অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ড্রেস ডিজাইন।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240312-WA0005.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে ড্রেস ডিজাইন।

আসলে সব সময় রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন জিনিসগুলো তৈরি করা হয়। তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটা ড্রেস ডিজাইন তৈরি করি। কি রকম ড্রেস তৈরি করতে পারি সেটাই ভেবে পাচ্ছিলাম না। পরবর্তীতে নিজের মত করে একটা ডিজাইন তৈরি করা শুরু করে দিলাম। এমনিতে এইরকম অনেক ড্রেস লিখেছি যেগুলোর উপরে ফুল দিয়ে সাজানো। তাই জন্য আমিও নিজের মতো করে তৈরি করে নিলাম। আশা করি এই ড্রেসটা আপনাদের ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240312-WA0005.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• রঙিন কলম
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি সবুজ কালারের একটা রঙিন কাগজ নিয়ে নিলাম। এরপরে আমি কাগজ টাকে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।

IMG-20240312-WA0078.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটা মেয়ের মাথার উপরের অংশ আগে এঁকে নিয়ে ছিলাম। নিচের অংশে কুচি করা কাগজটা জোড়া লাগিয়ে নিলাম। নিচের দিকে একটু চওড়া করে রাখলাম।

IMG-20240312-WA0076.jpg

ধাপ - ৩ :

এরপর আমি লাল কাগজ থেকে ছোট একটা কাগজ কেটে নিলাম। সেটাকে ভাঁজ করে কেটে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20240312-WA0075.jpg

ধাপ - ৪ :

এরপর আমি একটু একটু করে কয়েকটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20240312-WA0077.jpg

ধাপ - ৫ :

ড্রেসটার নিচের অংশে গাম দিয়ে একটা একটা করে ফুলজোড়া লাগানো শুরু করি।

IMG-20240312-WA0079.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি নিচের অংশে ফুলগুলো জোড়া লাগিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240312-WA0080.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240312-WA0005.jpg

IMG-20240312-WA0004.jpg

IMG-20240312-WA0006.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

প্রতিনিয়ত আপনাদের রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর কিছু তৈরি দেখতে এতটাই ভালো লাগে যে শুধু তাকিয়ে থাকি। আজকে দারুন একটি ড্রেস তৈরি করেছেন । আসলে মনে হয় রমজানের ঈদ উপলক্ষে এই ধরনের চিন্তা ভাবনা অনেক সুন্দর ছিল ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ড্রেস তৈরির ডিজাইন টা আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে জেনে খুশি হয়েছি। ধন্যবাদ সুন্দর একটা মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকারভাবে একটি ড্রেসের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি ড্রেসটি সত্যিই অসাধারণ হয়েছে। আপনার শেয়ার করা পেইন্টিং এবং অরিগ্যামি গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব নিখুঁতভাবে সবকিছু তৈরি করেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

 2 years ago 

আমার পেইন্টিং এবং অরিগ্যামি আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 2 years ago 

নিজের মতো করে ভেবে অসাধারণ একটি ড্রেস তৈরি করেছেন। আর এই ড্রেসটি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্টটি দেখতে পেয়ে সত্যি খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ড্রেস আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। আপনার ড্রেস তৈরি করা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ড্রেস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ড্রেসটা সুন্দরভাবে তৈরি করার জন্য।

 2 years ago 

দারুন ডিজাইন করলেন আপনি রঙিন কাগজ দিয়ে। ড্রেসের ডিজাইন এবং কালার খুবই সুন্দর হয়েছে। আপনি একদম ডল তৈরি করে ডিজাইনটি শেয়ার করে দিলেন। এই ধরনের ড্রেস গুলো এখন খুব বেশি প্রচলিত। সেই ধারাবাহিকতায় আপনি সুন্দর একটি ড্রেস শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে অরিগ্যামি অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে ভালো লাগে। তাই সুন্দর করে একটা ড্রেস তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ড্রেসের অরিগামি আপনি শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা ড্রেসটি দারুন লাগছে দেখতে।আপনি এক এক করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই ড্রেসটির অরিগামি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চেষ্টা করেছি ড্রেস তৈরি করার পদ্ধতি সুন্দর করে শেয়ার করার।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে ড্রেস ডিজাইন এর অরিগ্যামি পোস্ট কি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আপু। খুবই চমৎকারভাবে আপনি রঙ্গিন কাগজ দিয়ে একটি ড্রেসের ডিজাইন তুলে ধরেছেন। ড্রেস ডিজাইনের প্রত্যেকটি ধাপ আপনি খুব পরিষ্কারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আশা করি আপু আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন এরকম অরিগ্যামি পোস্ট দেখতে পারবো। আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

আমি সব সময় আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো শেয়ার করার চেষ্টা করব।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দারুন তো ।আর কত ক্রেয়েটিভিটি যে দেখবো সামনে। এমন সুন্দর করে ধাপে ধাপে রঙিন কাগজ দিয়ে ড্রেস বানিয়ে দিলেন। কেন যে আপনার পাশের বাসার মানুষ হলাম না। তাহলে তো আমিও কিছু শিখতে পারতাম। এক কথায় অসাধারণ আপু্ ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

পাশের বাসার মানুষ না হতে পারলে কি হয়েছে। বাড়ির পাশের হতে পারবেন, চলে আসেন আমাদের বাড়িতে। আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64759.21
ETH 1919.99
USDT 1.00
SBD 0.39