রেসিপি: - তালের পিঠা রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
কম বেশি আমরা সবাই তালের পিঠা খেতে পছন্দ করি। বিশেষ করে তালের রসের ঘ্রাণ ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে ইফতারিতে আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম। আসলে রমজান মাসে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ইফতার করতে ভীষণ ভালোই লাগে। দেখতে দেখতে কিভাবে যে রমজান মাস শেষ হয়ে গেল। যেদিন আমি এই রেসিপিটি তৈরি করেছি। সবাই খেতে খুবই পছন্দ করেছিল।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| তালের রস | ২ কাপ |
| আটা | ২ কাপ |
| চিনি | ১ কাপ |
| বেকিং পাউডার | ১ টেবিল চামচ |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি বাটিতে তালের রস নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর এরমধ্যে পরিমাণ মত চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং বেকিং পাউডার দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে আটা দিয়ে দিলাম। আটা দিয়ে হাত দিয়ে একটু মেখে নিব।
ধাপ - ৪ :
এরপরে আরো কিছুটা পরিমাণে আটা দিয়ে একটু একটু করে মেখে নিলাম। এভাবে একটা স্মুত ব্যাটার তৈরি করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
ধাপ - ৬ :
তেল গরম হয়ে গেলে চামচ দিয়ে তৈরি করা ব্যাটার থেকে এক চামচ করে তেলে দিয়ে দিলাম।
ধাপ - ৭ :
এভাবে আমি কয়েকটা পিঠা দিয়ে দিলাম।
ধাপ - ৮ :
এরপরে আমি কিছুক্ষণ রেখে উল্টেপাল্টে ভেজে নিব। একটু লাল কালার হয়ে আসলে এরপর চুলা থেকে নামিয়ে নেব।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

দেখতে দেখতে হঠৎ রোজা কিভাবে শেষ হলো বুঝতে পারিনাই। আপনি ঠিক বলছেন আপু তালের রসের ঘ্রাণটা অনেক ভালো লাগে। খুব সুন্দর মজার পিঠা তৈরি করেছেন তালের রস দিয়ে দেখেই তো মনে হচ্ছে অনেক মজার হবে।
আসলেই আপু দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনি আজকে আমাদের মাঝে তালের পিঠার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখতে বেশ ভালো লাগছে। আমাদের এলাকায় এই রেসিপি পাকান পিঠা নামে পরিচিত। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। ধন্যবাদ এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
তালের পিঠাকে পাকন পিঠা বলে এটা জানা ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পর তালের পিঠা দেখলাম। তালের পিঠা আমার খুবই পছন্দ। দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রেসিপি টি। আসলে মাঝে মাঝে ইফতারের মধ্যে এরকম আইটেমগুলো বেশ ভালই লাগে খেতে। ধন্যবাদ আপু সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ইফতারিতে এই ধরনের আইটেমগুলো খেতে ভালই লাগে।
মজাদার তালের পিঠা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। তালের পিঠার রেসিপি আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে তৈরি করলেন। এই রেসিপির পরিবেশন দেখে খুব সহজেই আমিও শিখতে পারলাম। অসাধারণ হয়েছে আজকের রেসিপি।
আপনি শিখতে পেরেছেন এটা শুনে ভালো লাগলো।
Upvoted! Thank you for supporting witness @jswit.
তালের পিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি রেসিপি করেছেন। বিশেষ করে তালের পিঠা গুলো খেতে ঘ্রাণ অনেক ভালো লাগে। সত্যি বলতে আপনার তালের পিঠা দেখে আমার জিভে জল এসে গেল। দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো অনেক মজা করে খেয়েছেন। তবে এই সময় তাল পাওয়া অনেক কষ্টের ব্যাপার। তালের পিঠা রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
রেসিপিটা খেতে অনেক মজা লেগেছিল।
তালের পিঠা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন দেখ শিখে নিলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।
তাহলে অবশ্যই তৈরি করে নিবেন।
ওয়াও খুব সুস্বাদু তালের পিঠা রেসিপি করেছেন। তালের পিঠা আমার খুব পছন্দের পিঠা। বিশেষ করে তালের পিঠা খেতে ঘ্রাণ খুব ভালো লাগে। সত্যি বলতে আপনার পিঠার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল। রমজান মাসে ফ্যামিলির সবাই মিলে খুব মজা করে পিঠাগুলো খেয়েছেন। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
সত্যি সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম।
তালের পিঠা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। তালের পিঠা আমার খুব ভালো লাগে খেতে। বিশেষ করে তালের পিঠার ঘ্রাণ অনেক বেশি ভালো লাগে। তালের পিঠা গুলো দেখতে চমৎকার লাগছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। বিকেলের নাস্তায় এমন রেসিপি পেলে তো আর কোন কথাই নেই। যাইহোক এত লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন এই ধরনের রেসিপি গুলো পেলে আর কিছুই লাগেনা।