অরিগ্যামি : মৌমাছির অরিগ্যামি ।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মৌমাছির অরিগ্যামি তৈরি করলাম।
কাগজ দিয়ে এই ধরনের অরিগ্যামি তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। কিছুদিন আগে আমি এই মৌমাছিগুলো দেখেছিলাম। সেটা দেখেই ভালো লেগে গেল আর তৈরি করতে বসে পড়লাম। আসলে মৌমাছিগুলো যখন তৈরি করছিলাম তখন নাশিয়াকে অন্য রুমে রেখেছিলাম। পরবর্তীতে এগুলো তৈরি করে ফেলার পরে যখন ফটোগ্রাফি করে নিলাম। তখন ও আসলে আমি মৌমাছিগুলো হাতে ধরিয়ে দিলাম। তখন এই মৌমাছিগুলোকে দেখে ভীষণ খুশি হল। আসলে ছোটদের জন্য এগুলো কিন্তু খেলার জিনিস হয়ে যায়। তাছাড়া দেখতেও খুব সুন্দর লাগছিল আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই অরিগ্যামি তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
প্রয়োজনীয় বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর আমি কাগজের মাপ নিয়ে সমানভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপরে দাগ অনুসারে আমি হলুদ কালারের দুইটা ছয় সেমি কাগজ আর দুইটা চার সেমি কাগজ এবং আকাশী কালারের দুইটা ছয় সেমি কাগজ কেটে দিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি হলুদ কালারের কাগজগুলো গোল করে কেটে নিলাম। আর আকাশী কালারের কাগজগুলো একটু ডানার মত তৈরি করে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি কালো কাগজ থেকে চিকন চিকন করে কয়েকটা কাগজ কেটে নিলাম। এরপরে সাদা কাগজ থেকে গোল গোল করে চোখের জন্য কেটে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে হলুদ বড় বৃত্তটা নিয়ে নিলাম। তার মধ্যে কালো রংয়ের চিকন কাগজগুলো একটা একটা করে লাগিয়ে গোল করে কেটে নিলাম। এভাবে দুইটা তৈরি করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে ছোট বৃত্তের মধ্যে দুইটা চোখ লাগিয়ে কালো কলম দিয়ে মুখ এঁকে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে মাথার অংশটা শরীরের অংশের সাথে জোড়া লাগিয়ে নিলাম। তারপর মাথার উপরের জন্য কালো রঙের উপরে হলুদ কালারের বৃত্ত লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এরপর এগুলোকে জোড়া লাগিয়ে নিয়েছি। এরপরে আবার ডানা দুইটাকেও জোড়া লাগিয়ে নিয়েছি।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

জাস্ট অসাধারণ হয়েছে আপু রঙিন কাগজের সুন্দর দুটি মৌমাছি। হলুদ এবং কালো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। ধাপে ধাপে আমাদের মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল আপু
আমার তৈরি করা মৌমাছির অরিগ্যামি দেখে সুন্দর মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে মৌমাছির চমৎকার অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।যা দেখতে খুবই সুন্দর লাগছে।আসলে অরিগ্যামি তৈরি করতে আমারও ভালো লাগে। তবে বর্তমানে সময়ের কারনে করা হয় না। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর করে মৌমাছির অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মত আমার কাছেও ভালো লাগে অরিগ্যামি গুলো।
রঙিন কাগজ ব্যবহার করে মৌমাছির চমৎকার অরিগ্যামি তৈরি করেছেন আপু।যা দেখতে খুব সুন্দর এবং কিউট লাগছে।এত সুন্দর এবং দক্ষতার সাথে রঙিন কাগজ ব্যবহার করে মৌমাছি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আসলে অনেক কিউট লাগছে।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর করে মৌমাছির অরিগ্যামি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে পারলে যেমন ভালো লাগে দেখতেও বেশ চমৎকার লাগে। আর ছোট বাচ্চারা এই ধরনের জিনিসগুলো ফেলে তারা খেলা করতে অনেক পছন্দ করে। আপনার মেয়ে মৌমাছির অরিগ্যামি পেয়ে খেলা করার জন্য অনেক খুশি হয়ে গেল। আর এই মৌমাছির অরিগ্যামি ঘরের দেয়ালে লাগিয়ে লাগলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে রঙিন কাগজের মৌমাছির অরিগ্যামি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আসলে নাশিয়ার জন্য এরকম কিছু করতে পারি না। দেয়ালে লাগানো যায় না ওর জন্য। তৈরি করার পর পর তাকে দিয়ে দেওয়া লাগে।
মৌমাছিকে দেখে মনে হচ্ছে হাসছে! নাশিয়া অনেক খুশি হয়েছে জেনে ভালো লাগল আপু। আসলে ছোট বাচ্চারা এমন জিনিস পেলে খেলতে চাই! প্রজাপতির অরিগ্যমিটির কালার কম্বিনেশন ভালো ছিল আপু 🦋
হ্যাঁ অনেক খুশি হয়েছিল আমার মেয়ে।
রঙিন কাগজ কেটে অনেক সুন্দর মৌমাছি তৈরি করেছ দেখছি আজকে। তোমার তৈরি করা মৌমাছি আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে। দুইটা মৌমাছি তৈরি করার কারনে একসাথে দুইটি দেখতে খুব সুন্দর লাগছে। তোমার উপস্থাপনা দেখে যে কেউ তৈরি করে নিতে পারবে এই মৌমাছিগুলো। চোখ মুখ অংকন করার কারণে এগুলো অনেক কিউট লাগছে দেখতে।
উপস্থাপনা সুন্দর করে করার চেষ্টা করেছি যেন যে কেউ তৈরি করতে পারে দেখে।
অনেক সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। মৌমাছিটি দেখে তো মনে হচ্ছে বাস্তবের। আপনি বেশি সুন্দর সুন্দর রঙিন কাগজের জিনিস তৈরি করেন আপু। ধন্যবাদ আপু।
আপনার কাছে বাস্তবের মনে হয়েছে জেনে ভালো লাগলো।
ঠিকই বলেছেন আপনি ছোট বাচ্চাদেরকে এ ধরনের খেলনা গুলো দিলে তারা খুবই খুশি হয়ে যায়। রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর মৌমাছির অরিগ্যামি তৈরি করেছেন। চোখ ও মুখ এঁকে দেওয়ার কারণে মৌমাছিগুলো দেখতে আরো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। কালার কম্বিনেশনও আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সত্যি ছোট বাচ্চারা অনেক খুশি হয়।
আপনার মত আমারও এ ধরনের অরিগ্যামি তৈরি করতে খুবই ভালো লাগে। আপনার তৈরি মৌমাছির অরিগ্যামিটি অসাধারণ হয়েছে। কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। মৌমাছির এই সুন্দর অরিগ্যামিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
কালার কম্বিনেশন সুন্দর করে করার চেষ্টা করলাম যেন সুন্দর লাগে।