ডাই : মোবাইলের বক্স দিয়ে রেক তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি মোবাইলের বক্স দিয়ে রেক তৈরি করলাম।

আসলে আমরা কিন্তু চাইলে কিছু পুরাতন জিনিস দিয়ে প্রয়োজনীয় কিছু তৈরি করে নিতে পারি। যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগে। তেমনি আজকে আমি আপনাদের মাঝে একটি রিসাইকেলিং জিনিস নিয়ে এসেছি। আমার ঘরে একটা আগের মোবাইলের বক্স ছিল। যেটা অনেকদিন ধরে দেখছিলাম পড়ে আছে। যেহেতু মোবাইলটা আর নেই তাই জন্য ভাবলাম এই বক্সটা দিয়ে কিছু একটা করি। এজন্য আমি বক্সটা দিয়ে একটা খুব সুন্দর রেক তৈরি করে নিলাম। যেটা এখন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে কাজে লাগছে। আশা করি এটা দেখতে আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1000057834.jpg

প্রয়োজনীয় উপকরণ

• মোবাইল বক্স
• রঙিন কাগজ
• ওয়াশি টেপ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

1000057158.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি মোবাইল বক্স নিলাম। এরপর একটা আকাশী কালারের কাগজ দিয়ে বক্সের চারপাশটা পেঁচিয়ে নিলাম।

1000057822.jpg

ধাপ - ২ :

এভাবে আমি আরো একটা বক্সকে একই রকম রংয়ের কাগজ দিয়ে গাম দিয়ে পেঁচিয়ে জোড়া লাগিয়ে দিল।

1000057823.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটি সমান স্পঞ্জের শক্ত জিনিস নিলাম। এগুলোকে কাগজ দিয়ে মুড়িয়ে জোড়া লাগিয়ে নিলাম।

1000057824.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি গোল্ডেন কালারের ওয়াশি টেপ দিয়ে উপরের অংশে লাগিয়ে নিলাম।

1000057825.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি গ্লোবাল দিয়ে পাশের অংশ গুলোর মধ্যে একটা বক্স জোড়া লাগিয়ে দিলাম।

1000057826.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি অপর অংশেও একই রকম ভাবে জোড়া লাগিয়ে দিয়েছি।

1000057827.jpg

ধাপ - ৭ :

এরপর আমি লাল রঙের একটা কাগজ দিয়ে গোল করে কেটে একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।

1000057828.jpg

ধাপ - ৮ :

এরপর দুইটা ফুলকে আমি সামনের দুইটা অংশে জোড়া লাগিয়ে নিয়েছে।

1000057829.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

20240102_102633.jpg

20240102_102628.jpg

20240101_133154.jpg

20240101_133145.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

মোবাইলের বক্স দিয়ে খুব সুন্দর একটি রেক তৈরি করেছেন আপনি আপু।আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করলাম খুব সুন্দর করে রেকটা তৈরি করার।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আইডিয়াটা দারুণ লেগেছে, মোবাইলের বক্স দিয়ে রেক তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। উপরে রঙিন কাগজ লাগিয়েছেন আর ছোট লাল ফুলটি সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

মোবাইলের বক্স দিয়ে রেক তৈরি করার আইডিয়াটা আপনার কাছে দারুণ লেগেছে শুনেই ভালো লাগলো।

 3 years ago 

দারুন তো 👌
মোবাইলের বক্স দিয়ে চমৎকার একটি রেক তৈরি করেছেন আপু। এধরনের কাজগুলো সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটায়। তৈরি করার পর বেশ গুছিয়ে জিনিসপত্র রেখেছেন। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের কাজগুলোর মাধ্যমে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে।

 3 years ago 

অনেক জিনিস আছে যেগুলো ফেলে না দিয়ে এরকম সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। মোবাইলের কাভারগুলো ফেলে না দিয়ে খুব সুন্দর একটি রেক তৈরি করেছেন। রেকটি দেখতেও যেমন সুন্দর লাগছে অনেকে কাজেরও মনে হচ্ছে। উপরের ফুলটি দেয়ার কারণে আরও বেশি ফুটে উঠেছে। অনেক সময় নিয়ে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।

 3 years ago 

হ্যাঁ এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। তাই পুরনো কিছুকে ফেলে না দিয়ে রেখে দেওয়া ভালো। তা দিয়ে আমরা পরবর্তীতে নতুন কিছু তৈরি করতে পারব।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি মোবাইলের বক্স দিয়ে রেক তৈরি করে শেয়ার করেছেন। আসলে এত কিছু বুদ্ধি আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি বুঝেই পাইনা আপু। তবে পোস্টটি দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু পোস্টটি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বুদ্ধি খাটালে বুদ্ধি অবশ্যই আসবে। মস্তিষ্কের গভীর থেকে এগুলো চিন্তা করা লাগে।

 3 years ago 

মোবাইলের বক্স দিয়ে অসাধারণ রেক তৈরি করেছেন। আসলে এই রেক দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আমাদের ঘরের মধ্যে অনেক পুরনো জিনিস থাকে। সেগুলো আমরা নানাভাবে কাজে লাগাতে পারি। আজকে আপনার এই ডাই পোস্টটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ পুরনো জিনিস আমরা নানান ভাবে কাজে লাগাতে পারি। আর আমার তৈরি করা রেক দেখতে পেয়ে আপনার কাছে ভালো লাগলো শুনেই খুশি হলাম।

 3 years ago 

তোমার এত সুন্দর এবং ইউনিক এই আইডিয়াটা সত্যি একেবারে মুগ্ধ হওয়ার মতোই ছিল। মোবাইলের বক্স দিয়ে এত সুন্দর ভাবে রেক তৈরি করা হয়েছে দেখে, খুব ভালো লেগেছে আমার কাছে দেখতে। এই ধরনের কাজগুলো অনেক সুন্দর ভাবে করা লাগে সময় ব্যবহার করে। তবেই এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। দুইটা ফুল তৈরি করে দেওয়ার কারনে আরো বেশি সুন্দর লাগছিল। বুঝতেই পারতেছি দেখে, এটা করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছিল। এই নতুন আইডিয়াটা দেখে অনেকেই এই আইডিয়াটা কাজে লাগাতে পারবে।

 3 years ago 

ইউনিক একটা আইডিয়া থেকেই এটা তৈরি করার চেষ্টা করলাম। হ্যাঁ অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছে এটা করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36