সাতটি পিটুনিয়া ফুলের রেনডম ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। আজকেও আমি সাতটি একই ফুলের বিভিন্ন জাত নিয়ে এসেছি। বিশেষ করে আজকের ফুলটি অনেক বেশি আকর্ষণীয়। আজকে আমি পিটুনিয়া ফুলের সাতটি জাতের ফটোগ্রাফি নিয়ে এসেছি। বর্তমানে শীতকালে পিটুনি ও ফুল অনেক বেশি জনপ্রিয়।
আমি প্রায় অনেক জায়গায় এখন নতুন নতুন পিটুনিয়া ফুল দেখছি। পিটুনি ও ফুল গুলোর মধ্যে প্রায় অনেকগুলো কালার রয়েছে। আমি এখানে যেগুলো ফটোগ্রাফি করেছি এর বাহিরে ও অনেক ধরনের পিটুনিয়া ফুল রয়েছে। যেহেতু শীত আসছে এজন্য নিশ্চয়ই আপনারা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাবেন। আসলে এই ফুলগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। এই ফুলের আলাদা একটা আকর্ষণীয়তা রয়েছে। যা দেখতে ভীষণ ভালো লাগে।
অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ১ :
device : Redme note 9
এটা হচ্ছে দুইটা কালারের মিশ্রিত পিটুনিয়া ফুল। এই ফুলটা মেজেন্ডা এবং সাদা রঙে মিশ্রিত ফুল। ফুলের মধ্যে মেজেন্ডা কালার টা আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু তার চারপাশে সাদা কালার হওয়াতে একটু বেশি আকর্ষণীয় হয়েছে। যদিও ইতিমধ্যে প্রায় অনেকগুলো নার্সারিতে ঘুরতে গিয়েছি। এই ফুলটা আমি একটা নার্সারি থেকে ফটোগ্রাফি করেছি। আসলে শীত যত বাড়ছে নার্সারি গুলোতে ফুলের সমরোহ যেন দিন দিন বেড়ে চলেছে। আশা করি এই কালারটা আপনাদের ভালই লাগবে।
ফটোগ্রাফি - ২ :
device : Redme note 9
এটা হচ্ছে সাদা রংয়ের পিটুনিয়া ফুল। অনেকগুলো ফুলের মধ্যে সাদা রংটা কিন্তু ভীষণ ফুটে ওঠে। যেমন আজকের পিটুনিয়া ফুলটাতেও কিন্তু সাদা রংটা ভীষণ আকর্ষণীয় হয়েছে। আমার কাছে দেখতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। এই ফুলগুলো এখন আমাদের দেশে ভীষণ জনপ্রিয়। কয়েকদিন আগেই গিয়েছিলাম একটা নার্সারিতে। সেখান থেকেই এই ফটোগ্রাফিটা করেছি। ফটোগ্রাফি এটা করতেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি সাদা রঙের পিটুনিয়া ফুল আপনাদেরও ভীষণ ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৩ :
device : Redme note 9
এটা হচ্ছে মেজেন্ডা কালারের পিটুনিয়া ফুল। এই ফুলটা হচ্ছে শুধুমাত্র এক কালারের মেজেন্ডা ফুল। এক কালারের হলেও কিন্তু ফুলটা দেখতে অনেক আকর্ষণীয়। এই ফুলের ফটোগ্রাফি টা আমি প্রায় অনেকদিন আগেই করেছিলাম। যদি কোন ফুলের কয়েকটা জাত দেখতে পায় তাহলে আমি সেগুলা সংগ্রহ করি। আমার কাছে মনে হয় যে একটা ফুলের এতগুলো জাত দেখলে সবারই ভীষণ ভালো লাগবে। কারণ সবার পক্ষে হয়তোবা এত কালারের ফুল দেখাও সম্ভব নয়। আশা করি মেজেন্ডা কালারটাও আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৪ :
device : Redme note 9
এটা হচ্ছে বেগুনি কালারের পিটুনিয়া ফুল। বেগুনি কালার টা যে এতটা আকর্ষণীয় দেখায় এটা আমার জানা ছিল না। এই ফুলটা দেখেই আমার ভীষণ ভালো লাগলো। বিশেষ করে বেগুনি কালারের আকর্ষণীয়তা অনেক বেশি। এই ফুলটা কয়েকদিন আগেই ফটোগ্রাফি করেছি। ফুলটা একেবারে নতুন ফুটেছে। এজন্য আমার কাছে দেখতে ভীষণই ভালো লাগলো। আমি কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই ফটোগ্রাফিটা করা। আমার ঘুরতে যেতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। আশা করি বেগুনি কালারটাও আপনাদের ভালো লাগবে
ফটোগ্রাফি - ৫ :
device : Redme note 9
এটা হচ্ছে লাল এবং হলুদ কালার মিশ্রিত পিটুনিয়া ফুল। লাল কালার টা যেমন আমার কাছে ভীষণ ভালো লাগে, তেমনি লাল কালারের মাঝখানের অংশে হলুদ কালার টা দেওয়াতে বেশি ভালো লেগেছে। লাল গোলাপি কালারের ফুল গুলো কিন্তু আবার ফটোগ্রাফি করলে ফোকাস করে না। সামনাসামনি যতটা সুন্দর দেখায়, ফোকাসের জন্য ফটোগ্রাফি করলে একটু ভালো লাগে না। তবে তারপরেও আমি সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যতটা সুন্দর ভাবে করা যায় আর কি। আশা করি লাল কালার টা আপনাদের ভাল লাগবে।
ফটোগ্রাফি - ৬ :
device : Redme note 9
এটা হচ্ছে রানী গোলাপি কালারের পিটুনিয়া ফুল। রানী গোলাপী কালার টা কিন্তু আমার ভীষণ পছন্দের। ওই যে আগেই বললাম, এই কালারের ফুলের ফটোগ্রাফি করলেও কিন্তু একদমই ফোকাস করে না। কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার। নতুন ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যেমন হয়, তেমনি ফটোগ্রাফিও করার সুযোগ হয়। বিশেষ করে ফুল দেখলে তো আর বসে থাকা সম্ভব নয়। আমি ফুলের ফটোগ্রাফি করতে সব থেকে বেশি পছন্দ করি। আশা করি রানী গোলাপি কালারটাও আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি - ৭ :
device : Redme note 9
এটা হচ্ছে গোলাপি এবং সাদা রং মিশ্রিত পিটুনিয়া ফুল। এই ফুলটা আমার কাছে একটু বেশি সুন্দর লেগেছে। কারণ গোলাপি কালারের মাঝখানের অংশটা সাদা হওয়াতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আমার কাছে বরাবরই দুই কালারের ফুল বেশি পছন্দ। কয়েকদিন আগেই একটা নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকেই এই ফুলটা ফটোগ্রাফি করি। যদিও নার্সারিতে প্রায় অনেক ধরনের ফুল দেখা যায়, কিন্তু এগুলোর মধ্যে আমি একটা ফুলের বিভিন্ন জাত সংগ্রহ করি। এটা শুধুমাত্র আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করি এই কালারটাও আপনাদের ভালো লাগবে।
পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| ডিভাইস | Redmi note 9 |
|---|---|
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আজ দেখছি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে। শীতকালীন এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে। বিভিন্ন রঙের পিটুনিয়া ফুল দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিভিন্ন রং এর ফুল দেখেছেন, এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হয়তো দেখেছি কিন্তু নাম জানা ছিলনা।আপনার পোস্টের মাধ্যমে নাম জানতে পারলাম।
ভালো লাগলো দেখে,ছবিগুলো সুন্দর ছিল।শুভ কামনা রইলো।
নাম জানতে পেরেছেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
কে বলেছে আপনার ফটোগ্রাফি সুন্দর না আপু। আপনি তো দেখি প্রায় সময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।অনেকগুলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি একসাথে দেখতে পেলে অনেক ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এতগুলো কালার এক সাথে দেখানোর জন্য।
আসলে সবসময় ফটোগ্রাফি করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু এক জাতের ফুলে এত কালার আগে মনে হয় দেখি নাই। পিটুনিয়া ফুল নামটাই নতুন লাগতেছে। তবে সাতটি কালারের সুন্দর্য কোনটা থেকে কোনটা কোন অংশে কম না। সব গুলোই ভাল লাগছে। ধন্যবাদ আপু।
আসলে পিটুনিয়া ফুলের মধ্যে আরো অনেকগুলো জাত রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
শীতকালের এই পিটুনিয়া ফুল গুলো দারুন লাগে। আমি নিজেও সেদিন পিটুনিয়া ফুলের গাছ কিনতে গিয়েছিলাম নার্সারিতে।কিন্তু পাইনি।
গত বছর একটি নার্সারিতে আমি অনেক রকম কালারের পিটুনিয়া দেখেছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক আপনার তোলা প্রতিটি পিটুনিয়া কালার ফুলগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। বেগুনি কালারেরটা বেশ দারুন লাগছে দেখতে। ধন্যবাদ
আমাদের এখানকার নার্সারিতে অনেক ধরনের পিটুনিয়া ফুল রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিকই বলেছেন শীত যত বাড়ছে আশেপাশে নার্সারি গুলোতে ফুলের সমরাহ বাড়ছে। এই জন্য শীতকালে অনেক নতুন নতুন ফুলের সাথে পরিচয় হওয়া যায়। পিটুনিয়া ফুল এর আগে দুই তিনটা কালার দেখেছি। কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে আরও দুই তিন কালার দেখা হল। ধন্যবাদ আপনাকে এইরকম কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার পোস্টের মাধ্যমে আরো নতুন কালার দেখতে পেয়েছেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু, সম্ভবত আপনার পোস্টে একদিন সাতটি জিনিয়া ফুলের ফটোগ্রাফি দেখেছিলাম। আর আজ সাতটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। সত্যিই আপু আপনার আইডিয়াটা দারুণ। একটি ফুলের ভিন্ন ভিন্ন জাতের ভিন্ন ভিন্ন রং একসাথে দেখতে পেয়ে অনেক অনেক ভালো লাগলো। আপনি খুব ধৈর্য ধরে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফিগুলো করেছেন শুধুমাত্র আমাদের কমিউনিটিতে তুলে ধরার জন্য। ব্যাপারটি সত্যিই প্রশংসনীয়। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বী ভাইয়া আলাদা আলাদা ভাবে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
শীতকালে নার্সারিতে গেলে অনেক ভালো লাগে কারণ নার্সারিতে প্রচুর পরিমানে ফুলের গাছ দেখা যায়। এই ফুলের নামটি আমি এর আগে কখনো শুনিনি। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আরো ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ফুলের নামটা নতুন শুনেছেন, শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।