ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

গোলাপ ফুলের ফটোগ্রাফি

1702640622475.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটা ফুল হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুবই কম রয়েছে আমাদের এই পৃথিবীতে। আমার কাছে তো গোলাপ ফুল অনেক বেশি ভালো লাগে। গোলাপ ফুল আমার সব থেকে পছন্দের একটা ফুল। এই গোলাপ ফুলটা হচ্ছে গোলাপি কালারের। আর গোলাপি কালারের গোলাপ ফুল গুলো খুব ভালো লাগে দেখতে। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে। গোলাপ ফুলের প্রায় ৩০০+জাত রয়েছে। আর গোলাপ ফুলের সব জাতের কালার একেবারে ভিন্ন ভিন্ন হয় এবং কি দেখতেও খুব ভালো লাগে। এই গোলাপ ফুলটার ফটোগ্রাফি আমি আমার বোনের শ্বশুরবাড়ি থেকে করেছি। তাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা গোলাপ ফুল গাছ রয়েছে। আর সেখান থেকেই করা হয়েছে এটা।

টগর ফুলের ফটোগ্রাফি

1702640622461.jpg

device : Redme note 9

লোকেশন

আমাদের সবার খুবই পরিচিত একটা ফুল হচ্ছে টগর ফুল। টগর ফুল গুলো সাদা কালারের হয়ে থাকে। আর সাদা কালারের সব রকমের ফুল আমার খুবই পছন্দের। টগর ফুলের মধ্যে কিন্তু বেশ কয়েক রকমের রয়েছে। আবার অনেক টগর ফুল জংলি টগর হয়ে থাকে। একেবারে বুঝাই যায় না কোনগুলো সত্যিকারের আবার কোন গুলো জংলি টগর। বেশ কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম। আর সেখানে খুবই সুন্দর সুন্দর কয়েকটা ফুল গাছ ছিল। ফুল গাছ গুলো দেখে আমি এই টগর ফুলের ফটোগ্রাফি করেছিলাম প্রথমে। ফুলটার ফটোগ্রাফি করার পর খুব ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম।

রঙ্গন ফুলের ফটোগ্রাফি

1702640622501.jpg

device : Redme note 9

লোকেশন

রঙ্গন ফুল তো আমাদের সবার খুবই পছন্দের। আবার রঙ্গন ফুলের অনেক রকমের জাত রয়েছে। রঙ্গন ফুল আমার খুবই ভালো লাগে দেখতে। রঙ্গন ফুলেরও কিন্তু অনেক রকমের জাত রয়েছে। আর সবগুলো জাত খুবই ভিন্ন ভিন্ন এবং কি দেখতেও খুব ভালো লাগে। এই রঙ্গন ফুলটির কালার গারো লাল। যার কারণে এটা আমার কাছে খুব ভালো লেগেছিল দেখতে। রঙ্গন ফুলগুলো অনেক বেশি গুচ্ছ হয়ে থাকে। যার কারণে এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। এই রঙ্গন ফুলের আমি যখন ফটোগ্রাফি করছিলাম তখন অসম্ভব ভালো লেগেছিল। এই রঙ্গন ফুলের ফটোগ্রাফি টাও আমি ওই জায়গা থেকে করেছিলাম ছোট মানুষ যেখান থেকে টগর ফুলের ফটোগ্রাফি করেছি।

অলকানন্দা ফুলের ফটোগ্রাফি

1702640622488.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে অনেক সুন্দর অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। হলুদ কালারের এই অলকানন্দা ফুলগুলো আমার অনেক বেশি পছন্দের। হলুদ কালারের এই অলকানন্দা ফুলগুলোকে অনেকেই অনেক নামে চিনে থাকে। অনেকেই এই অলকানন্দা ফুল গুলোকে মাইক ফুল বলে থাকে। তবে এই মাইক ফুলগুলোর আসল নাম অলকানন্দা ফুল। কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডের সাথে নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে অনেক রকমের ফুল দেখেছিলাম। হঠাৎ করে আমি এই অলকানন্দা ফুল গুলো দেখি। ফুল গুলো দেখার পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, আমি আর অপেক্ষা না করে তাড়াতাড়ি করে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

জবা ফুলের ফটোগ্রাফি

1702640622513.jpg

device : Redme note 9

লোকেশন

আমার খুবই পছন্দের একটা ফুল হচ্ছে জবা ফুল। জবাফুল বেশিরভাগ মানুষের পরিচিত। কারণ বিভিন্ন রকমের জবা ফুল বেশিরভাগ বাড়িতে দেখা যায় এমনিতে। এই জবা ফুলগুলোকে সবাই রক্ত জবা ফুল বলে থাকে। কারণ এই যে ভুল গুলোর কালার একেবারে রক্তের মত লাল। এই জবা ফুলের ফটোগ্রাফিও আমি নার্সারি থেকে করেছি। নার্সারিতে কিন্তু অনেক রকমের ফুলগাছ দেখা যায়। আর আমি তো ফুল গাছ দেখলেই ফটোগ্রাফি করে থাকি। এই ফুলটার যখন ফটোগ্রাফি করেছিলাম তখন এই ফুলের কালার আরো বেশি সুন্দর লাগছিল দেখতে। তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করা যায়।

উদ্ভিদ পাতার ফটোগ্রাফি

1702640622526.jpg

device : Redme note 9

লোকেশন

এটি হচ্ছে অনেক সুন্দর উদ্ভিদ গাছের পাতার ফটোগ্রাফি। এই গাছগুলো বেশিরভাগ জায়গায় দেখা যায়। মানুষ বাড়ির সামনে এগুলো লাগিয়ে থাকে। আবার অনেক অফিসের সামনেও এই গাছগুলো লাগানো হয়ে থাকে। এই পাতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। এই পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। আমি যখন এই পাতা দেখেছিলাম তখন ভালোই লাগছে। কয়েকদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি এই গাছটা দেখেছিলাম। এই পাতাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল বলে, আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। আশা করছি আপনারা আমার এই ফটোগ্রাফি টাও অনেক বেশি পছন্দ করবেন অন্য গুলোর মতো।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

আপনার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলোর মধ্যে একটা উদ্ভিদের ফটোগ্রাফি বাদে সবগুলোই ছিল ফুলের। গোলপ ফুলটা বেশ চমৎকার লাগছে। পাশাপাশি টগর, অলকনন্দা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি টাও বেশ দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আমার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং জবা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 3 years ago 

আপনি আমার করা ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছেন শুনেই ভালো লাগলো।

 3 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর ফুল প্রিয় মানুষজন ফুলের মত সুন্দর হয়ে থাকে। প্রথম ফটোগ্রাফিটি এতটাই সুন্দর লেগেছে দেখে চোখটা ভরে গেল। আসলে গোলাপ ফুল গুলো সৌন্দর্য প্রতীক। আর এই সৌন্দর্য সবাই উপভোগ করতে চায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। আর আমার কাছে তো ফুল দেখতে যেমন ভালো লাগে, তেমনি ফুলের ফটোগ্রাফি করতেও ভালো লাগে।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন সত্যি ফটো মুগ্ধ করছিল।
বিশেষ করে গোলাপ ফুল টগর ফুল এবং জবা ফুল সব থেকে বেশি ভালো লাগলো।
সেই সাথে ফটোগ্রাফির উপস্থাপনাটাও দারুন করেছেন।

 3 years ago 

গোলাপ, টগর এবং জবা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনার করা সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার লাগছে দেখতে আপু।গোলাপ ফুল,অলকানন্দা ফুল এর ফটোগ্রাফি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গোলাপ অলকানন্দা ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে জেনে সত্যি আনন্দিত হলাম।

 3 years ago 

অলকানন্দা ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগতেছে। টগর ফুল আমার ভীষণ পছন্দের। ফুলের ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

টগর ফুল আমার নিজেরও অনেক বেশি পছন্দের।

 3 years ago 

আপু আপনি খুব সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনি বরাবরে আমাদের মাঝে ভীষণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন। ফটোগ্রাফি গুলা আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগে এটা ভাবতেই ভালো লাগছে। এরকম উৎসাহিত মূলক মন্তব্য ফেলে ফটোগ্রাফি করার প্রতি উৎসাহ বেড়ে যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36