আর্ট :- দুই বান্ধবীর আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর দুই বান্ধবীর আর্ট করলাম।

আসলেই কিছুদিন আগে এইরকম একটা ছবি আমার চোখে পড়েছিল। যেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই জন্য আমি এই ছবিটা আঁকার সিদ্ধান্ত নিলাম। আসলে নিজের ভালোলাগা থেকে যদি ছবি আঁকি তাহলেই সব থেকে বেশি ভালো লাগে। ছবিটা আঁকার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে এই ছবিটা আমি শুধুমাত্র মার্কার কলম দিয়ে এঁকেছি। কালারফুল মার্কার কলম গুলো দিয়ে আঁকলে ভালোই লাগে। ছবিটা আঁকার পর আমার কাছে ভীষণ কালারফুল লেগেছে। আমরা সবাই কিন্তু কমবেশি রঙিন ছবি পছন্দ করি। আশা করি এই ছবিটাও আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1694708546934.jpg

আঁকার উপকরণ

• আঁকার বই
• কালারফুল মার্কার
• পেন্সিল

IMG-20230914-WA0053.jpg

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটু একটু করে একটা স্কেচ এঁকে নিলাম।

CollageMaker_2023914221014906.jpg

ধাপ - ২ :

এরপরে আমি কাল মার্কার দিয়ে এদের মাথার টুপি গুলো এঁকে নিলাম।

CollageMaker_2023914221032832.jpg

ধাপ - ৩ :

এরপর আমি কালো মার্কার কলম দিয়ে মাথার উপরের অংশটা এঁকে নিলাম।

CollageMaker_2023914221311707.jpg

ধাপ - ৪ :

এরপরে চিকন কলম দিয়ে একটু একটু করে চুল এঁকে নিলাম ‌।

CollageMaker_2023914221426274.jpg

ধাপ - ৫ :

এভাবে আমি একটু একটু করে দুইটা মেয়ের চুলগুলো এঁকে নিলাম । তারপর হাত এবং শরীরের অংশগুলো এঁকে নিলাম।

CollageMaker_2023914221454411.jpg

ধাপ - ৬ :

এরপর আমি লাল রংয়ের মার্কার কলম দিয়ে একটা বান্ধবীর জামার অংশগুলো রং করে নিলাম।

CollageMaker_2023914221541660.jpg

ধাপ - ৭ :

একই রকম ভাবে সবগুলো রং দিয়ে অন্য পাশের জনের জামা রং করে দিলাম।

IMG_20230914_222207.jpg

ধাপ - ৮ :

এরপরে জামার ভেতরে চিকন চিকন দাগ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি।

1694708546900.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1694708546934.jpg

1694708546917.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro Mobile

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  
 3 years ago 

আপু সামনে শীতকাল আসতেছে। আর আপনি দেখছি শীতকালের কাপড় পরা দুই বান্ধবীর আর্ট করেছেন। রং গুলো চমৎকার ফুটে উঠেছে। আপনার আর্ট বরাবরই ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আমার আর্ট আপনার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে জেনে ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

যারা আঁকাআকি পছন্দ করে তাদের কাছে সবধরনের আর্ট গুলো অনেক ভালো লাগে।আপু আপনার আঁকানোর হাত যে অনেক ভালো তা আমরা সবসময়ই দেখে থাকি।আপনি প্রতিটি আর্ট খুবই নিপুণহাতে করে থাকেন আর তাই দেখতে অনেক বেশি ভালো লাগে।দুই বান্ধবীর দৃশ্য টি কালারফুল মার্কার দিয়ে অনেক সুন্দর করে এঁকে আমাদের সাথে শেয়ার করেছেন,তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপু।

 3 years ago 

চেষ্টা করলাম সুন্দর করে দুই বান্ধবীর আর্ট টি করার।

 3 years ago 

আপু আমার কিন্তু আজকের আর্টটি বেশ দারুন লেগেছে। আপনার কিন্তু অনেক ক্রেয়েটিভিটি। আর এমন সুন্দর ক্রেয়েটিভিটিকে কাজে লাগিয়ে আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবেন এমন কামনাই করি। তবে আজকের আর্ট দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।

 3 years ago 

চেষ্টা করবা আগামীতেও এরকম সুন্দর কিছু আপনাদের মাঝে শেয়ার করার।

 3 years ago 

মার্কার পেন দিয়ে আপনি অসাধারণ আর্ট তৈরি করেছেন। আসলে দুই বান্ধবী বা বোন বোঝা যাচ্ছে। আর তাছাড়া আর্টটি বেশ কালারফুল হয়েছে। ধন্যবাদ আপু আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ।আশা করি পরবর্তীতেও এমন সুন্দর সুন্দর কাজ শেয়ার করবেন।

 3 years ago 

কালারফুল ভাবে অঙ্কন করার চেষ্টা করলাম আপু।

 3 years ago 

খুবই দক্ষতার সাথে আজকের এই চিত্রটি অংকন করেছেন। দুই বান্ধবীর চিত্রাঙ্গকন দেখে মুগ্ধ হলাম। অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুটিয়ে তোলার চেষ্টা করলাম সুন্দর করে।

 3 years ago 

আরে বাহ্ অনেক সুন্দর হয়েছে তো তোমার করা এই আর্ট। তুমি অনেক সুন্দর করে দুই বান্ধবীর আর্ট করেছ কালারফুল ভাবে। আমার কাছে এই আর্ট দেখতে জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। শুধুমাত্র বিভিন্ন কালারের মার্কার কলম দিয়ে এটা আঁকার কারণে আরো বেশি ভালো লেগেছে। তোমার এরকম দক্ষতা মূলক কাছে দেখলে সত্যি প্রশংসা না করে থাকা যায় না। এরকম সুন্দর আর্ট গুলো পরবর্তীতে ও দেখতে পাবো আশা করছি।

 3 years ago 

এটি তোমার কাছে মনোমুগ্ধকর লেগেছে জেনে সত্যি আমি আনন্দিত হলাম।

 3 years ago 

প্রথম থেকেই আপনার আর্ট আমার অনেক ভালো লাগে। আপনি বেশ ভালো আর্ট এবং পেইন্টিং করে থাকেন। আজকের দুই বান্ধবীর আর্টটা চমৎকার ছিল আপু। অনেক সুন্দর ছিল আপনার কালার কম্বিনেশন টা। সবমিলিয়ে বেশ চমৎকার লাগছে আপনার আর্ট টা আপু। প্রতিটা ধাপ এর সুন্দর উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাদের এরকম প্রশংসা জনিত মন্তব্যগুলো ফেলে আর্ট করার প্রতি আরো বেশি উৎসাহিত হই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

শীত চলে আসছে। দুই বান্ধবীর এমন ছবি দেখা যাবে। আপনি আর্টের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপু। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিল 🦋

 3 years ago 

ঠিক বলেছেন দুই বান্ধবীর এমন ছবি দেখা যাবে কারণ শীত চলে আসছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37