স্বরচিত কবিতা : " জীবন আমার "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। এই কবিতাটা মূলত আমি অনু কবিতায় কয়েকটা লাইন দেখার চেষ্টা করেছিলাম, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি পুরো কবিতাটা সম্পূর্ণ করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

সত্যি বলতে আমাদের জীবন বড়ই কঠিন। আর এই কঠিন জীবনকে এগিয়ে চলাটা আরো বেশি কঠিন। কিন্তু আমরা যদি জীবনটাকে কঠিন না ভেবে, একটু সহজ ভাবে করার চেষ্টা করি তাহলে হয়তোবা আমরা সফল হতে পারব। জীবনটা আসলে যতই ঠেলাগাড়ির মত হোক না কেন, আমরা যদি চেষ্টা করি তাহলে প্লেন না হলেও অন্তত সিএনজি পর্যন্ত এগিয়ে নিতে পারব। আর তার জন্য প্রয়োজন ইচ্ছা, শক্তি এবং পরিশ্রম। হ্যাঁ যদিও সবার জীবনে এটা সম্ভব হয় না। কিন্তু আবার কেউ কেউ করলেও সফল হয় না। তবে আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করা উচিত। আর আমাদের পরিবারে ঝড় ঝাপটা আসবেই। এই সবকিছুকে সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সবটা নিয়ে খুশি থাকতে

20231115_133749_0000.jpg

জীবন আমার

জীবন আমার যেমন তেমন,
হাসি খুশি থাকি।
কাজে কর্মে ব্যস্ততায় আমি,
তবুও সুখে থাকি।

জীবন আমার যেমন তেমন,
অনেক সমস্যা নিয়ে থাকি।
পরিবারের সবাই একসাথে মিলে,
সমাধান করেই বাঁচি।

জীবন আমার যেমন তেমন,
ঠেলা গাড়ির মতো,
সেটাকে এগিয়ে নিয়ে,
প্লেনের মতো চলি।

জীবন আমার যেমন তেমন,
পরিবার আমার সুন্দর,
সবাই মিলে হাসি কান্নায়,
একসাথে মিলেমিশে থাকি।

জীবন আমার যেমন তেমন,
কাজ করা কঠিন বলি ,
তাতেও কিছু করার নেই,
পরিশ্রম করে এগিয়ে চলি।

জীবন আমার যেমন তেমন,
চারপাশে তাকালেই অন্ধকার,
সবকিছু সামলে আমি,
অন্ধকার থেকে করি আলোর হার।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আজকে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। জীবন আমার এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সত্যি এই কবিতার সাথে বাস্তবতার অনেক মি।ল কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কবিতাটি সুন্দরভাবে পড়েছেন এটা দেখেই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

সামনে এগিয়ে যাওয়ার জন্য জীবনে অনেক ঝড় আসবে কিন্তু সেগুলো মোকাবেলা করতে হবে পিছিয়ে পড়লে হবে না। মানুষের ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি, এই শক্তি না থাকলে সামনে এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। যাই হোক আপু আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

কবিতাটি সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছেন দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে আপু আমাদের জীবন যেমন হোক না কেন আমাদের সবসময় সুখের আশায় থাকতে হবে। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। অনেক সুন্দর ভাবে আপনি হৃদয়ের অনুভূতিগুলো কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপনি। আপনার প্রথম কথাটি ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি স্বরচিত কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা স্বরচিত কবিতা আমার কাছে পড়তে বেশ ভালো লেগেছে। সত্যি প্রতিটা লাইনের সাথে প্রত্যেকটা লাইনের বেশ মিল রেখে কবিতাটি লিখেছেন। পরিবারের সবাই একসাথে মিলেমিশে বাচ্চাটা হচ্ছে সত্যিকারের একজন মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়া। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই সবার একসাথে থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

কবিতা লেখতে কিন্তু সত্যিকারের অনুভূতির প্রয়োজন হয়। তবে আমি মনে করি আমার বাংলা ব্লগ হলো আমাদের কবিতা লিখতে শেখার আবাসস্থল। যেখান থেকে প্রতিনিয়ত অনু কবিতা গুলোর মাধ্যমে আমরা কবিতা লেখা শিখে যাচিছ। আপনার আজকের কবিতা কিন্তু আমার কাছে দারুন লেগেছে। বিশেষ করে নিচের কয়টা লাইন তো দারুন ছিল।

জীবন আমার যেমন তেমন,
ঠেলা গাড়ির মতো,
সেটাকে এগিয়ে নিয়ে,
প্লেনের মতো চলি।

 3 years ago 

ঠিক বলেছেন আসলেই আমরা অনু কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে অনেক বেশি কবিতা লিখতে শিখেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জীবন আমার যেমন তেমন,
কাজ করা কঠিন বলি ,
তাতেও কিছু করার নেই,
পরিশ্রম করে এগিয়ে চলি।

দারুন একটি বাস্তবধর্মী কবিতা উপস্থাপন করেছেন আপু। কবিতায় স্পষ্ট আপনার জীবনের কাজগুলো ফুটে উঠেছে। আপনি বরাবরই গুছিয়ে কবিতা উপস্থাপন করে থাকেন। ধন্যবাদ আপু চমৎকার কবিতাটি উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই আমরা কিন্তু নিজেদের জীবন এই ভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37