ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি ১

সূর্যাস্তের ফটোগ্রাফি

20240414_173628.jpg

device : Redme note 9

লোকেশন

সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সূর্যাস্ত যাওয়ার মুহূর্ত উপভোগ করতে পছন্দ করে না এরকম মানুষকে খুব কম রয়েছে। বিকেলের পর মুহূর্তেই সূর্য আস্তে আস্তে অস্ত যায়। আমি যখনই পারি তখনই সূর্যাস্তের ফটোগ্রাফি করে থাকি। কারণ এই দৃশ্যের ফটোগ্রাফি করলে এটার সৌন্দর্য যেন আরো বেশি বেড়ে যায়। এই মুহূর্তটা খালি চোখে দেখতে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন। আর এই দৃশ্যটা দেখে গাড়ি থেকে এই ফটোগ্রাফি করেছিলাম।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

20240508_153806.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্য পছন্দ করে না এরকম মানুষ তো খুবই কম রয়েছে। আমি তো প্রাকৃতিক দৃশ্য অনেক বেশি ভালোবাসি। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তাই আমি মাঝে মাঝেই আমার হাজবেন্ডের সাথে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করার জন্য বের হয়ে থাকি। কম বেশি সবাই প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে পছন্দ করে থাকে। আর তাদের মধ্যে আমি ও একজন। আমাদের এলাকা থেকে কিছুটা দূরে রয়েছে সুন্দর একটা জায়গা। যেখানে আমি কয়েকদিন আগেই গিয়েছিলাম। জায়গাটা তো আমার খুব ভালো লেগেছিল। আর ফটোগ্রাফি না করে থাকতেও পারিনি।

ছোট নদীর ফটোগ্রাফি

20240513_100230.jpg

device : Redme note 9

লোকেশন

এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছোট নদী। এই নদীটা ছোট হলেও এর চারপাশের দৃশ্য অনেক বেশি সুন্দর। আর আমার কাছে এরকম সৌন্দর্যের মাঝে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে এরকম জায়গা গুলোতে যাওয়া হয়ে থাকে ঘুরাঘুরি করার জন্য। চারপাশে সবুজ প্রকৃতি আর মাঝখানে ছোট্ট একটা নদী, দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছিল। বেশ কয়েকদিন আগেই যাওয়া হয়েছিল এই জায়গাটাতে। আমাদের বাড়ি থেকে অনেক দূর এই জায়গাটি। যখন এই জায়গাতে যাওয়া হয়েছিল তখন ফটোগ্রাফি টা করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এটি দেখতে।

বন্য ফুলের ফটোগ্রাফি

20240515_173446.jpg

device : Redme note 9

লোকেশন

বিভিন্ন রকমের ফুল তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। কিন্তু এই ফটোগ্রাফি টা ওরকম কোনো ফুলের না। এটা হচ্ছে একটা বন্য ফুলের ফটোগ্রাফি। বন্যফুলের ফটোগ্রাফি করলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর আমি যখনই বন্য ফুল দেখি, তখন আমি ফটোগ্রাফি করে এটার সৌন্দর্য আরো বেশি বাড়ানোর চেষ্টা করি। বন্য ফুলের যদি সুন্দর করে ফটোগ্রাফি করা হয়, তখন এটা দেখতে আরো বেশি ভালো লাগে। আমাদের ছাদের উপর ফুল গাছের পাশে বন্য কিছু ফুল দেখেছিলাম। গতকালকে ছাদে যাওয়ার পর এই ফটোগ্রাফি টা আমি করেছিলাম।

সূর্যমুখী ফুলবাগানের ফটোগ্রাফি

20240418_180823.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে সূর্যমুখী ফুল। একটা সিজন আসলে সূর্যমুখী ফুল রোপন করা হয়ে থাকে। বড় করে বাগান করা হয় অনেক জায়গায় সূর্যমুখী ফুলের। আর সূর্যমুখী ফুলের বাগান গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আমাদের এদিকে অনেক জমিতে আমি দেখেছি অনেক বড় বড় সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছিল। আমার বাবার বাড়িতে যাওয়া আসা করার সময় আমিই বাগান গুলো দেখতাম। রাস্তার পাশে একদিন দেখেছিলাম অনেক বড় একটা সূর্যমুখী ফুলের বাগান। তারপর আমি এবং আমার হাসবেন্ড সেই সূর্যমুখী হলে একটু সময় কাটানোর কথা চিন্তা করলাম। আর তখনই এই সূর্যমুখী ফুলবাগানের ফটোগ্রাফি টা করা হয়েছিল। আশা করছি আপনারা পছন্দ করবেন।

আকাশের ফটোগ্রাফি

20240513_095830.jpg

device : Redme note 9

লোকেশন

গাছের ফাঁকে সুন্দর আকাশের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এরকম নীল আকাশের ফটোগ্রাফি খুললে তো আরো বেশি সুন্দর হয়ে থাকে। নীল আকাশের মাঝে যখন সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন ওই দৃশ্য গুলো দেখলেই চোখ একেবারে জুড়িয়ে যায়। আর এরকম দৃশ্য বড় গাছের ফাঁকে দেখতে অথবা পাতাবিহীন গাছের মধ্য দিয়ে দেখলে আরো বেশি ভালো লাগে। আমি প্রায় সময় ছাদের উপর দিয়ে থাকি। ছাদে গিয়ে সময় কাটাতে অনেক ভালো লাগে আমার কাছে। কয়েকদিন আগেও আমি মোবাইল নিয়ে ছাদে হাঁটতে গিয়েছিলাম। তখন আকাশের সৌন্দর্য দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। বিশেষ করে এই গাছগুলোর মধ্য দিয়ে আকাশ দেখতে ভালো লেগেছিল অনেক বেশি। তাই ভাবলাম ফটোগ্রাফি করে ফেলি। আশা করছি এই ফটোগ্রাফিটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 2 years ago 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন আপু আপনার ফটোগ্রাফি গুলোর প্রশংসা করতে হয় সব সময়। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। আর সূর্যমুখী ফুলের বাগানের দৃশ্য অসাধারণ। প্রতিটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম আপু। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন, এটা শুনে অনেক আনন্দিত হলাম।

 2 years ago 

আপু আপনার আলাদা আলাদা ফটোগ্রাফি গুলো তো দারুন। প্রকৃতির এমন সুন্দর অপরূপ রূপ আপনি ফটোগ্রাফি তুলে ধরেছেন যে একেবারে ‍মুগ্ধ না হয়ে পারলাম না। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আলাদা আলাদা ফটোগ্রাফি দারুণ ছিল শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আজকেও খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির পাশাপাশি খুবই সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভীষণ ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে প্রতিটি ফটোগ্ৰাফী ধারণ করেছেন, এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা বন্য ফুলের ফটোগ্রাফি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি মোবাইলের মাধ্যমে সুন্দর কিছু ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

আজকের ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে কোন একজন প্রফেশনাল ফটোগ্রাফার এমন সুন্দর করে ফটোগ্রাফি করেছে। প্রকৃতি আর আপনার ফটোগ্রাফি মিশে একাকার হয়ে গেছে আপু। আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আসলে প্রফেশনাল ফটোগ্রাফার কিনা ঐটা জানিনা, তবে সব সময় সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। আপনি আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির ভিন্ন ভিন্ন রুপ বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। আর প্রকৃতি ভালোবাসে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। আমার বেশ ভালো লেগেছে আপনার ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে প্রকৃতি ভালোবাসা না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। চেষ্টা করলাম সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

 2 years ago 

চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু।আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। খুবই নিখুঁত ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন সাথে বেশ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফির পাশাপাশি বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি সুন্দরভাবে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে গোধূলি বেলার সৌন্দর্য দেখে বেশি ভালো লাগলো। আর সূর্যমুখী ফুলের বাগান অনেক সুন্দর লাগছে দেখতে। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

গোধূলি বেলার সৌন্দর্য দেখে আপনার কাছে বেশি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62242.59
ETH 1769.70
USDT 1.00
SBD 0.38