স্বরচিত কবিতা : " ভালবাসার স্নিগ্ধ "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে ভালোবাসার স্নিগ্ধতা কত ভাবে প্রকাশ করা যায় এটা আসলে বলে বোঝানো যায় না। একেকজনের কাছে ভালোবাসাটা একেকভাবে রূপ নেয়। আবার দেখা যায় একেক জনের কাছে এক এক অনুভূতিতে প্রকাশ পায়। অনেক সময় মনে হয় যেন পৃথিবীর সৌন্দর্যে মুখরিত। আর এই সৌন্দর্যটাও ভালোবাসার পরিণত হয়। আমার মনে হয় যেন অনেকে পৃথিবীর সৌন্দর্যের সাথে ভালোবাসা মিল খুঁজে পায়। অনেকে আবার প্রকৃতির সৌন্দর্য রূপরেখার সাথে মিল খুঁজে পায়। প্রত্যেকটা বিষয়ে যেন একে অপরের সাথে জড়িত। আবার সুন্দর করে ভাবতে গেলে মনে হয় সবকিছুই যেন এক। হৃদয়ের অনুভূতিগুলো অন্যভাবে জাগান দেয়।

20231123_104953_0000.jpg

" ভালবাসার স্নিগ্ধ "

আজ আকাশের চাঁদের আলোয়,
আমি হয়ে গেছি মুগ্ধ।
তুমি কি আমার সঙ্গী হবে,
হৃদয়ের হৃদয়ের ভালবাসার স্নিগ্ধ।

তুমি কি সত্যি আমার হবে,
নাকি চোখ খুললেই স্বপ্ন হয়ে হারিয়ে যাবে।
যদি হাতটা বাড়িয়ে দাও আমার পানে,
হৃদয়ের সবটুকু উজাড় করব তোমার সনে।

তুমি কে চোখের চোখ রাখবে,
আপনাকে আড়াল থেকে লুকিয়ে দেখবে।
আমি থাকতে চাই তোমার স্বপনে,
ভালোবেসে জড়িয়ে রাখবো তোমায় আপনে।

হৃদয়ের মাঝে বিশাল এক সাগর,
তুমি কি উতলা করবে আমায় নাগর।
সুন্দর এই অনুভূতিতে মিশে থাকবে তুমি,
একটুখানি পাশে পেলে হারিয়ে যাব আমি।

স্নিগ্ধ ভালোবাসা আমার অনুভূতি,
সাথে থাকবে কি তুমি চির সাথী।
দু চোখে এক গভীর স্বপ্ন আঁকি,
হৃদয় আমার দোলা দিচ্ছে সুন্দর অনুভূতি।

এ এক আকস্মিক সুভাষ ছড়ায়,
এত সুন্দর অনুভূতিতে হাতটা বাড়ায়।
সবকিছুই শুধু তোমার ভালোবাসায়,
রেখেছো আমায়, কত মিষ্টি আশায়।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

চমৎকার একটি প্রেম অনুভূতিমূলক কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দরভাবে কবিতাটা আপনি সাজিয়েছেন। কবিতাটি পড়তে পেরে অনেক খুশি হলাম।

 3 years ago 

আমার কবিতা আপনার ভালো লেগেছে এটা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। কবিতার প্রতিটি লাইনের সাথে বেশ প্রত্যেকটি লাইনের মিল রয়েছে। স্বপ্ন দেখার মত চোখ খুললে যদি হারিয়ে যায় তাহলে তো আর প্রকৃত ভালোবাসা হলো না আপু। ভালোবাসাকে সব সময় কাছে টেনে আগলে রাখতে হবে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি কবিতাগুলো সুন্দরভাবে লিখতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্নিগ্ধ ভালোবাসা আমার অনুভূতি,
সাথে থাকবে কি তুমি চির সাথী।
দু চোখে এক গভীর স্বপ্ন আঁকি,
হৃদয় আমার দোলা দিচ্ছে সুন্দর অনুভূতি।

অসাধারণ কবিতা লিখেছেন আপু।এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ। কবিতাটি পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতার প্রশংসা শুনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে সুন্দর একটি ভালোবাসার কবিতা রচনা করেছেন আপু। সবাই মনের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে পারে না কিন্তু আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটা ছন্দ মিলিয়ে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করেছেন কবিতাটিতে। আপনার সুন্দর কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভীষণ ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভালোবাসার মর্মতা একেক জনের কাছে একেক রকমের হয় আপু। আপনি ঠিক বলছেন আপনার কবিতার মূলভাব পড়ে বেশ ভালো লাগলো। ভালোবাসার স্নিগ্ধ নিয়ে খুব সুন্দর কবিতা লিখলেন। আকাশের সুন্দর রং দেখে প্রিয় মানুষটাকে আপনি আকুতি করলেন। আবার এটাও চিন্তা করলেন হারিয়ে যাবে কিনা। খুব সুন্দর অনুভূতি ছিল আপনার কবিতার মধ্যে পড়ে ভালো লাগলো।

 3 years ago 

ঠিক বলেছেন, কবিতাটা খুব সুন্দর অনুভূতি দিয়ে লিখেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালোবাসার স্নিগ্ধ নামের কবিতাটি চমৎকার হয়েছে আপু। কবিতার লাইনগুলো দারুন লাগলো পড়ে। ভালোবাসার অনুভূতি আসলে মানুষভেদে ভিন্ন হলেও আবেগ গুলো প্রায় একই রকম হয়।প্রিয় মানুষটিকে নিয়ে ভালোবাসার স্নিগ্ধতার কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার কবিতার প্রশংসা করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38