পেইন্টিং:- দেওয়ালে ফুলদানির পেইন্টিং।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি দেওয়ালে ফুলদানির পেইন্টিং করলাম।
এর আগেও কিন্তু অনেক বড় একটা পেইন্টিং করেছিলাম দেওয়ালে। যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবারো দেয়ালের একটি পেইন্টিং নিয়ে হাজির হলাম। দেওয়ালে এই ধরনের পেইন্টিং গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি যখন এই ফুলদানির পেইন্টিং করলাম তখন দেখি সত্যি যেন আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। যদিও দেওয়ালে পেইন্টিং করা অনেক কঠিন। বিশেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেইন্টিং করতে একদম হাতে ব্যথা হয়ে যায়। কিন্তু পুরো পেইন্টিং করার পর ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেইন্টিংয়ে আমি দেওয়ালের কালার ব্যবহার করেছি। দেওয়ালের কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• ঘরের দেওয়াল
• রং
• রং করার তুলি
• চক
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি চক নিলাম। এরপর চক দিয়ে একটু একটু করে দেয়ালের মধ্যে একটা ফুলদানি এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপরে নিচের অংশের ফুলদানির মধ্যে কালো রং দিয়ে একটু একটু করে রং করা শুরু করি।
ধাপ - ৩ :
এরপরে পুরো ফুলদানির মধ্যে কালো রং দিয়ে রং করে নিলাম। নিচের অংশে একটা ফুল খালি রাখলাম।
ধাপ - ৪ :
এরপরে ফুলদানির উপরে কালো রং দিয়ে চিকন চিকন করে পাতার মত এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে এর পাশে আরো কিছু চিকন চিকন করে পাতার মত এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে লাল রং দিয়ে এক পাশের একটা ফুল আঁকা শুরু করি।
ধাপ - ৭ :
এরপর লাল রং দিয়ে একটু একটু করে পুরো ফুলটা এঁকে নিলাম।
ধাপ - ৮ :
এখানে আমি ফুলদানির পাশে লাল রঙের ফুলটা এঁকে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে আমি উপরের অংশে আরও একটা ফুল আঁকা শুরু করি।
ধাপ - ১০ :
এরপরেও পরের অংশে ফুলটা আঁকা শেষ করে এর মাঝখানের অংশ একটা ফুল আঁকা শুরু করলাম।
ধাপ - ১১ :
এরপরে মাঝখানের অংশে ফুলটা আঁকা শেষ করি। এরপর অন্য পাশে ও আরেকটা ফুল আঁকা শুরু করি।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

চমৎকার একটি আর্ট করেছেন আপনি। দেখতে খুবই সুন্দর লাগছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনি খুব সুন্দর ও নিখুঁতভাবে আজকের এ আর্ট ফুটিয়ে তুলেছেন। কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছে। শুভকামনা রইল আপনার জন্য।
নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
আসলেই দরজার পেছনে ফুলদানিটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি নিজেও বাড়ির হার্ডবোর্ডে কয়েকবার এরকম ছোটখাটো পেইন্টিং করেছিলাম। কিন্তু আপনার ফুলদানির পেইন্টিং টা একটু বেশি আকর্ষণীয় লাগলো আমার কাছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম পেইন্টিং গুলো করতে হাত এবং পা দুটোই ব্যথা হয়ে যায়। কিন্তু তাও সৌন্দর্যের জন্য আপনি দারুন পেইন্টিংটি করেছেন। দেখতে ঘরের চারপাশটা আরো আকর্ষণীয় দেখাচ্ছে এখন।
সত্যি দেয়ালে পেইন্টিং করতে হাত ব্যাথা হয়ে যায়। অনেক ধন্যবাদ আপনাকে।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
এর আগেও আপনার দেওয়ালে একটা পেন্টিং করতে দেখেছিলাম। সেটা যেমন সুন্দর ছিল এটাও ঠিক সেরকমই। আপনি দেয়ালে খুব দারুণ একটি পেইন্টিং করেছেন। দেয়ালে পেন্টিং করতে আপনার ভালো লাগে যেন ভালো লাগলো। আমি যদি কখনো দেয়ালে পেন্টিং করতে যায় তাহলে হয়তোবা দেওয়ালটাই নষ্ট হয়ে যাবে।হা হা হা যাইহোক ধন্যবাদ আপনাকে দেওয়ালে এই সুন্দর পেইন্টিং করার প্রক্রিয়াটা শেয়ার করার জন্য।
চেষ্টা করলে আপনিও পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার আর্ট পোস্টটি দেখে সত্যি আমি অবাক হয়ে গেছি।।
এক কথায় অসাধারণ হয়েছে এর আগে আপনি দেয়ালের উপরে একটা আর্ট পোস্ট করেছিলেন দেখেছিলাম ।তবে গতবার থেকে এটা আরো বেশি ভালো হয়েছে।।
সুন্দর উপস্থাপনা করেছেন কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটেছে শুভেচ্ছা রইল আপনার জন্য।।
এর আগেও করেছিলাম তবে আপনার কাছে এটা বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি একজন সত্য কথা বলেছেন আপু দেয়ালে পেইন্টিং করা আসলেই অনেক কঠিন আর এ ধরনের পেইন্টিং করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। তবে আপনি যে পেইন্টিং করতে অনেক বেশি দক্ষ এটা আমরা সকলেই জানি আপনি বরাবরি অনেক সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করে যাচ্ছেন এর আগে অনেক বড় একটি পেইন্টিং দেখেছিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দক্ষ কিনা জানিনা চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু বেশ কিছুদিন আগে আপনি দেয়ালে একটি পেইন্টিং করেছিলেন সেই পেইন্টিংটা আমি দেখেছিলাম আপনার পোষ্টের মাধ্যমে দেখে অনেক ভালো লেগেছিল। আজকে আপনি দেয়ালে খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন।আপনি খুব সুন্দর করে একটি ফুলদানি এবং ফুলদানির উপরে কিছু ফুলের ছবি এ এঁকেছেন। সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি সুন্দরভাবে আঁকার। অনেক ধন্যবাদ আপনাকে
আপু আপনি দেওয়ালে ফুলদানির পেইন্টিং করেছেন।আপনার পেইন্টিং টি দেখতে অনেক ভালো লাগছে।দেখে মুগ্ধ হয় গেলাম জাস্ট।আপনি খুবই দক্ষতার সাথে পেইন্টিং টি করে দেখিয়েছেন।ধাপগুলো অনুসরণ করে সহজেই যে কেউ পেইন্টিং টি করে ফেলতে পারবেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।
আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনার প্রেইন্টিং আমি আগে ও দেখেছি অনেক সুন্দর প্রেইন্টিং করেন আপনি। আজ ও তার ব্যতিক্রম হয়নি।সত্যি বলেছেন আপু দেওয়ালে প্রেইটিং করা অনেক কষ্টের। কষ্ট করে প্রেইন্টিং করেছেন তাই তো এতো সুন্দর দেখাচ্ছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর প্রেইন্টিং শেয়ার করার জন্য।
আসলেই ঠিক বলেছেন কষ্ট করে করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।