লাইফ স্টাইল :- গিফট কেনার মুহূর্ত।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। কিছুদিন আগে আমার জেঠাতো বোনের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। আসলে বিয়েতে গেলে তো কিছু না কিছু গিফট দিতে হবে। তাই জন্য বিয়ের আগের দিন গিয়েছিলাম গিফট কিনতে। আসলে আমরা গিয়েছিলাম ক্রোকারিজ দোকানে। আসলে ক্রোকারিজ দোকানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় গিফট হিসেবে দেওয়ার জন্য।

IMG20230724111026.jpg

IMG20230724105421.jpg

আমাদের পরিচিত একটা ক্রোকারিজ দোকান রয়েছে। যেখান থেকে প্রায় সময় জিনিসপত্র কিনে থাকি। কিছুদিন আগেও অনেকগুলো জিনিসপত্র কিনেছিলাম এই দোকান থেকে। আসলে দোকানদার খুবই ভালো মানুষ, আমাদেরকে ভালো জিনিসপত্র জিনিসপত্র দেয়। তাই জন্য আমরাও বারবার আসি তার দোকানে। আমরা যখন দোকানে আসি তখনই বললাম গিফট কেনার জন্য এসেছি। তখন উনি আমাদেরকে বিভিন্ন ধরনের গিফট দেওয়ার জিনিস গুলো দেখাচ্ছিল। অনেকগুলো জিনিস দেখার পরে আসলে ডিসাইড করতে পারছিলাম না যে কি কিনব।

দোকানদার আমাদেরকে একটা হটপট সেট দেখানো। পরবর্তীতে আমরা হটপট সেট পছন্দ করলাম। হটপট সেটের মধ্যে তিনটা হটপট ছিল। ছোট থেকে বড় সাইজ পর্যন্ত। এরপর আমরা আরো কিছু দেখাতে বললাম। পরবর্তীতে ভাবলাম কি দেওয়া যায়। আমাদেরকে একটা ডিনার সেট দেখিয়েছিল। আসলে যেহেতু একটা হটপট সেট পছন্দ করেছি তার সাথে ডিনার সেট নেওয়ার মতো বাজেট ছিল না। তাই জন্য দোকানদারকে অন্য কিছু দেখাতে বললাম। পরবর্তীতে দোকানদার আমাদেরকে একটা জগ গ্লাসের সেট দেখালো।

IMG20230724105418.jpg

আমার সেটটা ভালো লেগেছিল। তারপর ভাবলাম এটাও নিয়ে নেই। কিন্তু দুইটা জিনিস নেওয়ার পরেও আমার কাছে খুবই কম মনে হচ্ছিল। আসলে কাউকে গিফট করার ক্ষেত্রে কম মনে হলে একদমই ভালো লাগেনা। তাই জন্য আমি চিন্তা করছিলাম যদি আরো কিছু নেওয়া যায়। তার জন্য আমি আমি দোকানদারকে বলছিলাম যদি এর সাথে এড করার জন্য আরো কিছু দেওয়া যায়। পরবর্তী দোকানদার আবারো দেখতে লাগলো কি দেওয়া যায়। পরবর্তীতে দোকানদার আমাকে খুব সুন্দর একটি আইস বাটিসেট দেখালো।

IMG20230724105515.jpg

IMG20230724105458.jpg

এটা দেখেও আমার পছন্দ হয়েছিল। আসলে আইস কালারের গুলো দেখতে খুবই সুন্দর দেখা। পরবর্তীতে সেটাও দিয়ে দিতে বললাম। আমরা মূলত গিফটের জন্য একটা হটপট সেট, একটা জগ গ্লাসের সেট আর একটা বাটি সেট নিলাম। এরপর সবগুলো জিনিসের কত দাম হয়েছে সেটা দোকানদারের সাথে ঠিক করে নিলাম। তবে দামটা আপনাদের সামনে বলবো না। হয়তোবা আপনাদের আইডিয়া থাকবে। আসলে গিফটের জিনিসের দাম বললে কি রকম একটা দেখায়।

IMG20230724105603.jpg

IMG20230724105541.jpg

গিফট গুলো কেনার পরে দোকানদারকে বললাম সবগুলো গিফট একসাথে করে রেপিং পেপার দিয়ে রেপ করে দিতে। পরবর্তীতে সবগুলো গিফট রেপিং করে নিলাম। রেপিং করার পরে দোকানদারকে টাকা দিয়ে দিলাম। কিন্তু এত বড় গিফট বক্স হাতে করে বাড়িতে যেতে কিরকম একটা লাগছিল। পরবর্তী বক্স নিয়ে বাড়িতে চলে আসি। গিফট এগুলো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপনার জেঠাতো বোন এর বিয়েতে অনেক গুলো গিফটই দিয়েছেন দেখা যায়। ডিজাইন গুলো সুন্দর ছিলো খুব। এটা ঠিক বলেছেন যে গিফট কম হলে নিজের কাছেও কেমন লাগে। আপনার জেঠাতো বোন এর জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago (edited)

আমার জেঠাতো বোনের মেয়ে ছিল ভাইয়া। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে ভালো লেগেছে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার কাছে কিন্তু গিফট আইটেম গুলো দারুন লেগেছে। আসলে কাউকে উপহার দিতে গেলে কম হয়েছে বুঝতে পারলে নিজের কাছে খারাপ লাগে। সব মিলিয়ে তিনটি গিফট দেয়ার বুদ্ধিটা দারুন ছিল 👌

 3 years ago 

আপনার কাছে গিফট বক্সের আইটেম গুলো দারুন লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাইয়া অনেক খারাপ লাগে।

 3 years ago 

গিফটগুলো এককথায় দুর্দান্ত হয়েছে আপু। ভিন্ন সাইজের তিনটি হটপট,জগ গ্লাসের সেট এবং বাটির সেট,প্রতিটি জিনিস তারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। আসলে এমন জিনিস গিফট করা উচিত, যেগুলো সচরাচর ব্যবহার করা যায়। এটা ঠিক কাউকে গিফট কম দিলে নিজেরই খারাপ লাগে। তবে আপনি যা যা কিনেছেন,সেগুলো গিফটের জন্য একেবারে পারফেক্ট। যাইহোক এতো সুন্দর মূহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সচরাচর ব্যবহার করতে পারবে আর সেজন্য এরকম কিছু দিয়েছি। হ্যাঁ কাউকে গিফট কম দিলে নিজের কাছে খুব খারাপ লাগে।

 3 years ago (edited)

আপনার জ্যাঠাতো বোনের মেয়ের বিয়েতে আপনি বেশ অনেকগুলোই ক্রোকারিজ উপহার দিয়েছেন আপু। আসলে বিয়েতে এ ধরনের উপহার দিলে খুবই উপকারে লাগে। ধন্যবাদ আপু গিফট কেনার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমিও চেয়েছিলাম আসলে এই ধরনের কিছু উপহার দিতে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু বিয়ে মানে হচ্ছে গিফট নিতে হয়। গিফট ছাড়া বিয়েতে যাওয়া কেমন জানি লাগে। তবে পরিচিত দোকান থেকে জিনিস কিনলে অনেক ভালো হয় তারা ভালো জিনিস গুলো দেখায় সব সময়। আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিনলেন গিফটের জন্য বেশ ভালো লাগলো। মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আমার কাছেও ভালো লেগেছিল গিফট গুলো কিনে।

 3 years ago 

আপনার জেঠাতো বোনের মেয়ের বিয়েতে তো খুবই সুন্দর কিছু উপহার দিয়েছেন দেখছি তাকে। হটপট সেট, জগ গ্লাসের সেট আবার তার সাথে বাটির সেটও দিয়েছেন দেখছি। গিফট গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে, যাকে দিচ্ছেন সে নিশ্চয়ই পেয়ে অনেক খুশি হবে এগুলো ,আমার তো খুবই পছন্দ হয়েছে আপু।

 3 years ago 

আসলেই পছন্দ হলেই ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি তো কোকারিজ দোকান থেকে অনেক ধরনের গিফট কিনেছেন। আপনার গিফট গুলো অনেক ভালো লাগলো আমার কাছে। আসলে পরিচিত দোকান গুলোর মধ্যে গেলে ভালো জিনিস গুলো নেওয়া যায়। যেহেতু এই কোকারিজ দোকান থেকে আপনারা প্রায় সময় জিনিস কিনে থাকেন। তবে এই ধরনের গিফটগুলো কোন অনুষ্ঠানে বা কাউকে গিফট করলে ভালো হয়। যাইহোক অনেকগুলো গিফট কিনে বাড়িতে নিয়ে গেলেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন এগুলো কিনে ভালোই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39