সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি। আমি মনে করি এখন এই সবাই কমবেশি ফটোগ্রাফি করতে পছন্দ করে। আমি নিজেও এখন বেশি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ফটোগ্রাফিটা ও এক ধরনের ক্রিয়েটিভিটি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

1672669571285.jpg

ফটোগ্রাফি - ১ :

IMG_20221004_075700.jpg

device : Redme note 9

লোকেশন

আমি অনেক সুন্দর একটি প্রজাপতির ফটোগ্রাফি করেছি। বিশেষ করে এই প্রজাপতির কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর আমার কাছে প্রজাপতির ফটোগ্রাফি করতে সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু প্রজাপতির ফটোগ্রাফি করা ভীষণ কঠিন। এই প্রজাপতির ফটোগ্রাফি টা আমি অনেকদিন আগে করেছিলাম। বিশেষ করে আমি চট্টগ্রামে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখান থেকেই প্রজাপতির ফটোগ্রাফি করি। প্রজাপতিটা দেখেই আমার ফটোগ্রাফি করতে ইচ্ছে হলো। আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত সময় দিয়ে ফটোগ্রাফিতে করি। ফটোগ্রাফিটা করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছিল। আশা করি প্রজাপতির ফটোগ্রাফিটা আপনাদেরও ভালো লাগবে।

ফটোগ্রাফি - ২ :

IMG_20221004_071627.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল একটু বেশি দেখা যায়। তার উপরে কুয়াশায় ভেজা শীতের সকালে ফুলের ফটোগ্রাফি করলে আমার কাছে বেশি ভালো লাগে। শীতের শুরুতেই এই ফটোগ্রাফিটা করেছিলাম। তখনও সকালবেলা একটু একটু কুয়াশা ছিল। আর এই ফুলের কালারটা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। গোলাপ ফুলের মধ্যে কতগুলো কালার রয়েছে সেটা বলে বোঝানো যাবে না। তবে আমি সব সময় সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি। এই ফুলটা আমি একটা নার্সারি থেকে ফটোগ্রাফি করি। আশা করি এই গোলাপ ফুলের ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৩ :

IMG_20221105_164632.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে একটা বন্য ফুলের ফটোগ্রাফি। বন্য ফুল বিভিন্ন জাতের হয়ে থাকে। আমাদের এদিকে বিভিন্ন ধরনের বন্য ফুল দেখতে পাই। একদিন আমাদের বাড়ি থেকে হেঁটে কিছু দুর আসলাম। তখনই আমি এই বন্যফুলটা দেখতে পাই। আমার কাছে দেখে ভীষণ ভালো লাগলো। তখনই আমি মোবাইল দিয়ে ফটোগ্রাফি করা শুরু করি। সবুজের ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি করার পর এই ছবিটাও দেখি ভীষণ সুন্দর হয়েছে। তাই ভাবলাম এই ফটোগ্রাফিটা আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আশা করি এই ফটোগ্রাফি টা আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৪ :

IMG_20221002_125622.jpg

device : Redme note 9

লোকেশন

এটাকে সুখদর্শন উদ্ভিদ বলে থাকে। যদিও আমার কাছে এই নামটা একদম নতুন। কিন্তু এই ফুল টা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো। একদিন ডাক্তারের কাছে হসপিটালে গিয়েছিলাম। তখন হসপিটালের পাশে দেখলাম কয়েকটা ফুলের গাছ লাগানো। সেখানে এই ফুলটাও দেখতে পেলাম। ফুলটা দেখতে পেয়ে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তারপর আমি সেখানে গিয়েই কয়েকটা ফটোগ্রাফি করলাম। আমি এর আগে এই ফুলটা খুব একটা দেখিনি। আমার কাছে ফুল টা দেখে নতুন মনে হল। তাছাড়া এর চিকন চিকন পাতাগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। আশা করি এই ফটোগ্রাফিটা আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৫ :

IMG_20221218_084206.jpg

device : Redme note 9

লোকেশন

এটা একটা সমুদ্র সৈকতের ফটোগ্রাফি। কিছুদিন আগেই চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ গিয়েছিলাম। সেখান থেকেই এই ফটোগ্রাফিটা করলাম। সেখানকার জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আরো অনেকগুলো নৌকাও দেখেছিলাম। তাছাড়া অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। এমনিতেই আমার কাছে এরকম ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এখন তো কোথাও গেলেই ফটোগ্রাফি করা শুরু করি। ফটোগ্রাফি ছাড়া অন্য কোন কথাই নেই। এজন্য বেশিরভাগ সময় কোথাও ঘুরতে গেলেই বেশি বেশি ফটোগ্রাফি করি। যেহেতু এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এখানেও অনেক বেশি ফটোগ্রাফি করেছি। তার মধ্য থেকে এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৬ :

IMG_20221218_084833.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে একটা কসমেটিক্স দোকানের ফটোগ্রাফি। আমরা যখন পতেঙ্গা সি বিচ গিয়েছিলাম তখন সেখানে দেখলাম এরকম কয়েকটা দোকান ছিল। দোকানগুলো মূলত গাড়িতে করে বিক্রি করে। যদিও ওইখান থেকে কোন কিছু কেনাকাটা করা হয়নি। কিন্তু হেঁটে হেঁটে সবকিছু দেখছিলাম। আর তার সাথে অনেকগুলো ফটোগ্রাফি করি। এখানে অবশ্য ছোটখাটো অনেক কিছুই বিক্রি করে। যেহেতু দর্শনীয় স্থান, এই জন্য ঘুরতে আসলে সবাই নিশ্চয়ই কিছু না কিছু কিনে থাকে। আমরা ঘুরতেই বেশী পছন্দ করেছি। তার সাথে ফটোগ্রাফি করতে ও ভীষণ ভালো লাগে। এই ফটোগ্রাফিটা আশা করি আপনাদের ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৭ :

PXL_20221003_092212941.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এমনকি প্রাকৃতিক পরিবেশের সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আমি মনে করি এই ধরনের প্রাকৃতিক পরিবেশ সবাই ভীষণ পছন্দ করে। কিন্তু হয়তোবা সময় সুযোগের কারণে হয়ে ওঠে না। এই জায়গাটার কথা আমি কখনোই ভুলবো না। জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর সেখানে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। বিশেষ করে এই জায়গাটা সবুজ প্রকৃতিতে ঘেরা। বিশেষ করে নারিকেল গাছ এবং সবুজ ঘাসেভরা জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আশা করি এই ফটোগ্রাফিটা ও আপনাদের ভাল লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 4 years ago 

সকলের ফটোগ্রাফি দেখে আপনি উৎসাহিত হয়েছেন এবং অবশেষে কিছু রেনডম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে খুবই ভালো লাগলো। বর্তমান সময়ে কমিউনিটিতে সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করছে। আপনার এই ফটোগ্রাফি গুলোর মধ্যে তিন নম্বর ফটোগ্রাফি টা আমার কাছে অসাধারণ লেগেছে।

 4 years ago 

ঠিক বলেছেন বর্তমানে অনেকেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 years ago 

আজকে আপনারা এই রেনডম ফটোগ্রাফির মাধ্যমে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। সত্যি বলতে রেনডম ফটোগ্রাফি দেখতে অন্যরকম ভালো লাগে। কারণ এক একটি ফটোগ্রাফি যেন এক এক রকম সৌন্দর্য। ধন্যবাদ আপনাকে তুলে ধরার জন্য।

 4 years ago 

ঠিক বলেছেন ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছু দেখা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

জি ঠিক বলেছেন আর আপনার ফটোগ্রাফি গুলো ও বেশ চমৎকার ছিল ধন্যবাদ ফিডব্যাক দেয়ার জন্য।

 4 years ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে আপু।প্রতিটা ফটোগ্রাফি খুব নিখুত ভাবে করেছেন আপনি এবং খুব গুছিয়ে উপস্থপনা করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি আমার বেশি ভাল লেগেছে।

 4 years ago 

প্রজাপতির ফটোগ্রাফি করতে আমি বেশি পছন্দ করি।

 4 years ago 

সাতটি ছবি নিয়ে দারুন একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করেছেন যেখানে প্রতিটা ভিন্ন ভিন্ন ছবি নিয়ে সাজিয়েছেন।১,৩‌ এবং ৪ নং ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন ছবি নিয়ে আজকের পোস্ট সাজাতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু আপনার সবগুলো ছবি আমার ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতি এবং সুখদর্শন উদ্ভিদ আমার বেশ ভালো লাগলো। প্রতিটি ছবির সাথে চমৎকার বর্ননা দিয়েছেন। আসলেই ছবি তোলা একটি শিল্প যা আমার কাছেও বেশ ভালো লাগে।

 4 years ago 

সুখদর্শন উদ্ভিদের ফুল আমার কাছে নতুন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল তোমার প্রত্যেকটি ফটোগ্রাফি। তুমি সবসময় খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকো। যেগুলোর থেকে চোখ ফেরানো যায় না। প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। ফটোগ্রাফীর বর্ণনা পড়ে ভীষণ ভালো লাগলো। ফটোগ্রাফি করতেও কিন্তু অনেক দক্ষতার প্রয়োজন হয়। অসংখ্য ধন্যবাদ তোমায় আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 4 years ago 

তোমার থেকে শিখেছি ফটোগ্রাফি কিভাবে করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36