সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।

in আমার বাংলা ব্লগ4 years ago

1670670533620.jpg

device : Redme note 9

লোকেশন

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। কিন্তু আমি আজকে একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আসলাম। আমি আজকে কয়েকটা ফটোগ্রাফি নিয়ে এসেছি।

এখানে আমি আলাদা আলাদা কিছু বিষয় নিয়ে ফটোগ্রাফি করেছি। অনেকেই দেখি খুব সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি করে। এজন্য সবার ফটোগ্রাফি দেখে আমারও ইচ্ছে হলো এরকম ফটোগ্রাফি করার। এই জন্য আজকে আমি সাতটি ফটোগ্রাফি নিয়ে রেনডম ফটোগ্রাফি সাজিয়েছি। এমনকি ফটোগ্রাফি গুলো সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলাম। আশা করব আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভাল লাগবে।

ফটোগ্রাফি - ১ :

1670670048025.jpg

নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়ন তারা ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। আমাদের দেশে নয়নতারা ফুলের অনেক জাত রয়েছে। এছাড়াও নয়নতারা ফুলের পাঁচটি পাপড়ির কারণে দেখতে আমার ভীষণ ভালো লাগে। এজন্য যেকোনো জায়গায় আমি নয়নতারা ফুল দেখলে ফটোগ্রাফি করে থাকি। আর বিশেষ করে গোলাপি কালারের যেকোনো ফুল দেখতে খুব সুন্দর হয়ে থাকে। আজকের এই নয়ন তারার ফটোগ্রাফি আমি একটি নার্সারি থেকে করেছিলাম। মাঝে মাঝে নার্সারিতে যাই ফুল দেখার জন্য। ফুল দেখার পাশাপাশি আমি সবসময় ফটোগ্রাফি করে থাকি। আমি আশা করি আপনাদের সবার আজকের নয়নতারা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগবে।

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

1670670047908.jpg

device : Redme note 9

লোকেশন

নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফি। মাঝে মাঝে নার্সারিতে কিছু ফুলের ফটোগ্রাফি করলে তার নাম জানা থাকে না। এ ধরনের অনেক ফুল দেখা যায় যখন ফুলগুলোর সাথে পরিচিত থাকেনা। এ ধরনের অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি করেছি আমি এ যাবৎ কালে। বিশেষ করে পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে। এজন্য যেকোনো সময় আমি নতুন নতুন ধরনের ফুলের ফটোগ্রাফি করে থাকি। এই ফটোগ্রাফিটি ও আমি করেছি একটি নার্সারি থেকে। আমি যখন ফুলটি দেখেছি ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে ভালো লেগেছে এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম।

ফটোগ্রাফি - ৩ :

1670670048083.jpg

device : Redme note 9

লোকেশন

এটাকে আমরা পিনাস গাছ বলে থাকি। এই গাছের পাতাগুলো দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লাগে। এই গাছগুলো ছোট এবং বড় দুই ধরনের আকৃতি রয়েছে। বিশেষ করে এই পাপড়ি গুলো একটু কাটাযুক্ত। আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। প্রায় অনেকদিন আগের তোলা ছবি এটা। অনেকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই এই ফটোগ্রাফি টা করা। পাপড়িগুলো দেখেই আমার ফটোগ্রাফি করতে ইচ্ছে করল। ফটোগ্রাফি করার পর দেখলাম ভীষণই সুন্দর দেখাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফি - ৪ :

1670670047792.jpg

device : Redme note 9

লোকেশন

প্রজাপতির ফটোগ্রাফি। নতুন নতুন ধরনের কিছু প্রজাপতি দেখলে আমার ভীষণ ভালো লাগে। এজন্য যেকোনো জায়গায় যখন আমি প্রজাপতি দেখি তখন ফটোগ্রাফি করতে চলে যাই। কিন্তু মন চাইলেই কি প্রজাপতির ফটোগ্রাফি করা যায়? তারা তো এক জায়গায় বসে থাকার মত পাত্র নয়। সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ায়। এজন্য প্রজাপতির ভালোভাবে ফটোগ্রাফি করা সম্ভব হয় না। এরপর আমি প্রজাপতির ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। আমি আশা করি প্রজাপতির এই ফটোগ্রাফিও আপনাদের অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৫ :

1670670047850.jpg

device : Redme note 9

লোকেশন

পাতাবাহার গাছের ফটোগ্রাফি । আমাদের পৃথিবীতে শত শত প্রজাতির পাতাবাহার গাছ রয়েছে। এযাবৎ আমি অনেকগুলো পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছি । প্রায় সময় আমি পাতাবাহার গাছের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আমার কাছে পাতাবাহার গাছ ভীষণ ভালো লাগে। আমার কাছে ভালো লাগার কারণেই প্রতিনিয়ত আপনাদের মাঝে পাতাবাহার গাছ আমি ফটোগ্রাফি করে থাকি। আমি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে।

ফটোগ্রাফি - ৬ :

1670670047966.jpg

device : Redme note 9

লোকেশন

এখানে দেখতে পাচ্ছেন সিরিয়ালে প্রায় অনেকগুলো গাড়ি রাখা। আপনারা জানেন এর আগে আমি একবার চট্টগ্রামে গিয়েছিলাম যখন আমার আব্বু অসুস্থ ছিল। আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট হসপিটাল এর ওইখানে গিয়েছিলাম। যখন হসপিটালের তিনতলায় উপরে উঠলাম। বারান্দায় গিয়ে নিচের দিকে তাকাতে গাড়িগুলোর দিকে চোখ পড়ল। সেখানকার পরিবেশ ভীষণ সুন্দর। প্রাকৃতিক গাছপালা নিয়ে পরিবেশটা ভীষণ ভালো লাগে। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো এই জন্য উপর থেকে ফটোগ্রাফি করলাম। দেখলাম ফটোগ্রাফি টা ভালই লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

ফটোগ্রাফি - ৭ :

1670670047729.jpg

device : Redme note 9

লোকেশন

এটা হচ্ছে একটা বাড়ির ছবি। অনেকদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম আমার আপুর বাসায় ঘুরতে। বাসা থেকে বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম। সেখানে ছোটখাটো একটা পার্ক রয়েছে। সেখানে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটা বাড়ি। বাড়ির বাহিরে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। যেহেতু বাড়িটা দেখে ভালো লেগেছে এই জন্য সেখানে দাঁড়িয়ে বাড়ির ফটোগ্রাফি করে নিলাম। সেখান থেকে আরো কিছু ফুলেরও ফটোগ্রাফি করি। ভাবলাম বাড়ির ফটোগ্রাফি টা আপনাদের সাথে শেয়ার করি। ফটোগ্রাফি টা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।

পোস্ট বিবরণ

ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 4 years ago 

সত্যি ছবি গুলো দারুন লেগেছে আমার কাছে। সব থেকে বেশি ভালো লেগেছে পিনাস গাছের ছবিটি। এই ছবিটি দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল ক্লিক। দারুণ ছিলো বাকি ছবি গুলো ও। শুভকামনা রইলো আপু।

 4 years ago 

পিনাস গাছের ছবিটা আমার নিজেরও ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 years ago 

খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি একদম সত্য কথা বলেছেন সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। সকলের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আপনার আজকের এই ফটোগ্রাফি গুলোর মধ্যে পিনাশ গাছের ফটোগ্রাফিটা অসাধারণ লেগেছে আমার কাছে। এই গাছের পাতাগুলো দেখতে সত্যিই অনেক বেশি সুন্দর হয়।

 4 years ago 

জি ভাইয়া অনেকেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ছবিগুলো সুন্দর ছিল। আপনার নাম না জানা ফুলটির নাম আমিও জানিনা। তবে বেগুনি রঙের এই ফুলটি কিন্তু সত্যিই অসাধারণ দেখতে। সবমিলিয়ে ছবিগুলো বেশ ভালো লেগেছে আমার।

 4 years ago 

বেগুনি রঙের ফুলটা আমার নিজের কাছেও ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been curated by @r2cornell-curate. Also, find us on Discord

Manually curated by @abiga554

logo3 Discord.png

Felicitaciones, su publication ha sido votado por @r2cornell-curate. También, encuéntranos en Discord

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগে। আজকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ফটোগ্রাফি করতে পারলেও আমার ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আজ আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার ফটোগ্রাফি গুলা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে নয়ন তারা পিনাস এবং স্পেশাল পরজাপতি।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলা সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন যেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

অসাধারণ সাতটি ফটোগ্রাফী আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে প্রজাপতির ফটোগ্রাফি টি আর শেষে একটি বাড়ির ফটোগ্রাফি। বাড়িটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। বেগুনি রঙের ফুলটি তো অসাধারণ লাগছিল।

 4 years ago 

সত্যি বাড়িটা ভীষণ সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65890.31
ETH 1937.26
USDT 1.00
SBD 0.39