অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে আমি বিভিন্ন রকম জিনিস তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে তা অনেক সুন্দর হয়। এরকম কাজগুলো করতে অনেক ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। আর এই কাগজগুলো কাটার সময় সাবধানতা অবলম্বন করে কাটা লাগে, না হলে রঙিন কাগজ কাটার সময় অনেক সময় এলোমেলো হয়ে যায়। আমি চেষ্টা করেছি এই ফুলটা তৈরি করার পদ্ধতি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার। যে কেউ চাইলে কিন্তু আমারও উপস্থাপনা টা দেখে এই ফুল খুব সহজে তৈরি করে নিতে পারবে।

আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

1697288993624.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG_20230828_204643.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটি কেটে একটা লাঠি তৈরি করে নিলাম।

CollageMaker_20231024173830150.jpg

ধাপ - ২ :

তারপরে একটা সাদা কাগজ নিলাম এবং মাঝখান বরাবর ভাঁজ করে কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিলাম।

CollageMaker_20231024173840371.jpg

ধাপ - ৩ :

তারপরে সবুজ কালারের একটা কাগজ নিলাম। এরপর কাগজটা চিকন চিকন করে কেটে নিলাম অর্ধেক অংশ।।

CollageMaker_20231024173850870.jpg

ধাপ - ৪ :

তারপরে সাদা কাগজটি এবং সবুজ কাগজটি একসাথে করে ফুলের মত করে তৈরি করে নিলাম।

CollageMaker_20231024173938277.jpg

ধাপ - ৫ :

তারপরে গোল করে একটা সাদা কাগজ কেটে নিলাম এবং কাগজটির কিছু অংশ চিকন চিকন করে কেটে নিলাম।

CollageMaker_20231024173954131.jpg

ধাপ - ৬ :

এরপর অন্য একটি কালারের কাগজ নিয়ে ছোট করে একটা ফুল কেটে নিলাম। এরপর সাদা কাগজের মাঝখানে এটি জোড়া লাগিয়ে নিলাম।

CollageMaker_2023102417404480.jpg

ধাপ - ৭ :

এরপর সবুজ কাটা সবুজ কাগজটি ওই ফুলের নিচের অংশে লাগিয়ে নিলাম।

CollageMaker_20231024174026412.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1697289005171.jpg

1697289005189.jpg

1697288993647.jpg

1697288993624.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

কথাটা একেবারে ঠিক বলেছেন আপু। রঙের কাগজ দিয়ে যেকোনো ফুল তৈরি করলে অনেক ভালো লাগে। বিশেষ করে অরিগ‍্যামি গুলো বেশি সুন্দর। রঙিন কাগজ ফুলের অরিগ‍্যামি টা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। দেখতে বেশ চমৎকার লাগছে। এবং শেষের দিকের ফটোগ্রাফি গুলো বেশি চমৎকার। ধন্যবাদ আমাদের সঙ্গে সুন্দর অরিগ‍্যামি শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমার কাছেও দেখতে চমৎকার লেগেছিল এটা।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপু আমিও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার চেষ্টা করি। রঙিন কাগজ দিয়ে আসলে যে কোন জিনিস তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। যা চমৎকার লাগে এক কথায়। আপনি ঠিক বলেছেন এরকম কাজগুলি করতে অনেক ধৈর্য সময় এবং দক্ষতার প্রয়োজন হয় আর এবং রঙ্গিন কাগজগুলো যদি কাটার সময় এলোমেলো হয়ে যায় তাহলে আর হয় না। আমাদের যত্ন সহকারে ধৈর্য নিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। আপনি দারুন দক্ষতায় রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগামী তৈরি করেছেন। এটি এক কথায় অসাধারণ ছিল। প্রতিটি ধাক্কা খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে।

 3 years ago 

আমিও তো বলি এমন কাজ করার জন্য অনেক ধৈর্য, সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। যা হয়তো আমার নেই। দারুন হয়েছে আপু। আমি অবশ্য আপনার অরিগ্যামি পোস্ট গুলো সব সময়ই দেখি। আপনি সব সময়ই ক্রেয়েটিভ পোস্ট করার চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যান আপু। শুভ কামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু আমি সবসময়ই ক্রিয়েটিভ পোস্ট করার চেষ্টা করি।

 3 years ago 

আসলে আমি সব সময় চেষ্টা করি ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করার।

 3 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের যে কোন কিছু বানালে দেখতে সুন্দর লাগে। তাছাড়া কাগজের জিনিসগুলো বানাতে সময় এবং ধৈর্য লাগে। আপনার রঙিন কাগজের ফুলটি খুব সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। অনেক কাগজ কাটতে হয়েছে। যাই হোক সবশেষে ভালো লাগছে দেখতে।

 3 years ago 

হ্যাঁ আপু অনেক সময় নিয়ে এটি তৈরি করেছি।

 3 years ago 

বাহ্ আপু রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর ফুল তৈরি করে ফেলেছেন দেখছি। রঙিন কাগজ দিয়ে এরকম ফুল তৈরি করলে দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়। তবে বেশ সময়ও ধৈর্যের পরিচয় দিয়ে এই কাজগুলো করা লাগে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ধৈর্য এবং সময়ের পরিচয় দিয়ে এগুলো করা লাগে।

 3 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে ফুল তৈরির অরিগ্যামি। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ কেটে লাঠির মাথায় ফুল তৈরি করা সত্যি অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর পদ্ধতিতে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার তৈরি রঙিন কাগজের ফুল আপনার কাছে দেখতে ভালো লেগেছে এটা শুনে খুশি হলাম।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন আপু। সাদা কাগজের মধ্যে লাল ফুলটি দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। তৈরি করার ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি যেন যে কেউ তৈরি করতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38