ভিডিওগ্রাফি :- অপরাজিতা ফুলের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ফুলের ভিডিওগ্রাফি পোস্ট করলাম।

IMG-20230318-WA0004.jpg

আমাদের সবার অতি পরিচিত একটি ফুলের নাম হল অপরাজিতা ফুল। নীল কালারের ফুল হওয়ার কারণে ফুলটি দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের দেশে এই ফুলের জনপ্রিয়তা রয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে যখন অপরাজিতা ফুল দেখি। আজ কিছুদিন যাবৎ চিন্তা করতেছি ভিডিওগ্রাফি পোস্ট করার কথা। কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগ্রাফি করতে পারলাম না। গতকাল হঠাৎ করে অপরাজিতা ফুল দেখতে পেলাম। দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তখন আমি এই ভিডিও করেছি।

এখন থেকে প্রতি সপ্তাহে আমি ভিডিওগ্রাফি পোস্ট করব। আমি আশা করি প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। একেক সপ্তায় একেক ধরনের ভিডিওগ্রাফি পোস্ট করব। আসলে আমি এভাবে কখনো ভিডিওগ্রাফি পোস্ট করি নাই। কিন্তু এখন ভিডিও করতে এবং ভিডিও পোস্ট করতে ভীষণ ভালো লাগবে। ভিডিওগ্রাফি পোস্ট করতে হলে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। কারণ প্রথমে অনেকগুলো ভিডিও করতে হয়। পরে এডিট এর মাধ্যমে প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে এডিট করতে হয়। যদি ভিডিও সুন্দরভাবে এডিট করা যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখনো ভালোভাবে এডিট করতে পারি না, ধীরে ধীরে ভালোভাবে এডিট করতে পারলে আশা করি আগামী দিনে আরো সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট করতে পারবো।

আজ কয়েকদিন যাবত আমি এই বিষয়টা নিয়ে অনেক বেশি গবেষণা করতে ছিলাম। কয়েকজন দেখলাম খুবই সুন্দর সুন্দর কিছু ভিডিও পোস্ট করতেছেন। এজন্য আমিও চিন্তা করলাম ভিডিও পোস্ট করার কথা। আসলে ভিডিও করতে অনেক ভালো লাগে এ বিষয়টা আমার জানা ছিল না। আমি সবসময় ফটোগ্রাফি করতাম , ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি। কিন্তু কখনো ভিডিও করার চিন্তাও করি নাই। কিন্তু এখন থেকে ভিডিও করব প্রতিনিয়ত। এবং সপ্তাহে একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করব।

আমি আশা করি আপনাদের সবার ভিডিওগ্রাফির পোস্ট অনেক বেশি ভালো লাগবে। আগামী দিনে আরো সুন্দর কিছু জিনিসের ভিডিওগ্রাফি করতে পারব। আজ যেমন একটি অসাধারণ ফুলের ভিডিওগ্রাফি করেছি। অর্থাৎ অপরাজিতা ফুলের ভিডিওগ্রাফি। আসলে ফুলের ভিডিও দেখতে আমার এমনিতেই ভালো লাগে। ইউটিউবে আমি 4k ভিডিও গুলো দেখতে অনেক বেশি ভালোবাসি । তারে ধারাবাহিকতায় আজকের এই ফুলের ভিডিও আমি করেছি। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে অবশ্যই প্রতিনিয়ত অর্থাৎ প্রতি সপ্তাহে একটি ভিডিওগ্রাফি পোস্ট করব।

ভিডিও দেখার জন্য ক্লিক করুন

পোস্ট বিবরণ

শ্রেণীভিডিওগ্রাফি
ক্যামেরাস্মার্টফোন
এডিটinshot
মিউজিকfree music
পোস্ট তৈরি#tasonya
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ এখন দেখি সবাই ভিডিও গ্রাফি পোষ্টও করছে ৷ দেখে অনেক ভালো লাগলো অপরাজিতা ফুলের ভিডিও গ্রাফ টি দেখে ৷ অসংখ্য ধন্যবাদ আপু প্রতি সপ্তাহে নতুন ইউনিক ভিডিও দেখবো এমনটাই প্রতার্শা ৷

 3 years ago 

অপরাজিতা ফুলের ভিডিওগ্রাফি করতে পেরে ভীষণ ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার অপরাজিতা ফুলের ভিডিওগ্রাফি দেখে আমার বারান্দার অপরাজিতা গাছের কথা মনে পড়ে গেল। আমার বারান্দায় অনেক সুন্দর একটা গাছ হয়েছিল কিন্তু একবার বাবার বাড়িতে গিয়েছিলাম এবং তখন অনেক বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পানি জমিয়ে গাছটা মারা গেছে। খুবই ভালো লাগলো আপু ভিডিওগ্রাফিটি। ধন্যবাদ সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার অপরাজিতা গাছটা মারা গেছে শুনে খারাপ লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago (edited)

ভেবেছিলাম এটা ফটোগ্রাফি। পোষ্টের ভিতর ঢুকে দেখলাম খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি। ফুলের বেশ সুন্দর একটি ভিডিও কাভার করলেন আপু। ফুল গুলো দেখতে অনেক ভালো লাগছিল।

 3 years ago 

জি আপু ভিডিও করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট করেছেন আপু। আপনি ঠিক বলছেন অপরাজিতা ফুল আমার অনেক ভালো লাগে। বিশেষ করে নীল কালারের অপরাজিতা ফুল দেখতে বেশ ভাল লাগে। আপনার আজকের শেয়ার করার ভিডিওগ্রাফিটা অনেক ভালো লেগেছে আপু। আপনি অনেক সুন্দর করে এডিট করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই নীল কালারের অপরাজিতা ফুল বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কিছুদিন ধরে আমিও লক্ষ্য করছি আমাদের অপরাজিতা ফুল গাছে ফুল ফুটতে শুরু করেছে। আপনি দেখছি সেই ফুলের সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন পাশাপাশি একটি ভিডিও। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর ফুলের ফটো ও ভিডিও দেখে।

 3 years ago 

ভিডিওটি করতে পেরে ভীষণ ভালোই লেগেছিল।

 3 years ago 

অপরাজিতা ফুল আমার ভীষণ পছন্দের। আর ভিডিওগ্রাফিটি দেখে ভীষণ ভালো লাগলো আপু। আসলে কখনো ভিডিওগ্রাফি পোস্ট করা হয়নি। তবে আপনার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখে পোস্ট করতে ইচ্ছা করছে। আমিও চেষ্টা করব কোন একদিন সুন্দর কিছু দেখলেই ভিডিওগ্রাফি করতে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

তাহলে আপনিও ভিডিওগ্রাফি করে নিন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপরাজিতা ফুলের সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমার ফুল বাগানেও আমি অপরাজিতা ফুলের চারা রোপন করেছিলাম গাছ ছোট হলেও বেশ কয়েকটি ফুল ধরেছিল।।
এখন থেকে প্রতি সপ্তাহে আপনি একটি করে ভিডিও ব্লগ আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন জানতে পেরে খুবই ভালো লাগলো।।

 3 years ago 

তাহলে বেশ কয়েকটি ফুল ধরেছে আপনার গাছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপরাজিতা ফুলের দারুন একটা ভিডিওগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ফুলটি আমার কাছেও অনেক ভালো লাগে।

 3 years ago 

আপনার থেকে মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63749.15
ETH 1664.34
USDT 1.00
SBD 0.41