রেসিপি :- সুস্বাদু পায়েস রেসিপি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু পায়েস রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।
পায়েস কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু আজকের রেসিপিটি আমি একদমই কম উপকরণ দিয়ে তৈরি করেছি। আসলে আমি এই রেসিপি আমার মেয়ের জন্য তৈরি করেছি। আর এই জন্যই একদম সাধারন ভাবে এই রেসিপিটি তৈরি করলাম। আসলে আমার মেয়ে কিছু খেতে চায় না। এইজন্য চেষ্টা করি ভিন্ন ধরনের কিছু তৈরি করার। কিন্তু তারপরেও খায়না। তবে এমনিতে পায়েস খেতে আমারও ভীষণ ভালো লাগে। দেখা যায় আমি মাঝেমধ্যে তৈরি করে থাকি। তাছাড়া বিভিন্ন ধরনের রেসিপি গুলো তৈরি করে খেতেও ভালো লাগে। এজন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম।
তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আতপ চাল | ১/২ কাপ |
| চিনি | ১/২ কাপ |
| দুধ | ১ কাপ |
| বাদাম | কয়েকটা |
| এলাচ | ৩ টা |
| গুড়া দুধ | ৩ টেবিল চামচ |
| লবন | পরিমাণমতো |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথম আমি লিকুইড দুধ একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপরে এর মধ্যে এলাচ দিয়ে দিলাম। এরপর হালকা একটু গরম হলে থেকে কিছুটা দুধ একটি কাপে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপরে এরমধ্যে ধুয়ে রাখা আতপ চালগুলো দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব।
ধাপ - ৫ :
এরপরে আমি যেই দুধটুকু নামিয়ে রেখেছি তার মধ্যে পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব।
ধাপ - ৬ :
এরপর পাউডার দুধ মেশানো দুধটা আবার ও পাতিলের মধ্যে দিয়ে দিব।
ধাপ - ৭ :
এভাবে কিছুক্ষণ রেখে ভালোভাবে রান্না করবো।
ধাপ - ৮ :
এরপরে এর মধ্যে বাদাম দিয়ে দিব। বাদামগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব।
এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

পায়েস আমার খুবই পছন্দ। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু পায়েস রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পায়েস রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি মনে করি পায়েস সবারই অনেক পছন্দের রেসিপি। অনেক ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি ও মাঝেমধ্যে আমার মেয়ের জন্য এভাবে পায়েস রান্না করে থাকি। আপু আমার মেয়ে ও কোন কিছুই খেতে চায় না। ঠিক বলেছেন পায়েস কম বেশি সবাই পছন্দ করে। আপনাকে ধন্যবাদ আতোপ চাল দিয়ে পায়েসের সুন্দর এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন বাচ্চারা আসলে একদম খেতেই চায়না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সকাল সকাল এমন সুস্বাদু খাবার দেখে জীভে জল চলে আসল।সেই সাথে আপনার পরিবেশন টা অনেক সুন্দর হয়েছে।আশা করি ভাগ্নী খুবই মজা করে খেয়েছে। ধন্যবাদ আপু সুস্বাদু পায়েসের রেসিপি শেয়ার করার জন্য।
আপনার ভাগ্নি একদমই খেতে চায় না। অনেক ধন্যবাদ আপনাকে।
বাচ্চাদের এক ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসার জন্য খেতে চায় না। এ জন্য বিভিন্ন রকমের খাবার বানিয়ে দেয়া যায় তাহলে খুব ভালোভাবে খেয়ে নেয়। আপনার আজকের পায়েস অল্প উপকরণ দিয়ে রান্না করলেও দেখে মনে হচ্ছে যে খুবই মজাদার হয়েছিল। পায়েস খেতে আমার কাছেও খুবই ভালো লাগে। আপনার পায়েসটা বেশ লোভনীয় লাগছে দেখতে।
ঠিক বলেছেন পায়েস খেতে সত্যিই অনেক ভালো লাগে।
সুস্বাদু পায়েস রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আমি ছোট বেলাতে পায়েস খুবি পছন্দ করতাম।আজকে আপনার রেসিপির পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।
আপনার পছন্দ আমার নিজেরও পায়েশ খুবই পছন্দ।
পায়েস আমার খুবই প্রিয়। তাই দেখে খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশন খুবই ভালো লেগেছে এবং দেখেও খুবই সুস্বাদু মনে হচ্ছে। এত লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি অনেক সুস্বাদু ছিল রেসিপিটা। অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যি আপু বাচ্চারা এক ধরণের খাবার প্রতি দিন খেতে চায় না।তাদের যদি মাঝে মাঝে ভিন্ন ধরনের খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়।আপনার পায়েস দেখে লোভ লেগে গেল। আসলে আপু আমরা বাচ্চাদের নাম করে সব তৈরি করি কিন্তু নিজেরা বেশ মজা করে খায়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
চেষ্টা করে বিভিন্ন ধরনের খাবার তৈরি করার। অনেক ধন্যবাদ আপনাকে।
সারাদিন রোজা রেখে ইফতারের সময় যদি পায়েস থাকে আমার কিন্তু আর কিছু লাগে না। আমি ইফতারের সময় ভাজা পুড়া খাবার একটু কম খেতে চাই এবং এরকম দুধের তৈরি পায়েস কিংবা অন্যান্য আইটেম রাখার চেষ্টা করি। অনেক মজার করে পায়েস রান্না করেছেন পায়েসের ডেকোরেশনটা অসাধারণ লেগেছে আমার কাছে। প্রতিটি তাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আসলে রোজার সময় পায়েস পেলে ভালোই লাগে।