অরিগ্যামি : কাগজ দিয়ে চকলেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে চকলেট তৈরি করলাম।

আসলে এরকম কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর চকলেট তৈরি করা যায় দেখতে একদম অরিজিনাল মনে হয়। চকলেটের প্যাকেট গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। আজকে আমি প্রথমে এই চকলেট গুলো তৈরি করার আগে এগুলোর উপরে খুব সুন্দর ডিজাইন করেছি। যেটা কিনা বাচ্চারা দেখলেই খুশি হয়ে যাবে। তাছাড়া কালারফুল ডিজাইন করাতে দেখতেও খুবই সুন্দর লাগছিল। চকলেটের প্যাকেট গুলোর ভেতরে আমি চকো চকো দিয়েছিলাম। পরে এগুলো তৈরি করার পর নাশিয়াকে দিলাম। ওতো ভীষণ খুশি হয়ে গেল।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20231224-WA0012.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। এরপর কাগজটাকে সমানভাবে কেটে নিলাম। এরপর একটা কালো কলম দিয়ে এর উপরে ডিজাইন করা শুরু করি।

IMG_20231229_114449.jpg

ধাপ - ২ :

এরপর আমি এখানে উপরে সুইট রেখে নিচে একটা পুতুল এঁকে দিলাম।

IMG_20231229_114505.jpg

ধাপ - ৩ :

এরপর আমি রঙিন কলম দিয়ে এর ভেতরে হলুদ এবং কমলা কালার দিয়ে রং করে দিলাম।

IMG_20231229_114535.jpg

ধাপ - ৪ :

এরপর আমি দুই পাশে দুইটা হলুদ কালার দিয়ে দাগ টেনে নিলাম।

IMG_20231229_114727.jpg

ধাপ - ৫ :

দাগের ওপারে দুই পাশে আমি মোটা করে হলুদ রং করে নিলাম।

IMG_20231229_114743.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি মাঝখানের অংশে টেপ লাগিয়ে ভাঁজ করে জোড়া লাগিয়ে দিলাম।

IMG_20231229_114800.jpg

ধাপ - ৭ :

এরপরে নিচের অংশটার মধ্যেও একই রকম ভাবে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG_20231229_114832.jpg

ধাপ - ৮ :

এরপরে প্যাকেটের উপরের অংশটা জোড়া লাগিয়ে একটু ডিজাইন করে কেটে নিলাম। এরপর হাত দিয়ে একটু চেপে দিলাম।

IMG_20231229_114852.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20231224-WA0012.jpg

IMG-20231224-WA0005.jpg

IMG-20231224-WA0025.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কাগজ দিয়ে চকলেট তৈরি অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা চকলেট দেখতে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কালারফুল চকলেটের প্যাকেট গুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে এই চকলেট গুলো তৈরি করেছেন। রঙিন কাগজের চকলেট গুলো দেখতে অনেক ভালো লাগে। চকলেটের অরিগ্যামি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আমার নিজের কাছেও চকলেট গুলো দেখতে খুব সুন্দর লাগছিল।

 3 years ago 

আপু রঙিন কাগজের চকলেটের অরিগামি দারুন লাগছে দেখতে।আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মনে হচ্ছে সত্যিকারের চকলেট।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপু খুব সুন্দরভাবে চকলেটের অরিগামিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু এগুলো তৈরি করার পর সত্যিকারের চকলেট এর মত লাগছিল।

 3 years ago 

কাগজের উপর আপনি যেই ডিজাইন করেছেন এই ডিজাইন টা দেখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আপনার এই কথা শুনলে আমি একমত পোষণ করছি। দারুণভাবে আপনি কাগজ দিয়ে চকলেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে তাই তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম।

 3 years ago 

কাগজ দিয়ে চকলেট তৈরি প্রক্রিয়াটি খুব সুন্দর ছিল।এটি দেখতে অরজিনাল চকলেটের মত মনে হচ্ছে। কাজটি কিভাবে সম্পাদন করা হয়েছে সেটা ধাপে ধাপে তুলে ধরতে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি অরজিনাল চকলেট এর মতোই মনে হচ্ছিল। নাশিয়াকে দেওয়ার পর সে অনেক খুশি হয়েছিল।

 3 years ago 

আপু বেশ সুন্দর একটি চকলেট ডাই আপনি তৈরি করেছেন।কিউট লাগছে দেখতে অনেক চকলেট দুইটি।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার চকলেট তৈরি করার পোস্ট ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 3 years ago 

কাগজ দিয়ে চকলেট তৈরি এত বেশি সুন্দর হয়েছে কি আর বলবো আপু। আর্ট করাতে দেখতে বেশ আকর্ষণীয় লাগতেছে। আশাকরি আপনার মেয়ে এগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে। ভালো ছিলো আপু ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক বেশি খুশি হয়েছিল আমার মেয়ে। আমি চকলেটের প্যাকেটের মধ্যে চকো চকো দিয়ে দিয়েছিলাম তাকে। যার জন্য বেশি খুশি হয়েছিল

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63965.60
ETH 1859.03
USDT 1.00
SBD 0.39