অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240704-WA0004 (1).jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করলাম।

আমি মনে করি রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করা অনেক বেশি কঠিন একটি কাজ। কারণ অরিগ্যামি গুলো আসলে অনেক বেশি ভাঁজ করে তৈরি করতে হয়। যদি একটু ভাঁজ এলোমেলো হয় তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। আমি যখন পাখিটা তৈরি করতে বসি, সত্যিই অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছিল। আসলে এই পাখিগুলো তৈরি করতে এত বেশি ভাঁজ করতে হয়েছিল, যেটা সত্যি অনেক বেশি হয়ে যায়। তাছাড়া কাগজের অবস্থাও একদম খারাপ হয়ে যায় ভাঁজ করতে করতে। তবে পাখিগুলো তৈরি করার পর কিন্তু দেখতে বেশ কিউট লেগেছিল। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই অরিগ্যামি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240704-WA0002 (1).jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথম আমি একটি সমান কাগজ নিয়ে নিলাম। এরপর এই কাগজটা কোনা করে দুই দিক থেকে দুইবার ভাঁজ করে নিলাম।

IMG-20240704-WA0081.jpg

ধাপ - ২ :

এরপর দুই দিক থেকে ভেতরের অংশে কাগজ ঢুকিয়ে আবারও উপরের অংশটা সমান করে নিলাম।

IMG-20240704-WA0082.jpg

ধাপ - ৩ :

এরপর নিচের অংশ থেকে কোনা করে ভাঁজ করে নিলাম। এই একই রকম ভাবে দুই পাশে ভাজ করে নিলাম।

IMG-20240704-WA0083.jpg

ধাপ - ৪ :

এরপর পুরো কাগজটা একদম খুলে ফেললাম। কোনা করে মাঝখানের অংশটা সামান্য একটু কেটে নিলাম।

IMG-20240704-WA0084.jpg

ধাপ - ৫ :

এরপরে আবারও একই রকম ভাবে ভাঁজ করে নিলাম। এরপর মাঝখানের অংশটাকে একদম ছোট করে এক দুই পাশে ভাঁজ করে নিলাম।

IMG-20240704-WA0085.jpg

ধাপ - ৬ :

এরপরে আবারো ভেতরের অংশে ছোট করে ভাঁজ করে নিলাম। এরপর দুই কোণার অংশগুলো ভেতরের দিকে করে ভাঁজ করে নিয়েছি।

IMG-20240704-WA0080.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি দুই কোনার অংশগুলো ভাজ করে একপাশে একটা ডানা বের করে নিলাম।

IMG-20240704-WA0086.jpg

ধাপ - ৮ :

এরপর একই রকম ভাবে দুই দিকে খুব সুন্দর ভাবে দুইটা ডানা তৈরি করে নিলাম।

IMG-20240704-WA0087.jpg

ধাপ - ৯ :

এরপরে আমি পাখির মাথাটাকে ঠিক করে নিচের অংশে ঠোঁট বের করে নিলাম।

IMG-20240704-WA0088.jpg

ধাপ - ১০ :

এরপর কলম দিয়ে চোখ এঁকে নিলাম। একই রকম ভাবে আমি দুইটা পাখি তৈরি করলাম।

IMG-20240704-WA0079.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের অরিগ্যামি পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240704-WA0004 (1).jpg

IMG-20240704-WA0003 (1).jpg

IMG-20240704-WA0001 (1).jpg

IMG-20240704-WA0002 (1).jpg

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

এই ধরনের কাগজ ভাঁজ দিয়ে তৈরি করা অরিগ্যামি গুলো করতে খুবই কষ্ট হয়। যেহেতু কাজ ভাঁজ করা যদি পারফেক্ট না হয় তাহলে পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে যায়। আপনি বেশ সুন্দর করে তৈরি করতে পেরেছেন টিয়া পাখির অরিগ্যামি। দুটি পাখির দুই কালারের অরিগ্যামি দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ধাপ গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ভাঁজগুলো পারফেক্ট না হলে পুরো প্রজেক্টটা নষ্ট হয়ে যায়।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর টিয়া পাখির অরিগ্যামি বানিয়েছেন আপু। একদমই বাস্তবের টিয়া পাখির মত লাগছে দেখতে। দুই কালারের দুটি টিয়া পাখি শোভা ছাড়াচ্ছে। কাগজ ভাজে ভাজে দক্ষতার সাথে চমৎকার সুন্দর ভাবে টিয়া পাখি তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আমি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর করে দুইটা টিয়া পাখি তৈরি করার জন্য চেষ্টা করেছি।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজ খুব চমৎকার দুইটা টিয়া পাখির অরিগামি বানিয়েছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টিয়া পাখির অরিগ্যামি তৈরি করে সুন্দরভাবে তুলে ধরলাম, যেন কেউ চাইলে তৈরি করতে পারে।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে অরিজ আমি তৈরি করাটা অনেক কঠিন। তৈরি করা ধাপগুলো আরো বেশি কঠিন। তবে এই কঠিন কাজটা আপনি বেশ ভালোভাবেই সম্পন্ন করেছেন। কারণ আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি গুলো খুবই সুন্দর দেখাচ্ছে। তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

টিয়া পাখি গুলোকে অনেক কিউট লাগছিল তৈরি করার পর।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার পাখি তৈরি আমার খুবই ভালো লেগেছে। আজকে ডাই পোস্ট অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার তৈরি করা টিয়া পাখি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভালো লাগলো।

 2 years ago 

আমার মনে হয় রঙিন কাগজ দিয়ে যাই তৈরি করা হউক না কেন, সব কিছুই বেশ দারুন লাগে। আপনার শেয়ার করা আজকের রঙিন কাগজের টিয়া পাখিটি কিন্তু আমার কাছে দারুন লেগেছে। খুব সুন্দর করে আপনি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করতে আমি অনেক ভালোবাসি। তাই তো চেষ্টা করি প্রতিনিয়ত এরকম কিছু তৈরি করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু অরিগামী তৈরি করা আসলেই বেশ কষ্টকর। কারণ এত বেশি ভাঁজ দিতে হয় যে মাঝে মধ্যে এলোমেলো হয়ে যায়। আর একবার এলোমেলো হয়ে গেলে আর বানানো যায়না। যাই হোক আপনার আজকের টিয়া পাখির অরিগামি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে কালারের কারণে সত্যিকারের টিয়া পাখির মত লাগছে।

 2 years ago 

ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, তবুও সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি।

 2 years ago 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে টিয়া পাখি তৈরি করেছেন। আপনার তৈরি করা টিয়া পাখি দুটি দেখে কিছু টা বাস্তবের মতো লাগছে। তবে, বাস্তবের মতো না হলেও বাস্তবের মতো রুপ দিয়েছে।আর আপনি ধারাবাহিকভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার উপস্থাপন করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

আমার তৈরি করা দুইটা টিয়া পাখিকে দেখতে কিছুটা বাস্তবের মত লাগছে শুনে অনেক আনন্দিত হলাম।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64715.35
ETH 1920.72
USDT 1.00
SBD 0.38