স্বরচিত কবিতা : " স্বপ্ন দেখি "

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় প্রতিদিন ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করার চেষ্টা করছি। কারণ ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট করলে সবার দেখতেও ভীষণ ভালো লাগে। সে অনুসারে আজকে একটি কবিতা লিখতে বেশ ইচ্ছে করছিল। আসলে কবিতা তো লেখা আমার কাছে ভীষণ কঠিন। কারণ আমি মনে করি কবিতা লেখাটা অনেক সময় এবং অনুভূতির প্রয়োজন। যেহেতু আজকে ইচ্ছে করছিল কবিতা লেখার, এইজন্য একটা কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের ভালো লাগবে।

আসলে বাস্তবে আমরা কিন্তু অনেক কিছুরই স্বপ্ন দেখি। সবার স্বপ্নগুলো কিন্তু একরকম হয় না। দেখা যায় যে এক একজন এক এক রকমের বিষয় নিয়ে স্বপ্ন দেখে। আবার আমরা যত কিছু নিয়ে স্বপ্ন দেখি, দেখা যায় যে বাস্তবে তার উল্টোটা হয় বেশি। মূলত স্বপ্ন কিন্তু সব সময় পূরণ হয় না। চোখ বন্ধ করলে আমরা কত কিছুই না ভাবি, হয়তোবা ভাবলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু দেখা যাবে আসলে আমরা ঘরে রয়েছি। ওই যে ঘুরতে যাওয়ার স্বপ্নটাই পূরণ হয় না। তেমনি আমরা যদি মনের মানুষকে নিয়ে স্বপ্ন দেখি, তখন দেখা যায় আসলে আমাদেরকে একাই থাকতে হয়। আবার আমরা মনে মনে ভাবলাম যদি শীতের সকাল হতো। কিন্তু দেখা যায় যে তখন আসলে শীতের কোন দেখাই নেই। শুধু গরম আর গরম আর গরম। এইরকম ভাবে কত হাজার স্বপ্ন আমরা দেখি তার কোন ঠিক নেই। কিন্তু বাস্তবিকভাবে এই সব স্বপ্নগুলো যেন ভিত্তিহীন। দেখা যায় বাস্তবে জীবনে স্বপ্নের উল্টো পথে হাঁটি আমরা। আজকের কবিতাটা এই বিষয় নিয়ে সাজানোর চেষ্টা করলাম। আশা করি কবিতাটা আপনাদের ভালো লাগবে।

20230801_232510_0000.jpg

" স্বপ্ন দেখি "

স্বপ্ন দেখি ঘুরতে যাওয়ার,
বাস্তবে তা ঘরের কোনায়।
স্বপ্ন দেখি মনের মানুষের,
বাস্তবে তাই একা থাকায়।

স্বপ্ন দেখি শীতের সকাল,
বাস্তবে তাই রোদ্দুরে দুপুর।
স্বপ্ন দেখি পাখি হয়ে উড়ার,
বাস্তবে তাই ঘরের খাঁচায় বন্দী।

স্বপ্ন দেখি চাঁদনী রাত
বাস্তবে তাই ঘন অন্ধকার।
স্বপ্ন দেখি আমার সামনে তুমি।
বাস্তবে তাই শুধু তোমাকেই খুঁজি।

স্বপ্ন দেখি সমুদ্র সৈকত,
বাস্তবে তা খাল-বিল।
স্বপ্ন দেখি প্রাকৃতিক দৃশ্য,
বাস্তবে তা ঘন জঙ্গল।

স্বপ্ন দেখি আলতো ছোঁয়া,
বাস্তবে তা আগুনের ধোঁয়া।
স্বপ্ন দেখি ভালোবাসার,
বাস্তবে তা দুঃখ পাওয়ার।

স্বপ্ন দেখি ‌ স্নিগ্ধ হওয়ার,
বাস্তবতা তা মরুভূমি পাওয়ার।
স্বপ্ন দেখি রাজমহল।
বাস্তবতা কুঁড়ে ঘর।


পোস্ট বিবরণ

শ্রেণীকবিতা
ডিভাইসRedmi note 9
লেখক@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আসলে এটা কিন্তু সত্যি আমরা একেক জন একেক রকমের স্বপ্ন দেখি। আর আমরা চোখ বন্ধ করে যে স্বপ্নগুলো দেখি বাস্তবে সেগুলো সত্যি একেবারে পূরণ হয় না, তার উল্টোটা হয় সব সময়। তুমি এই রকম স্বপ্ন গুলোকে তুলে ধরে অনেক সুন্দর করে কবিতাটা লিখেছ, যা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তোমার লেখা কবিতা সব সময় খুব সুন্দর হয়।

 3 years ago 

চেষ্টা করেছি এই বিষয়টাকে তুলে ধরে সুন্দর করে কবিতাটা লেখার। তোমার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে স্বপ্নকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আসলে আমরা প্রত্যেকে একেক জন একেক রকম ভাবে স্বপ্ন দেখতে বেশি পছন্দ করি। আসলে আমরা স্বপ্নে যেগুলো দেখে থাকি বাস্তবে সেগুলো শুধুই কল্পনা। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আমরা স্বপ্নে যেগুলো দেখি সেগুলো বাস্তবে শুধু এই কল্পনা হয়ে দাঁড়ায়। সুন্দর একটা মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আমার স্বপ্ন গুলো কেন এত স্বপ্ন হয়, এই মনটা কেন বারে বারে ভেঙ্গে যায়- এই গানটির রেশ ধরেই বলতে হয় স্বপ্ন তো স্বপ্ন তার আবার পূরণ। বেশ অসাধারন একটি কবিতা লিখেছেন স্বপ্নকে ঘিরে আপু। আমার কিন্তু কবিতাটি অসাধারণ লেগেছে।

 3 years ago 

চেষ্টা করেছি অসাধারণ ভাবে এই কবিতাটা লেখার। সুন্দর একটা মন্তব্য পেয়ে খুশি হলাম।

 3 years ago 

কবিতা অনেক সুন্দর লিখেছেন আপনি প্রতি সপ্তাহে আপনার কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আসলে স্বপ্ন দেখতে মানা নেই জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন স্বপ্ন দেখতে থাকবণে যত বেশি স্বপ্ন দেখা যায় তত বেশি জীবনে অনুপ্রেরণা পাওয়া যায়। সুন্দর কবিতা লিখলেন অসাধারণ হয়েছে কবিতা টি পড়তে।

 3 years ago 

আমার কবিতা পড়তে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সম্পূর্ণ কবিতাটা পড়ে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কবিতা যেন একদম মিলে গেল আমার বাস্তবতার সাথে। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর অনুভূতিমূলক কবিতাটি পড়ে। যেখানে আপনি একদম বাস্তবতার সম্পূর্ণ রূপ তুলে ধরার চেষ্টা করেছেন কবিতার প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে।

 3 years ago 

আমার এই অনুভূতিমূলক কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন আপু। স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু বাস্তবে তা কতটুকু পূর্ণতা পায় বা সব স্বপ্ন কি পূরণ হয়! হয় না, কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আপনি খুব সুন্দর ভাবে কবিতাটি গুছিয়ে লিখেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আসলে আমাদের স্বপ্নগুলোর থেকে কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় এটা সত্যি বলেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38