সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

1675830117706.jpg

ফটোগ্রাফি - ১ :

1675827108130.jpg

device : Redme note 9

লোকেশন

নাম না জানা খুবই সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি। এ ধরনের ফুল গুলো আমার খুবই ভালো লাগে দেখতে। ফুলটির সাথে আমি পরিচিত নয়। আমার মনে হয় এই ফুলটি শীতকালীন ফুল। কারণ ফুলটি আমি শীতকালীন সময়ে দেখেছি। কিন্তু মনে হয় না শীতকালীন ব্যতীত এই ফুলটি দেখা যায়। বিশেষ কিছু না জানার কারণে এই ফুল সম্পর্কে লিখতে পারলাম না। কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে ছবি তোলার পর। এ ফুলটি আমি একটি ছোট জঙ্গল থেকে করেছিলাম। কিছুদিন আগে চট্টগ্রাম আমার আপুর বাসায় গিয়েছিলাম। তার বাসার পাশেই অসংখ্য পাহাড় রয়েছে। পাহাড়ের ভিতর একটি জঙ্গল থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করেছি। আমি আশা করি আপনারা সবার অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ২ :

1675827108005.jpg

device : Redme note 9

লোকেশন

নদীর পাড়ে ভাঙ্গা একটি গরু ঘরের ফটোগ্রাফি করেছি। কিছুদিন আগে আমি এবং আমার হাজব্যান্ড নদীতে ঘুরতে গিয়েছিলাম। নদীর পারে একটি গরু ঘর দেখি। দূর থেকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। ভালো লাগার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। যখন আমি দূর থেকে দেখেছি তখন এই কাছে গিয়ে ঘুরটির ফটোগ্রাফি করি। ঘরের উপরের অংশ একদমই ভাঙ্গা ছিল। ভাঙ্গা থাকার কারণে ছবিটি দেখতে সুন্দর দেখাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার এই ফটোগ্রাফিটা অনেক ভালো লাগলো।

ফটোগ্রাফি - ৩ :

1675827108207.jpg

device : Redme note 9

লোকেশন

গোল্ডেন থ্র্যালিস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামও আমার জানা ছিল না কিন্তু গুগল থেকে সার্চ দিয়ে আমি নাম সংগ্রহ করেছি। মাঝে মাঝে আনকমন কিছু ফুলের ফটোগ্রাফি করতে পারলে ভীষণ ভালো লাগে। আমি তখন উল্টে দেখেছি খুবই অন্যরকম লেগেছিল। অন্যরকম লাগার কারণে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি আশা করি আপনাদের সবার ফুলটি অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৪ :

1675827108054.jpg

device : Redme note 9

লোকেশন

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে। বিশেষ করে নদীর ছবিগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড যখন নদীতে ঘুরতে গিয়েছিলাম তখন তুলেছিলাম এই ফটোগ্রাফি। আমি যখন ফটোগ্রাফিটি করেছি তখনই চিন্তা করেছি আপনাদের মাঝে শেয়ার করব। সুন্দর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৫ :

1675827107946.jpg

device : Redme note 9

লোকেশন

মেলাতে তোলা কাঠের জিনিসপত্রের ফটোগ্রাফি। কাঠের জিনিসপত্র গুলো আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি যখন ঘুরতে যাই মেলাতে তখনই কাঠের জিনিসপত্র গুলো দেখলে আমার খুবই ভালো লাগে। কিন্তু কয়েকটি জিনিস কিনেছিলাম কাঠের। আমি যে জিনিসপত্রগুলো করেছি সেগুলো পেলাম না। এছাড়াও কাঠের জিনিসপত্র গুলো দিয়ে বিভিন্ন ডেকোরেশন করা যায়। এ বিষয়টার জন্য আমি কিছু কাঠের জিনিস কেনার কথা ভেবেছি। আমার মত আপনারা অনেকেই রয়েছেন যারা কাঠের জিনিসপত্র খুব ভালোবাসেন। আমি আশা করি আপনাদের সবার ফটোগ্রাফিটা অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৬ :

1675827108093.jpg

device : Redme note 9

লোকেশন

এটা একটা শামুকের কসমেটিক দোকান। আমরা কিন্তু কক্সবাজারে গেলে এরকম শামুকের কসমেটিকের দোকান অনেক দেখতে পাই। কিন্তু এটা আমি চট্টগ্রাম একটা জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। আসলে শামুকের জিনিসপত্র কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্যই আমি তখন ফটোগ্রাফি করি। যদিও কিছু কেনাকাটা করা হয়নি। বিশেষ করে শামুকের জিনিসপত্রের মধ্যে অনেকটা আলাদা সৌন্দর্য রয়েছে। তাই ভাবলাম এই ফটোগ্রাফি টা আপনাদের মাঝে শেয়ার করি। ফটোগ্রাফটা শেয়ার করতেও ভীষণ ভালো লেগেছে।

ফটোগ্রাফি - ৭ :

1675827108168.jpg

device : Redme note 9

লোকেশন

গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ আমাদের পৃথিবীতে খুব কম রয়েছে। আমি নিজেও অনেক বেশি পছন্দ করি গোলাপ ফুল। এজন্য মাঝে মাঝে বিভিন্ন নার্সারিতে গেলে আমি গোলাপ ফুলের ফটোগ্রাফি করে থাকি। আমি যখন গোলাপ ফুলের ফটোগ্রাফি করি তখন অনেক আনন্দিত হই। তার একমাত্র কারণ হলো গোলাপ ভালোবাসার প্রতীক। গোলাপের অসংখ্য জাত রয়েছে আমাদের পৃথিবীতে। এছাড়াও রংবেরঙের হাজার প্রজাতি রয়েছে গোলাপের। প্রায় সময় আমি গোলাপের ফটোগ্রাফি করি নার্সারিতে। আমি আশা করি আপনাদের সবার কাছে গোলাপের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনি সাতটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে একটি কালারফুল এ্যালবাম বানিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিলো তবে কাঠের জিনিসপত্র গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করেছি কালারফুল ভাবে ফটোগ্রাফি গুলো সাজানোর। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ওয়াও! আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব অসাধারণ লাগছে।ফুল গুলো খুবই সুন্দর। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।

 3 years ago 

আপনি ঠিক বলছেন আসলে ফটোগ্রাফি করতে করতে এমন একটি নেশার মত হয়ে গেছে যে কোন কিছু সুন্দর দেখলে ফটোগ্রাফি নিতে ইচ্ছে করে। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর ছিলো।তাছাড়া বিভিন্ন কসমেটিকের জিনিসের ফটোগ্রাফি এবং কাঠের জিনিসের ফটোগ্রাফি দারুন ছিল।

 3 years ago 

ঠিক বলেছেন এখন ফটোগ্রাফি একদম নেশার মতো হয়ে গেছে।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি পোষ্ট করেছেন আপু।আসলে গোল্ডেন থ্র্যালিস ফুলটি আমার কাছে নতুন লাগলো।এছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ আকর্ষণীয় ও বর্ণনাগুলিও ভালো ছিল।প্রাকৃতিক দৃশ্যটি ও মন ছুঁয়ে গেল, ধন্যবাদ আপু।

 3 years ago 

ফুলটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু সব গুলো ফটোগ্রাফি অসাধারন হয়েছে। ভাইয়ার সাথে ঘুরতে গিয়ে সুন্দর কিছু মূহর্ত অতিবাহিত করেছেন। চার নাম্বার ছবিটা অনেক ভাল লেগেছে। ছবিটার মাঝখানে সাদা কালার গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখায় যায়। সব মিলিয়ে ধারুন ফটোগ্রাফি করেছেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি গুলো পছন্দ করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছেন আপু ৷ প্রতিটি ফুল অসম্ভব সুন্দর লাগছে ৷ আসলে শীতকাল মানেই নানা রকম যা বলে শেষ করার শেষ করা যাবে না ৷প্রথম আর শেষ ফুলের ফটোগ্রাফি দারুন হয়েছে ৷অসংখ্য ধন্যবাদ এতো চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ঠিক বলেছেন শীতকাল অনেক বেশি সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার রেনডম ছবিগুলো ভালো লেগেছে আমার কাছে। গোল্ডেন থ্র্যালিস ফুলটি জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে, তাছাড়াও গোলাপ এবং শামুকের কসমেটিকস দোকানের ছবিটি দূরদান্ত হয়েছে। ছবি তোলাটা সত্যিই একটি আর্ট বা শিল্প যা অনেক ধৈর্য্য এবং সময় নিয়ে করতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42