ডাই : ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240208_122659.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি করলাম।

সত্যি বলতে ভ্যালেন্টাইন ডে শুধুমাত্র একটা দিবস মূলত। কিন্তু আমি মনে করি আমাদের জন্য ভালোবাসা প্রতিটা দিনের জন্যই সমান।‌ যেহেতু সবাই এই দিনে পালন করে তাই জন্য ভাবলাম, এই দিবস উপলক্ষে একটা ডাই প্রজেক্ট তৈরি করি। আসলে সময়োপযোগী কাজগুলো করতেই আমার কাছে বেশি ভালো লাগে। বিশেষ করে এই কার্ড তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কালো রঙের কাগজ নিলাম। এরপর আমি কাগজটাকে দুইপাশ থেকে মাঝখান বরাবর করে ভাঁজ করে নিলাম।

IMG-20240208-WA0036.jpg

ধাপ - ২ :


এরপর আমি গোলাপি কালারের একটা কাগজ দিয়ে একটা লাভ চিহ্ন কেটে নিলাম। এরপর গ্লিটার পেপার দিয়ে আরেকটু ছোট করে একটা লাভ চিহ্ন কেটে নিলাম।

IMG-20240208-WA0037.jpg

ধাপ - ৩ :

এরপর আমি লাভ সেভ গুলোকে মাঝখানে কেটে দুই দিক দিয়ে বসিয়ে দিলাম।

IMG-20240208-WA0038.jpg

ধাপ - ৪ :

এরপর ভ্যালেন্টাইন্স ডে একটা লেখা সাদা কাগজের মধ্যে লিখে এরপর কেটে কার্ডের উপরের অংশে বসিয়ে দিলাম। এরপরে একটা সাদা কাগজ কেটে ভাজ করে চারটা খামের মতো তৈরি করে নিলাম।

IMG-20240208-WA0039.jpg

ধাপ - ৫ :

এরপর গ্লিটার পেপার কেটে এগুলোকে খামের উপরের অংশে লাগিয়ে নিলাম।

IMG-20240208-WA0040.jpg

ধাপ - ৬ :

এরপরে কার্ডের ভেতরের অংশে এই খামগুলোকে একটা একটা করে বসিয়ে দিলাম। এরপরে ছোট কাগজের মধ্যে চিরকুট রেখে খামের ভেতরে দিয়ে দিলাম।

IMG-20240208-WA0041.jpg

ধাপ - ৭ :

এর ঘরের ভেতরের অংশে উপরে এবং নিচে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে লিখে নিলাম।

IMG-20240208-WA0034.jpg

ধাপ - ৮ :

এরপর দুইপাশের অংশে গোলাপি কালারের কয়েকটা লাভ চিহ্ন বসিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20240208-WA0033.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240208-WA0030.jpg

IMG-20240208-WA0032.jpg

IMG-20240208-WA0031.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটা ডাই প্রজেক্ট আজকে আমাদের মাঝে শেয়ার করেছো তুমি, যেটা দেখেই তো আমি মুগ্ধ। অনেক সুন্দর হয়েছে তোমার তৈরি করা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে কার্ড। কালো রঙিন কাগজ দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর ভেতরে খাম এর মতো করে তৈরি করার কারণে সুন্দর লাগতেছে। উপরের অংশে অনেক সুন্দর করে লাভ কেটে বসিয়েছ এবং happy valentine's day লেখাটা অনেক সুন্দরভাবে বসানো হয়েছে। সব মিলিয়ে পুরোটা অসম্ভব দারুন ছিল।

 2 years ago 

Happy Valentine's Day লেখাটা সুন্দর করে লিখে বসানোর চেষ্টা করেছি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর কার্ড তৈরি করেছেন আপু। কার্ড টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। সামনে গ্লিটার পেপার দিয়ে লাভ টি দেওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর একটি কার্ড আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার নিজের কাছেও খুব সুন্দর লেগেছিল এটা।

 2 years ago 

আপনি ভালোবাসা দিবস উপলক্ষে বেশ অনেক গুলো কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি তৈরি কৃত প্রতিটি ভালোবাসার কার্ড আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি বেশ কয়েক প্রকার কাগজ দিয়ে কার্ড গুলো তৈরি করেছেন।একদম নিচের কার্ডটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার তৈরিকৃত কার্ড আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। ভালোবাসা সবসময় থাকে। আপনি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। দেখতেও ভালো লাগে 🌼

 2 years ago 

ঠিক বলেছেন ভালোবাসা সব সময় থাকে। এটার জন্য কোন দিবসের প্রয়োজন হয় না।

 2 years ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার কার্ড তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি দেখে খুব ভালো লাগলো। কার্ড টি দেখতে ভীষণ সুন্দর লাগছে। কার্ড তৈরি করার প্রক্রিয়া ধাপে ধাপে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এই কার্ড দুর্দান্ত হয়েছে জেনে ভালো লাগলো।

 2 years ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দারুন একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন। বিশেষ করে খুব সুন্দর কালার দেওয়ার কারণেই অনেক সুন্দর দেখাচ্ছে। প্রিয়জনদের জন্য এত সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করলেন। আপনার তৈরি করা ডাই প্রজেক্ট দেখে কার্ড তৈরি করে প্রিয়জনকে গিফট দেওয়া যাবে। অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করলেন।

 2 years ago 

অবশ্যই তৈরি করে গিফট দেওয়া যাবে। আমি মনে করি এটা দিলে প্রিয় জন আরো খুশি হবে।

 2 years ago 

আপু আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কার্ড তৈরি করলেন।আপনার শেয়ার করা কার্ডটি দারুন হয়েছে। আপনার উপস্থাপনা ও বেশ দারুন ছিল।আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাজটা সুন্দর করে তৈরি করে উপস্থাপনা তুলে ধরার চেষ্টা করলাম। আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38