অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে স্টার তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240112-WA0013.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে স্টার তৈরি করলাম।

কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতেই ভীষণ ভালো লাগে। তাছাড়া রঙিন কাগজের তৈরি জিনিসগুলো এবং ঘরে সাজিয়ে রাখলে খুবই সুন্দর দেখায়। আমি তো প্রথমে ভাবছিলাম কি তৈরি করা যায়। পরবর্তীতে ভাবলাম রঙিন কাগজ দিয়ে স্টার তৈরি করব। আসলে রঙিন কাগজের তৈরি স্টার গুলো দেখতে খুবই সুন্দর দেখায়। আমিও তৈরি করার পর দেখতে খুবই দারুণ লেগেছে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240112-WA0013.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর কাগজটাকে কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG-20240112-WA0007.jpg

ধাপ - ২ :

এরপরে ভাজটা খুলে দুই দিক থেকে কোনা করে ভাঁজ করে নিলাম।

IMG-20240112-WA0006.jpg

ধাপ - ৩ :

এরপর নিচের অংশ থেকেও একটু কোণা করে ভাঁজ করে নিয়েছি। এরপরে উল্টো করে একটা ভাঁজ করে নিলাম।

IMG-20240112-WA0008.jpg

ধাপ - ৪ :

এরপরে কোনা করে আরেকটা অংশ ভাঁজ করে একটা কোনা বের করে নিলাম। এভাবে আমি ৬ টা কাগজকে একই রকম ভাবে ভাঁজ করে বানিয়ে নিলাম।

IMG-20240112-WA0009.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি একটা সাথে আরেকটা লাগানো শুরু করি।

IMG-20240112-WA0010.jpg

ধাপ - ৬ :

একটা মানুষের সাথে আরেকটা জোড়া লাগিয়ে আমি একটা তারা তৈরি করে নিলাম। একই রকম ভাবে আমি আরো একটা তারা তৈরি করে নিয়েছি।

IMG-20240112-WA0011.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240112-WA0013.jpg

IMG-20240112-WA0014.jpg

IMG-20240112-WA0012.jpg

IMG-20240112-WA0005.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর সুন্দর স্টার তৈরি করছেন। রঙিন কাগজের জিনিস গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজের স্টার তৈরি করার ধাপ গুলো সুন্দর ভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর সুন্দর দুইটি তারার অরিগামি তৈরি করেছেন। এগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে । এ ধরনের অরিগামি তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। কিছু দিন আগে আমিও একটি তারার অরিগামি তৈরি করে পোস্ট করেছিলাম। তাছাড়া এগুলো সংরক্ষণ করে পরবর্তীতে দেয়ালে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে।

 2 years ago 

ঠিক বলেছেন, এগুলো দেওয়ালে লাগালে বেশি সুন্দর লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সু স্বাগতম আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার দুটি স্টার তৈরি করেছেন আপু। স্টার তৈরির প্রত্যেকটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ রঙিন কাগজ দিয়ে স্টার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে স্টার তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে রঙ্গিন কাগজটি চমৎকার পদ্ধতিতে ভাজ করে নেওয়াটা সত্যিই অসাধারণ হয়েছে। রঙ্গিন কাগজ দিয়ে স্টার তৈরির ৫ নাম্বার ধাপটি আমার কাছে সব থেকে বেশি। অনেক সুন্দর একটি অরিগ্যামির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার কাছে এতটা ভাল লেগেছে এটা শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহেই আমাদের মাঝে দারুন দারুন কিছু ক্রেয়েটিভ পোস্ট করে যাচেছন। আপনার এমন সুন্দর ক্রেয়েটিভ পোস্ট গুলো দেখে কিন্তু আমরা বেশ উৎসাহ পাই। আজও অনেক সুন্দর করে একটি স্টার তৈরি করেছেন। তাও আবার রঙিন কাগজ দিয়ে। বেশ সুন্দর করে আবার উপস্থাপনাও করেছেন।

 2 years ago 

ঠিক বলেছেন চেষ্টা করেছি সুন্দর কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে এই ষ্টার তৈরি করেছেন। আসলে রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। তবে আপনার স্টার তৈরি করার ধাপরগুলো দেখে খুবই ভালো লাগলো। আমিও খুব সহজে শিখে নিয়েছি।

 2 years ago 

ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন স্টার তৈরি দেখতে বেশ সুন্দর লাগতেছে। আপু আপনার এধরনের অরিগ্যামি গুলো অনেক সুন্দর ফুটে উঠে। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। আমি আপনার পোস্ট দেখে দেখে তৈরি করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি পোস্ট দেখে তৈরি করতে পারবেন এটা শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজে স্টার তৈরি করা। সত্যি আপনার পোস্ট যখন একা একা দেখছিলাম আমার মনে হচ্ছে এখন এটি আমি নিজেই তৈরি করতে পারব ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি নিজে তৈরি করতে পারবেন এটা শুনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39