কবিতা আবৃত্তি || স্বরচিত কবিতা : " ইচ্ছেগুলোকে রাখি জীবন্ত করে "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আমার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি নিয়ে আসলাম। কবিতাটা আমার নিজের লেখা। আমি প্রায় অনেকদিন ধরে কবিতা লিখেছিলাম। আসলে কবিতা লেখা আমার কাছে যেমন কঠিন আবৃতি করা তার চেয়েও ভীষণ কঠিন। জানিনা কেমন হয়েছে অবশ্যই ভালো হয়নি কিন্তু তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার। আশা করি আমার আজকের কবিতা আবৃত্তি আপনাদের ভালো লাগবে।

কবিতা আবৃত্তি সম্পর্কে কিছু কথা

আমি মনে করি ইচ্ছে আমাদের সকলেরই রয়েছে। কিন্তু হয়তোবা সকলের ইচ্ছে পূরণ হয় না কিংবা হওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আবার কারো কারো ইচ্ছে পূরণ হয়। ইচ্ছে পূরণ না হলেও কিন্তু নিজের ভেতরে কিছু ইচ্ছে জাগিয়ে রাখা দরকার। তাহলে এই আলাদা একটা অনুভূতি আসবে। ইচ্ছে থাকলেই তো সেটা পূরণ হওয়ার স্বপ্ন থাকবে। ইচ্ছে না থাকলে তা পূরণ হওয়ার কথা তো আসেই না। আমাদের সবারই কম বেশি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্নগুলো হয়তোবা চোখ বন্ধ করলেই আমরা বাস্তবিক হচ্ছে দেখতে পারি। চোখ খুললেই সেই সবকিছুই ধোঁয়াশা। এই সকল অনুভূতিগুলোই যেন সবার ভেতরে আবেগ। আবার হয়তোবা এটাই ভালোবাসা হিসেবে পরিণত হয়। এসব অনুভূতি নিয়েই আমি আজকের কবিতাটা লেখার চেষ্টা করেছি। আশা করি আমার আজকের কবিতা আপনাদের ভালো লাগবে।

কবিতার কিছু তথ্য

কবিতাইচ্ছেগুলোকে রাখি জীবন্ত করে
আবৃত্তিতেতাসলিমা আক্তার সনিয়া @tasonya
লেখা@tasonya
এডিট@tasonya

আমার কবিতা আবৃত্তির ভিডিও লিংক

কবিতার লিরিক্স


আমি ইচ্ছেগুলোকে রাখি জীবন্ত করে,
একটুখানি সুযোগ পেলেই ডানা মেলে উড়ে।
সুখ পাখিটা থাকছে নীড়ে আনন্দ করে,
চোখ বন্ধ করলেই, স্বপ্নেরা সব ডানা মেলে উড়ে।

একি শুধুই ইচ্ছে, নাকি পুরন হওয়ার স্বপ্ন।
একি হ্রদয়ের আবেগ, নাকি স্পর্শ অনুভূতি।
একি ভালোবাসার স্পন্দন, নাকি শুধুই অনন্য।
ইচ্ছেরা ডানা মেলে উড়ে, হ্রদয়ের আবেগের ঝড়ে।

আমি ইচ্ছেগুলোকে রাখি জীবন্ত করে।
নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্নেরা উড়ে।
ভালোবাসার অনুভূতি, সবটাই জীবন্ত করে।
এক আকস্মিক স্বপ্ন যেন বাস্তবিক হয়ে পড়ে।

একি শুধুই স্বপ্ন, নাকি আকস্মিক তাকানোর অনুভূতি।
একি শুধুই ভালবাসা, নাকি হৃদয়ের আবেগ।
একি ভেতরের হাহাকার, নাকি শুধুই অনুভূতি।
ভালোবাসার এক চন্দনে আবদ্ধ সকল আবেগ।

আমি ইচ্ছেগুলোকে রাখি জীবন্ত করে।
কবে, কখন জানি পূরণ হবে সকল আশা।
একি মাঝ নদীতে নৌকায় বসে বসে থাকা মাঝি।
নাকি এটা শুধুই হৃদয়ের সকল ভালোবাসা।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আসলে বুঝি কোনো স্বপ্ন পরিণত করতে হলে তা আগে কল্পনায় একে দিতে হয়। আর আমাদের জীবনের অনেক ইচ্ছে থাকে যা সব সময় পূরণ হয় না। আপনি খুব সুন্দর একটি কবিতা আপনাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার কবিতার প্রতিটি লাইন অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি কবিতা লিখে আবৃতি করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করেছি আপু। মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

পোস্টে ভিন্নতা আনার জন্য আপনার উদ্যোগ দারুণ আপু। লিজের লেখা কবিতা ,নিজেই আবৃতি করেছেন,অসাধারন হয়েছে।ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর একটু কম হলে আরো ভাল হত। শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

নিজের লেখা কবিতা আবৃত্তি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আপনার নিজের লেখা কবিতা আপনি নিজের কন্ঠে আবৃত্তি করলেন।খুব সুন্দর হয়েছে। মিউজিকটা আর একটু কম হলে ভাল হয়।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

মিউজিক সব সময় কম দেওয়ার চেষ্টা করি। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, কবিতা আবৃত্তি শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার কন্ঠে কবিতা আবৃত্তিতে অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপনার কাছে অসাধারণ লেগেছে জন্য খুশি হলাম ভাইয়া। অনেক ধন্যবাদ

 3 years ago 

বাহ্ আপু আপনার স্বরচিত কবিতা আপনি নিজেই আবৃত্তি করেছেন এটা খুবই ভালো হয়েছে। ইচ্ছে গুলোকে রাখি জীবন্ত করে কবিতাটি আপনার কন্ঠে আবৃত্তি শুনে অনেক বেশি ভালো লাগলো। সুন্দর একটি কবিতা আবৃতি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে এত বেশি ভালো লেগেছে জেনেও অনেক বেশি খুশি লেগেছে। পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর আবৃত্তি করেছেন। আপনার কণ্ঠে কবিতা শুনতে খুব ভাল লেগেছে। কবিতার কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মত। ভয়েস আরও একটু লাউড হলে আরো ভাল লাগত। ধন্যবাদ আপু।

 3 years ago 

আমার কন্ঠে কবিতা শুনলে আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করুন পাশে থাকার জন্য।

 3 years ago 

পোস্টের ভিন্নতা আনার জন্য আপনার উদ্যেগ আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। আপনার গলা অনেক সুন্দর। ‌ এজন্য কবিতাটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভেচ্ছা রইল

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37