ের একটা বৃত্ত কেটে নিলাম। এর উপরে লাল রঙের একটা কাগজ টুপির মত করে কেটে জোড়া লাগিয়ে নিয়েছি।

CollageMaker_2023121195214218.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি সাদা রংয়ের কাগজটার উপরে খুব সুন্দরভাবে চোখ, মুখ এঁকে নিলাম।

CollageMaker_2023121195251497.jpg

ধাপ - ৬ :

এরপর আমি সাদা কালার দিয়ে মাথার উপরে টুপিটার মধ্যে একটু ডিজাইন করে নিলাম।

CollageMaker_2023121195311804.jpg

ধাপ - ৭ :

এরপরে মাথার অংশটা কে নিচের অংশটার সাথে জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121195329628.jpg

ধাপ - ৮ :

এরপর একটা লাল রংয়ের কাগজ কেটে গলার মধ্যে লাগিয়ে নিলাম।

CollageMaker_2023121195358619.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231130-WA0055.jpg

IMG-20231130-WA0056.jpg

IMG-20231130-WA0057.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

তোমার তৈরি করা স্নোম্যানটা সত্যি অনেক কিউট হয়েছে। রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটা স্নোম্যান তৈরি করেছ তুমি, যেটা অনেক কিউট লাগতেছে। সাদা এবং লাল কালারের হওয়ার কারণে দেখতে অনেক দারুন লাগতেছে। চোখ মুখ অনেক সুন্দর করে অঙ্কন করা হয়েছে। সামনে ক্রিসমাস আসতেছে বলে, এখন থেকেই সেই উপলক্ষে বিভিন্ন রকম জিনিস তৈরি করা শুরু করে দিয়েছ, এই বিষয়টা সত্যি অনেক দারুন।

 3 years ago 

হ্যাঁ, সেই চিন্তা ভাবনা থেকেই এটা তৈরি করার চেষ্টা করেছি। তোমার মন্তব্য পেয়ে খুব উৎসাহিত হয়েছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি সবসময় অনেক ক্রিয়েটিভ ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আজ। একেবারে ইউনিক এবং আনকমন। আমার স্নোম্যান সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, তবু আপনার আজকের তৈরি স্নোম্যান দেখেই মুগ্ধ হয়ে গেলাম।

 3 years ago 

আমার নিজেরও সরাসরি দেখার সৌভাগ্য হয়নি আপু। আপনি মুগ্ধ হয়েছেন এটি দেখে, এটা জেনে ভালো লাগলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি স্নোম্যান এর অরিগামি তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই অরিগামী দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি করা অরিগ্যামি দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম

 3 years ago 

রঙিন কাগজের অরিগামিটি দারুন হয়েছে আপু। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে স্নোম্যান তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো আপনার স্নোম্যান তৈরি করার ধাপগুলো।রঙিন কাগজের জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধাপগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি, যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি স্নোম্যান খুবই সুন্দর হয়েছে। দেখে মুক্ত হলাম এত সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপ পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। তৈরি করা জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে। আপনি অরিগ্যামি শেয়ার করলেন রঙিন কাগজ দিয়ে তৈরি করা স্নোমেনের। আমার কাছে বেশ ভালই লেগেছে। অনেক ধন্যবাদ আপু সুন্দর করে ধাপ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা স্নোম্যানটা আপনার কাছে ভালো লেগেছে দেখতে, এটা শুনে ভালো লাগলো আপু।

 3 years ago 

স্নোম্যান টি কে আসলেই খুব কিউট লাগছে দেখতে। ক্রিসমাস উপলক্ষ্যে আমিও ভাবছি কিছু একটা তৈরি করবো। খুব চমৎকারভাবে এটি তৈরি করেছেন আপু। স্নোম্যান এর মাথার টুপিটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। লাল টুপির মধ্যে সাদা কালারের ডিজাইন টা ভালোভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ডাই উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অবশ্যই তৈরি করে দেখবেন। আমার কাছেও টুপিটা খুব সুন্দর লেগেছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 58411.94
ETH 1566.14
USDT 1.00
SBD 0.38