আর্ট :- মিউজিক ইন্সট্রুমেন্ট এর ম্যান্ডেলা আর্ট।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মিউজিক ইন্সট্রুমেন্ট এর ম্যান্ডেলা আর্ট করলাম।

কিছুদিন আগে আমি মেন্ডেলা আর্ট করতে বসি। তখন আসলে কি আর্ট করব সেটাই বুঝতে পারছিলাম না। এইজন্য কিছুক্ষণ ধরে ভাবতে সময় লেগে গেল। পরবর্তীতে একটা আর্ট করার চিন্তা করি। সে চিন্তা ভাবনা অনুযায়ী আর্ট করে ফেললাম। আসলে এই আর্ট করতে আমার কাছে ভালোই লেগেছিল। তবে আজকে আর্টের মধ্যে একটা গিটার দিয়ে ডিজাইন করেছি। গিটারের সাথে ফুল এবং বৃত্ত দিয়ে ম্যান্ডেলা ডিজাইন করেছি। তবে আর্ট টা পুরোটা কমপ্লিট করার পর দেখতে ভালোই লেগেছে। আশা করি আজকের আর্ট আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট আমি মার্কার কলম ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

CamScanner 08-14-2023 16.19_1.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• মার্কার কলম
• পেন্সিল
• কম্পাস

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর একটা গিটারের একপাশের অংশ একটু গাঢ় করে এঁকে নিলাম।

CollageMaker_202381718441497.jpg

ধাপ - ২ :

এরপর আমি এর পাশে পেন্সিল দিয়ে একটা ফুল এঁকে নিলাম। এরপরে মার্কার কলম দিয়ে গাঢ় করে এঁকে নিলাম।

CollageMaker_202381718458484.jpg

ধাপ - ৩ :

এরপরে ফুলের মাঝখানে চিকন দাগ দিয়ে এঁকে নিলাম। এরপরে ফুলের ভেতরের অংশে ডিজাইন করে নিলাম।

IMG_20230814_155348.jpg

ধাপ - ৪ :

এরপরে গিটারের পাশেই গোল বৃত্তের মত একটা ডিজাইন করে নিলাম।

IMG_20230814_160446.jpg

ধাপ - ৫ :

এরপরে আরো একটা বৃত্ত দিয়ে এর মধ্যে ছোট ছোট ডিজাইন করে নিলাম।

IMG_20230814_160852.jpg

ধাপ - ৬ :

এরপরে বাহিরের অংশে খুব সুন্দর ভাবে অনেকগুলো পাতার ডিজাইন করে নিলাম।

IMG_20230814_161227.jpg

ধাপ - ৭ :

এরপরে আসে একটা মিউজিকের একটু একটু করে এঁকে নিলাম।

IMG_20230814_161443.jpg

ধাপ - ৮ :

এরপরে পেন্সিল দিয়ে বৃত্তের ভেতরের অংশে একটু গাঢ় করে এঁকে নিলাম।

IMG_20230814_161858.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

CamScanner 08-14-2023 16.19_1.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

খুব সুন্দর একটি মিউজিক ইন্সট্রুমেন্ট এর ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে এটি করতে আপনার খুবই সময় লেগেছে। খুব নিখুঁতভাবে সম্পূর্ণ করেছেন। অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক সময় লেগেছে। আসলেই অনেক নিখুঁতভাবে করেছি ধন্যবাদ জানাই অনেক।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। এই আর্টের মধ্যে আপনি মিউজিক ইন্সট্রুমেন্ট গুলো প্রকাশ করেছেন। আর মিউজিক ইন্সট্রুমেন্ট গুলো আমি শুধু বাস্তবে দেখেছি। আর আজকে আপনার এই ম্যান্ডেলা আর্টের মাধ্যমে এটিকে দেখে নিলাম।

 3 years ago 

আমার আর্টের মাধ্যমে তাহলে এটি দেখতে পেরেছেন এটা জেনে ভালো লেগেছে।

 3 years ago 

আমার কাছেও আর্ট করার থেকে কি আর্ট করব এটা চিন্তা করতেই বেশি কষ্ট লাগে। আর্টতো শুরু করলে খুব সহজেই করা হয়ে যায়। যাই হোক আপু আপনার আজকে মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের আর্টটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে গিটারের সাইডে ম্যান্ডেলার ডিজাইনটি খুব নিখুঁতভাবে করেছেন জন্য এত সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক নিখুঁতভাবে করেছি। আর একবার শুরু করলে এমনিতেই সহজে করা যায় এটা সত্যি। ধন্যবাদ আপু

 3 years ago 

দারুন ক্রিয়েটিভিটি দেখিয়েছেন আপু। অনেক সুন্দর হয়েছে ম্যান্ডালাটি।এত সুন্দর ম্যান্ডালা খুবই কম দেখেছি। মুগ্ধ হলাম ম্যান্ডালাটি দেখে। ধন্যবাদ সুন্দর ম্যান্ডালাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আমার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

যাক অনেক ভাবনা চিন্তার পরেও কিন্তু আপনি বেশ সুন্দর একটি মিউজিকাল থিম আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। গিটারের এক পাশে ফুল আর অন্য পাশে ম্যান্ডেলা । বেশ দারুন তো। আশা করি আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু আর্ট দেখতে পাবো।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক ভাবনা চিন্তার পরে করতে পারলাম। চেষ্টা করবো আগামীতে আরো সুন্দর কিছু শেয়ার করার।

 3 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন তো আপু। গিটারের সাইডের ম্যান্ডেলাটি খুব নিখুত ভাবে আঁকিয়েছেন।ফুল দুইটাও অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে একদম নিখুঁত আর্ট। আপনার এতো নিঁখুত মিউজিক ইন্সট্রুমেন্ট এর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে অনেক সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করেছি সম্পূর্ণটা। আর আপনার এরকম ভালো একটা মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। পাশে থাকবেন এভাবে।

 3 years ago 

মিউজিক ইন্সট্রুমেন্ট এর খুব দারুন একটি মেন্ডেলা একেছেন আপু খুবই সুন্দর হয়েছে আপনার আকা মেন্ডেলা টি গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চেষ্টা করেছি গুছিয়ে উপস্থাপন করার। ছোট মন্তব্যের সাহায্যে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38