রেসিপি :- নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240418_174603.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

নবাবির সেমাই এর কথা কম বেশি আমরা সবাই শুনেছি। কিংবা হয়তোবা আমরা খেয়ে থাকবো। আসলে আমি এর আগে অনেকবার এই রেসিপিটা করবো করবো ভেবেছিলাম। কিন্তু কখনো আমার এই রেসিপিটা তৈরি করা হয়নি। এবারে যেহেতু ঈদ এসেছে, ঘরে সেমাই রয়েছে। জন্য ভাবলাম যে রেসিপিটা তৈরি করেই ফেলি। ঈদ উপলক্ষে মূলত আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম। ঈদের আগের দিন আমি রেসিপিটা তৈরি করেছি। এরপর নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঈদের দিন যখন রেসিপিটা মেহমানদেরকে এমনকি নিজেরাও খেয়েছিলাম, তখন কিন্তু বেশ মজা লেগেছিল। আমি নিজেই রেসিপিটা খুব বেশি পছন্দ করেছিলাম। আশা করব রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240412-WA0017.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
লাচ্ছা সেমাইএক প্যাকেট
দুধহাফ কেজি
দুধ পাউডার১ কাপ
কনফ্লাওয়ার২ টেবিল চামচ
কাস্টার্ড পাউডার৪ টেবিল চামচ
চিনিহাফ কাপ
তেল২ টেবিল চামচ
লবনপরিমাণমতো

IMG_20240418_173101.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি চুলায় আমি একটা প্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরের মধ্যে লাচ্ছা সেমাই গুলো দিয়ে দিলাম।

IMG_20240418_173123.jpg

ধাপ - ২ :

এরপর সেমাই এর ভেতর চিনি, গুড়া দুধ এবং লবণ দিয়ে দিলাম। এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব।

IMG_20240418_173135.jpg

ধাপ - ৩ :

কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলাম।

IMG_20240418_173146.jpg

ধাপ - ৪ :

এরপর আমি আবারও চুলায় দুধ বসিয়ে দিলাম। এর ভেতর আমি চিনি এবং লবন দিয়ে দিলাম।

IMG_20240418_173156.jpg

ধাপ - ৫ :

দুধটা উতলে উঠলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।

IMG_20240418_173210.jpg

ধাপ - ৬ :

এরপরে একটা গ্লাসের ভেতরে কাস্টার্ড পাউডার গুলো মিশিয়ে সেগুলো দুধের ভিতর দিয়ে দিলাম।

IMG_20240418_173234.jpg

ধাপ - ৭ :

কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিবো।

IMG_20240418_173250.jpg

ধাপ - ৮ :

এরপরে আমি একটা সার্ভিং ট্রেতে কিছুটা পরিমাণে শুকনো সেমাই গুলো দিয়ে দিলাম। এর উপরের অংশে আমি কাস্টার্ড দুধ দিয়ে দিলাম।

IMG_20240418_173309.jpg

ধাপ - ৯ :

আবারো উপরের অংশে সেমাই গুলো দিয়ে সমান করে নিলাম।

IMG_20240418_173330.jpg

ধাপ - ১০ :

এরপর আমি এর উপরের অংশে কিসমিস এবং বাদাম দিয়ে ডেকোরেশন করলাম।

IMG_20240418_173344.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240412-WA0017.jpg

IMG-20240412-WA0012.jpg

IMG-20240412-WA0016.jpg

IMG-20240412-WA0015.jpg

IMG-20240412-WA0018.jpg

IMG-20240412-WA0014.jpg

IMG-20240412-WA0013.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

বেশ কিছুদিন আগে এভাবে সেমাই রান্না করে খেয়েছিলাম। এভাবে সেমাই রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনি আজকে নববীর সেমাই রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি তৈরির প্রতিটা ধাপ অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বেশ কিছুদিন আগে সেমাই এরকম ভাবে রান্না করে খেয়েছিলেন জেনে ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

নবাবী সেমাইয়ের অনেকের নাম শুনেছি। খেয়েছিও বেশ কয়েকবার। কিন্তু নিজের হাতে কখনো তৈরি করা হয়নি। আপনার যেহেতু আগে তৈরি করা হয়েছিল না ঈদের সময় তৈরি করে ভালো করেছেন। ঈদে সেমাই ছাড়া চলে নাকি। পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছিল। দেখতেও বেশ লোভনীয় লাগছে।

 2 years ago 

নিজের হাতেও একবার তৈরি করে দেখবেন। তখন আরো বেশি ভালো লাগবে খেতে। আসলেই এই নবাবী সেমাই টা অনেক মজাদার হয়েছিল।

 2 years ago 

ঈদ উপলক্ষে দারুন একটি রেসিপি তৈরি করেছিলেন।আর আজ সেই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি ফেসবুকে ঢুকলেই শুধু এই রেসিপিটি চোখে পড়ে। কিন্তু কখনো নিজে তৈরি করে খাওয়া হয়নি। আপনার তৈরিকৃত রেসিপিটি দেখে একদমই পারফেক্ট মনে হচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদের সকালে নতুন কিছু না করলে ভালোই লাগেনা, তাই তো করলাম এটা।

 2 years ago 

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি, এই রেসিপিটা ঈদ উপলক্ষে আপনি তৈরি করেছিলেন কিন্তু আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত পর্যায়ক্রমে তুলে ধরেছেন আমাদের মাঝে দেখে অনেক ভালো লাগলো খেতেও ইচ্ছে করছিল খুব। ধন্যবাদ রেসিপিটি শিখে নিয়েছি আশা করি একদিন তৈরি করে খেতে পারব।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এটা ঈদ উপলক্ষে তৈরি করেছি। আর সবাই মিলে অনেক মজা করে খেয়েছি।

 2 years ago 

নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বেশ লোভনীয় লাগছে। ঈদ উপলক্ষে আপনি নবাবের সেমাই রেসিপি তৈরি করেছিলেন। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু ছিল। তৈরি করার পুরো প্রসেসটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ খেতে তো অনেক সুস্বাদু ছিল নবাবী সেমাইটা।

 2 years ago 

নববী সেমাই খেতে এমনিতেই অনেক স্বাদ আর সেটাও যদি হয় নিজের হাতে যত্ন করে রান্না করা তাহলে তো তার তুলনাই হয় না।
আপনি খুব সুন্দর করে নববীর সেমাই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন সেমাই খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আর বিভিন্নভাবে করলে তো আরো ভালো লাগবে।

 2 years ago 

নবাবী সেমাই খেতে খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একটি সেমাই। আজকে আপনি নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভীষণ মজাদারও সুস্বাদু মনে হচ্ছে। কালার টা বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপু চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।

 2 years ago 

বাহ জাষ্ট অসাধারন একটি নবাবী সেমাই কাস্টার্ড রেসিপি দেখলাম। আমি এটা নিজে সাহস করে বানাতে পারবো না। কারন অনেক গুলো ধাপ দেখলাম। শেষে যে লিকুইটের উপরে সেমাইটা দিলেন সেই লিকুইট বানাতেই আমার হাত পা কেঁপে যাবে। পরিবেশনটা দারুন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

রেসিপিটা আপনাদেরকে দেখাতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38