স্বরচিত কবিতা : " ভালোবাসার সুপ্ত প্রতিভা "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240403_003655_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

ভালোবাসা শব্দটা খুবই সুন্দর। আর এই সুন্দর শব্দটাকে আমরা প্রত্যেকটা বিষয়ের সাথে তুলনা করি। প্রত্যেকটা বিষয়ের সাথে অনুভব করি। আর অনুভব করলে মনে হয় সবকিছুই সুন্দর। তখন হৃদয়ের সকল প্রতিভা গুলো যেন সুপ্ত প্রতিভা হয়ে ওঠে। সুন্দর আকাশ কিংবা রাতে চাঁদের আলো সবকিছুই আমাদের কাছে সুন্দর। এমনি আমাদের কাছে নিজেদের কাটানো সুন্দর মুহূর্ত গুলো ও সুন্দর।নিজের ভালোবাসার মানুষের সাথে সুন্দর সময় গুলো কাটাতে পছন্দ করি। তেমনি নিজেদের স্বপ্নগুলো কেউ বাঁচিয়ে রাখার চেষ্টা করি। স্বপ্নগুলো বেঁচে থাকলে সবকিছুই করা সম্ভব ‌‌। না হলে মনে হবে সব কিছুই হারিয়ে যাচ্ছে ‌। এই বিষয়গুলো আমাদের জন্য অনেক সুন্দর মুহূর্ত কিংবা সুন্দর অনুভূতি নিয়ে আসে।

" ভালোবাসার সুপ্ত প্রতিভা "

হৃদয়ের নীল আকাশে,
ঘন কালো মেঘ।
ভালোবাসার সুপ্ত প্রতিভা,
নাকি শুধুই আবেগ।

চারিদিক থেকে ঘিরে আসে,
তীব্র ঝড়ো হাওয়া।
স্বপ্নগুলো বেঁচে থাকে,
হারিয়ে যায় চাওয়া পাওয়া।

রাতের আকাশে সুন্দর চাঁদ,
নেইতো চাঁদের আলো।
বোঝাতে পারি না আমি তোমায়,
কতইনা ভাসি ভালো।

সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতি,
কতই না সুন্দর সৃষ্টি।
তোমার হাসিতে মাতিয়ে রাখে,
ঝরে পড়ে ভালবাসার বৃষ্টি।

রাতের আকাশে উজ্জ্বল তারা
করে ঝিকিমিকি।
তোমায় নিয়ে হারিয়ে যাবো,
থাকবো দুজন সুখি।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

ভালোবাসার সুপ্ত প্রতিভা,
নাকি শুধুই আবেগ।

ভালোবাসা শুধু আবেগ না। আবার ভালোবাসা কোন প্রতিভাও না। ভালোবাসা হলো বোকামি হা। আমি বোকামিই বলব। আমরা যাকে ভালোবাসি কেন জানি তাদের বোঝাতে পারি না তাদের বিশ্বাস করাতে পারি না আমরা তাদের ভালোবাসি। কবিতা টা দারুণ লিখেছেন আপু। এককথায় চমৎকার ছিল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আপনার মতামত জানিয়েছেন দেখে ভালো লাগলো। আমার কবিতা এক কথায় চমৎকার ছিল শুনে ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দেখছি। আপনার প্রেম অনুভূতিমূলক এই অসাধারণ কবিতা পড়ে বেশ ভালো লাগলো। এমনিতেই কবিতা আমার অনেক পছন্দ। আজ যখনই কোন আবেগ অনুভূতি দ্বারা গড়া কবিতা পড়ে তখন খুবই ভালো লাগে।

 2 years ago 

আমার লেখা কবিতা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

আমি মনে করি ভালোবাসাটা আসলে তখনই অনেক বেশি সুন্দর যখন সেই ভালোবাসাটা মনের গহীন থেকে আসে। ভালোবাসার মতো এত সুন্দর এত স্নিগ্ধ হয়তোবা এই পৃথিবীতে আর কিছুই নেই। আপনার এই কবিতাটি পড়ে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো, ধন্যবাদ আপু আমাদের মাঝে সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করি সুন্দর কবিতা লেখার জন্য। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালোবাসা সত্যিই খুব সুন্দর। ভালোবাসার সুপ্ত প্রতিভা কবিতাটি দারুন ভাবে লিখেছেন। যদিও কবিতা সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। তবুও আমার কাছে কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতা সম্পর্কে ধারণা না থাকলেও, আমার কবিতা পড়ে ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ওয়াও অসাধারন আজকে আপনি অনেক সুন্দর করে ভালোবাসার সুপ্ত প্রতিভা কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মানুষের মনে স্বপ্ন থাকার কারণে মানুষ চেষ্টা করে বেঁচে থাকার জন্য। স্বপ্ন না থাকলে মানুষ কিছুই করত না। সত্যি বলতে আপু আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। আর এই ধরনের কবিতা বারবার পড়তে মন চায়। মনের অনুভূতি দিয়ে কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের কবিতা বারবার পড়তে ইচ্ছে করে শুনে ভালো লাগলো। চেষ্টা করেছি অনুভূতিকে সুন্দর করে কবিতার মাধ্যমে তুলে ধরার জন্য।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু মন থেকে সব কিছু সুন্দরভাবে অনুভব করতে পারলে প্রত্যেকটা জিনিস আমাদের কাছে সুন্দর হয়ে ওঠে। আপনার কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। ভালোবাসা কে নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার নামটাও দারুন হয়েছে।

 2 years ago 

হ্যাঁ মন থেকে অনুভব করলে সব জিনিস আমাদের কাছে সুন্দর হয়ে ওঠে।

 2 years ago 

অনেক সুন্দর প্রেম অনুভূতিমূলক একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার অসাধারণ খুবই প্রতিভা দেখে মুগ্ধ হলাম আমি। আশা করব এভাবে আরো সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 2 years ago 

আপনি আমার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো। আমার কবিতা পড়েছেন দেখেই ভালো লেগেছে।

 2 years ago 

কবিতা লেখা আমার কাছে অনেক কঠিন মনে হয় আবার যারা লিখতে পারে তাদের কাছে কোন ব্যাপারই না।অনেক সময় আমরা মনের ভাব কবিতা আকারে লিখে প্রকাশ করে থাকি। ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বেশ ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা রচনা করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপু আমার নিজের কাছেও কঠিন মনে হয়। তবুও আমি চেষ্টা করি। আপনার কাছে কঠিন মনে হলেও আপনি যদি চেষ্টা করেন, তাহলে আপনি অবশ্যই কবিতা লিখতে পারবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38