স্বরচিত কবিতা : " পৃথিবীর মানুষ "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

এই পৃথিবীতে মানুষগুলো এক একটা বিষয়ের সাথে অন্য বিষয়ে সম্পৃক্ত। আর সম্পৃক্ত হওয়ার কারণেই একটার এলোমেলো হলে অন্যটাও তার সাথে মোড নেয়। কিন্তু পৃথিবীর সব মানুষগুলোর সাথে আমি নিজেকে আলাদাভাবেই তুলে ধরলাম। কারণ মানুষগুলো বাস্তবের সাথে পরিচিত তাদের মত করে তাল মিলিয়ে চলা সম্ভব না। তাই জন্য আমি নিজেকে নিজের মতো করেই উপস্থিত করলাম । যে বিষয়গুলো আমার দ্বারা সম্ভব না সেগুলো আমি করতে পারি না । তবে আজকে সব মানুষগুলো কেমন অনুভব করে তার একটা পরিচিতি তুলে ধরলাম। হয়তোবা এটাও সম্ভব জানিনা আমার চিন্তা ভাবনার সাথে সবকিছু মিলেছে কিনা । নিজের অভিজ্ঞতা থেকেই এত কিছু করা উপস্থাপন করলাম । অনেক সময় দেখা যায় সবাই সুখ পেলেও, তাকে অনেক দূর অব্দি দুঃখকে বরণ করে নিতে হয়েছে । আবার অনেক সময় দেখা যায় কেউ যদি সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় তাকে তার মূল্য দিতে হয়। আশা করি আজকের কবিতাটা আপনাদের ভালই লাগবে।

20230827_122321_0000.jpg

পৃথিবীর মানুষ

মানুষ তখনই চোখ মেলে তাকায়,
যখন চোখের সামনে অপূর্ব কিছু দেখতে পায়।
মানুষ তখনই আকৃষ্ট হয়,
যখন তাকালেই সাথে সাথে থমকে যায়।

আমি চোখ মেলে তাকাতে পছন্দ করি,
কারণ পৃথিবীর সবকিছুই সুন্দর মনে হয়।
আমি আকৃষ্ট থেকে দূরে থাকি,
যদি সবকিছু এলোমেলো হয়।

মানুষ তখনই সুখ খুঁজে পায়,
যখন দুঃখটাকে আপন করে নিতে শেখে।
মানুষ তখনই মন ভরে হাসে,
যখন ভেতরের কষ্ট গুলো ঝরে যায়।

আমি সুখ খুঁজতে ভয় পাই,
কারন দুঃখ গুলো আপনি করা বেশ কঠিন।
আমি হাসতে ভয় পাই।
যদি কষ্ট গুলো ছেড়ে না যায়।

মানুষ তখনই অত্যাচারিত হয়,
যখন অন্যায়গুলোর চারদিকে ঘিরে ধরে।
মানুষ তখনই অপরাধ করে,
যখন সবকিছুর সীমা ছাড়িয়ে যায়।

আমি হাসিমুখে অত্যাচার সহ্য করি,
তবে কখনোই অন্যায় করতে পছন্দ করি না।
আমি অপরাধ করাকে ভয় পাই,
কারণ কখনোই সীমালংঘন করতে চাই না।।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro Mobile

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

এই পৃথিবী দেখতে যেমন বিচিত্র ধরনের তেমনি মানুষ ও বিচিত্র ধরনের। আসলে এক একজনের ভালো লাগা কিংবা মন্দ লাগা এক এক রকমের। বাস্তবে আমরা সুখ বলে যেটা বুঝে থাকি আসলে সেটা আসলেই সুখ নয়। প্রকৃতপক্ষে যারা কষ্টের বিনিময়ের সুখ খুঁজে পায় সেগুলো হচ্ছে সুখ। পৃথিবীর মানুষ নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন ভালো লাগলো পড়ে।

 3 years ago 

চেষ্টা করলাম পৃথিবীর মানুষ নিয়ে সুন্দর করে কবিতাটা লেখার।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু‌ বেশ ভালো লেগেছে আপনার এই অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে‌। কবিতার মধ্যে বেশ সুন্দর কথা তুলে ধরেছেন আপনি। আমি কবিতা লিখলে সেখানে প্রেম অথবা বিরহ থাকে কিন্তু আপনার কবিতার মধ্যে রয়েছে বাস্তবতা বাস্তব সমাজ ব্যবস্থা। বেশ ভালো লাগলো আপনার কবিতার প্রত্যেকটা লাইন আবৃত্তি করে।

 3 years ago 

আমার কবিতার প্রত্যেকটি লাইন আবৃত্তি করে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে। আপনি পৃথিবীর মানুষ কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। আসলে কবিতা পড়তে এবং লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ করা যায়। তবে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে। এক এক মানুষ এক এক ধরনের। সুন্দর করে কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন আপু।

 3 years ago 

মানুষকে নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন আর কবিতার প্রতিটা লাইনেই বাস্তবতা ফুটিয়ে তুলেছেন যেটা প্রতিনিয়ত ঘটে চলেছে। সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

লাইনের বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অনেক সুন্দর করে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39