স্বরচিত কবিতা : " স্বপ্ন সুখের বিভোর "
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।
আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখতে পছন্দ করি, আর আমরা সবাই এটাও চাই যে স্বপ্নগুলো দেখি সেটা যেন সত্যি হয়। কিন্তু কথা হচ্ছে কিছু স্বপ্ন জেগে দেখি আবার কিছু স্বপ্ন ঘুমিয়ে। তবে জেগে দেখা স্বপ্নগুলো বাস্তবে সত্যি হওয়ার আশায় থাকি আমরা। তবে এটা তো আসলে সবার সত্যি হওয়া সম্ভব না। আমরা অনেক সময় আকাশের দিকে তাকিয়ে জেগে জেগে স্বপ্ন দেখি। মনে হয় যেন সত্যিকারের কোন জায়গাতে বাস করছি। তবে আসলে একটা মানুষের সবগুলো স্বপ্ন বাস্তবায়ন পরিণত হওয়া কখনো সম্ভব না। আমার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বাস্তবিক হয়ে যায়। আমরা এসব চিন্তা-ভাবনা করে থাকি। অনেক সময় দেখা যায় নিজের ভালোবাসার মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখে থাকি। সেটা হয়তো বা বাস্তবায়ন করার চেষ্টা করি।
" স্বপ্ন সুখের বিভোর "
হঠাৎ জোছনা রাতে চাঁদের আলোয়,
চোখে পড়েছে তোমার মুখ।
স্নিগ্ধ হওয়ায় দোলা দিলো আমার মনে,
হারিয়ে গিয়েছি পেয়েছি এক রাশ সুখ।
বার বার আসবে কি সেই অনুভূতি,
নাকি হারিয়ে ফেলেছি নিজের মন।
একি শুধুই প্রত্যাশা, আর ভেতরের আশা,
নাকি খুঁজে পেয়েছি সুখের সেই জন।
প্রতিটা দিন আর প্রতিটা মুহূর্তে,
চোখ মেলেই শুধু তোমাকেই খুঁজে চলেছি।
এক মিষ্টির অনুভূতি যেন দোলা দিয়ে যায়,
মনে মনে যেন ভালোবাসি বলে চলেছি।
আমাকে সেই তোমার দেখা আমার আঙিনায়,
নাকি শুধুই ঘোরের ভেতরে আছি আমি।
যখন আকাশের দিকে তাকাই,
মনে হয় যেন মেঘে ঢেকে আছো তুমি।
একটুখানি মেঘ সরে গেলেই দেখব তোমাকে,
তখন নিজের চোখ সার্থক হবে দেখে।
অনেক সৌন্দর্যে বিভোরিত করবে আমাকে,
তখন থাকবো স্বর্গের আনন্দ মেখে।
চোখ বন্ধ করে হাজারো স্বপ্ন দেখি,
সত্যি কি তবে আমার সব স্বপ্নগুলো।
নাকি সবে মিথ্যে হবে সুখের স্বপ্ন,
ওকে ভালোবাসায় পরিপূর্ণ হবে আমার আশাগুলো।

পোস্ট বিবরণ
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| লেখক | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://x.com/TASonya5/status/1707209070204379439?s=20
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
স্বপ্নে সুখ নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
খুবই সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে ভালো লাগলো। হৃদয়ের অনুভূতি চমৎকার ভাবে কবিতার ছন্দে উপস্থাপন করেছেন । আমাদের হৃদয় অনেক রকমের স্বপ্ন জাগ্রত হয়। স্বপ্নগুলো যদি সত্যি হয় তাহলে আমরা আনন্দিত হয় আর যদি স্বপ্নগুলো পূরণ না হয় তাহলে আমরা বিচলিত হয়ে পড়ি। তারপর আমাদের হৃদয়ে নানা রকম স্বপ্ন দেখা দেয়। হৃদয়ের নানা রকম স্বপ্ন নিয়ে আমরা বেঁচে থাকি। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করলাম সুন্দর কিছু অনুভূতি তুলে ধরার।