স্বরচিত কবিতা : " আকাশ কুসুম ইচ্ছে "

in আমার বাংলা ব্লগ2 years ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20240418_123327_0000.jpg

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আমি মূলত এই কবিতাটি কোন কবিতায় কিছুটা অংশ লিখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে পুরো কবিতাটি সম্পূর্ণ করে আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতার মূলভাব

আমি মনে করি সবারই কম হোক কিংবা বেশি ইচ্ছে রয়েছে। কারো ইচ্ছে গুলো অনেকটা স্বপ্নের মত থাকে, আবার কারো ইচ্ছে গুলো খুবই সহজ। কেউ কেউ চাইলেও নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। আর সেটাই মূলত একটা আকাশকুসুম ইচ্ছে পরিণত হয়। সেই ইচ্ছাগুলো অনেকটা উড়ন্ত পাখির মত মনে হয়। উড়ন্ত পাখিগুলোকে যেমন হাতে ধরা যায় না, তুমি সেই ইচ্ছে গুলোকে চাইলেও পূরণ করা সম্ভব হয় না। আবার কেউ কেউ খুব সহজেই নিজেদের ইচ্ছে গুলোকে হাতে ধরতে পারে। খুব সুন্দর সব ইচ্ছাগুলো একটা ভালবাসার রূপান্তরিত হয়। যেটা কিনা আমরা চাইলেও ধরতে পারিনা। তেমনি কঠিন হওয়ার পরে নিজেদের ভালোবাসা গুলো। ইচ্ছে পূরণের আশায় পেছন পেছন ঘুরলেও দেখা যায় কোন রকমের দেখা মেলে না। আর আকাশ কুসুম ইচ্ছে গুলো তো অনেক বেশি কঠিন। যেটা চাইলেও পূরণ করা সম্ভব না। তখন সেই স্বপ্নগুলো একদম যেন ধরা ছোঁয়ার বাহিরে। তবুও আমরা সেই ইচ্ছা গুলো পূরণ করার স্বপ্ন কখনোই বাদ দেই না।

" আকাশ কুসুম ইচ্ছে "

আকাশ কুসুম ইচ্ছেরা আমার,
ছড়িয়ে পড়েছে চারিদিকে।
কবে হবে তোমার সাথে দেখা,
উড়ে যাবো হাতে হাত রেখে।

ভালোবাসা এক পাখির মত,
শুধু উড়ে বেড়ায়।
ধরতে চাইলেও ধরা যায় না,
শুধুই হাত ফসকে বেরিয়ে যায়।

নিশ্চুপ নির্মল থাকি আমি,
ভাবনারা ডানা মেলে উড়ে।
আমার সেই ইচ্ছে গুলো,
চারিদিকে ছড়িয়ে পড়ে।

ভালোবাসা এক স্বপ্নের মতো,
চোখ বন্ধ করলে দেখি।
চোখ খুললেই হারিয়ে যায়,
নিঃস্ব হয়ে যায় সবই।

বৃষ্টি ভেজা দিনের প্রহর,
দেখি শুধু সুন্দর মুহূর্তের স্বপন।
হৃদয় দিয়ে যায় দোলা,
মিষ্টি মুহূর্তগুলো হয়ে যায় আপন।

সুন্দর সেই ইচ্ছে গুলো,
সাজাতে ইচ্ছে করে।
কঠিন সেই মুহূর্তের মাঝে,
চারদিক থেকে ঘিরে ধরে।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মানুষ কল্পনা করতে ভালোবাসে। আর এই কল্পনা গুলো মানুষের ইচ্ছার মধ্য দিয়ে হয়ে থাকে। যদি ইচ্ছে না থাকে তাহলে মানুষ কল্পনা করতে পারে না। আর মনের ইচ্ছা গুলো প্রকাশ করা যায় কবিতার মধ্য দিয়ে। আপনি আজকে আকাশ কুসুম ইচ্ছে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

মানুষ আসলেই অনেক বেশি ভালোবাসে কল্পনা করতে। আমার লেখা কবিতা পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আকাশ কুসুম ইচ্ছে কবিতা পড়ে বেশ ভালো লাগলো। আসলে আমাদের জীবনের সব ইচ্ছা গুলা পূরন হয় না। আমাদের ইচ্ছার কোন শেষ নেই। একটা পূরন হলে আরেকটা সপ্নের পিছনে দৌড়ায়।

 2 years ago 

আমার লেখা কবিতাটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

খুশি হয়েছেন জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমাদের সবার মনেই কিছু না কিছু আকাশ কুসুম কল্পনা থাকে। আর আপনি সেই আকাশ কুসমি কল্পনা কে নিয়ে বেশ সুন্দর করে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করে ফেললেন। আপনার আকাশ কুসুম ভাবনা নিয়ে লেখা কবিতাটি কিন্তু বেশ দারুন ছিল আপু।

 2 years ago 

চেষ্টা করি প্রতিনিয়ত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কিছু কিছু ইচ্ছে উড়ন্ত পাখির মত হয়। চাইলেই সেগুলোকে ধরা ছোঁয়া যায় না। সেগুলো অসীম আকাশের মতই আমাদের চেয়ে অনেক দূরে। আপনার লেখা কবিতাটি বেশ ভালো লাগলো আপু। দারুন লিখেছেন আপনি। বিশেষ করে কবিতার নামটা বেশ পছন্দ হয়েছে আমার। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতার নামটা আপনার বেশি পছন্দ হয়েছে শুনে খুশি হলাম।

 2 years ago 

ইচ্ছে নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।আপনার লেখা কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে।প্রতিটা লাইন খুবই দারুণভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ইচ্ছে নিয়ে সুন্দর একটা কবিতা লেখার জন্য।

 2 years ago 

বাহ আজকে তো আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কোন কাজ পূরণ করা সম্ভব হয় না। তখন তার কাছে আকাশ কুসুম মনে হয়।আকাশ কুসুম ইচ্ছে কবিতাটি অসাধারণ লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মনের অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার লেখা কবিতা অসাধারণ হয়েছে শুনে খুব ভালো লাগলো। আপনাদের উৎসাহমূলক মন্তব্যের জন্যই কবিতা লেখার প্রতি আগ্রহিত হয়েছি।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমরা অনেক সময় অনেক ইচ্ছেই মনে পুষিয়ে রাখি।কখনো কখনো সেই ইচ্ছে গুলো পূরণ হয় আবার কখনো অপূর্ণ থেকে যায়। অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন আপু। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই আপু আমরা অনেক কিছুই মনে পুষিয়ে রাখি। অনেক ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37