রেসিপি :- খলশে মাছের দোপেঁয়াজা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খলশে মাছের দোপেঁয়াজা রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

এই মাছগুলো আমাদের পুকুরের মাছ। আসলে নিজস্ব পুকুর থেকে যদি মাছ পাওয়া যায়, তাহলে কিন্তু সেগুলো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তেমনি এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি যখনই মাছগুলো রান্না করি , তখন প্রথমে ভাজা করে এরপর আবারো রান্না করি। কারণ এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে বাজারে কেনা মাছের থেকে পুকুরের মাছ খেতেও টেস্ট হয়। মাছগুলো রান্না করার পর আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG20240119134056.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
খলসে মাছ৮ টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
মরিচের গুঁড়া২ টেবিল চামচ
মসলা গুড়া১ টেবিল চামচ
লবনপরিমাণমতো
তেলপরিমাণমতো

IMG_20240120_100229.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে এরমধ্যে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নিলাম।

IMG_20240120_100246.jpg

ধাপ - ২ :

এরপর আমি চুলায় একটি কড়ায় বসিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে কয়েকটা মাছ দিয়ে দিলাম।

IMG_20240120_100316.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি মাছগুলোকে উল্টোপাল্টা সবগুলো ভেজে নেব।

IMG_20240120_100335.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি চুলায় আবারো একটি কড়াই বসিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম।

IMG_20240120_100353.jpg

ধাপ - ৫ :

পেঁয়াজগুলোকে কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অন্য সব মসলাগুলো দিয়ে দিলাম। এরপর মসলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম।

IMG_20240120_100404.jpg

ধাপ - ৬ :

এরপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব।

IMG_20240120_100415.jpg

ধাপ - ৭ :

এরপর এরমধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করবো।

IMG_20240120_100431.jpg

ধাপ - ৮ :

এরপর এর উপরে টমেটো কুচি ছড়িয়ে দিলাম। এভাবে কিছু রান্না করলাম।

IMG_20240120_100447.jpg

ধাপ - ৯ :

এরপর রান্না কিছুটা হয়ে আসলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এরপর রান্না করা হয়ে গেলে থেকে নামিয়ে নিবো।

IMG_20240120_100507.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG20240119134056.jpg

IMG20240119134059.jpg

IMG20240119134052_BURST001.jpg

IMG20240119134052_BURST000_COVER.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

নিজস্ব পুকুর থাকলে এরকম মাছ খাওয়া যায়। তাছাড়া ঠিকই বলেছেন নিজস্ব পুকুরের মাছের মজাই আলাদা যে কোন মাছ ভেজে রান্না করলে খেতে বেশি সুস্বাদু হয়। আপনার খলসে মাছের রেসিপি দেখেই বোঝা যাচ্ছে যে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতে ও খুব লোভনীয় লাগছে।

 3 years ago 

একদম ঠিক আপু খেতে অনেক বেশি মজা হয়েছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার মন্তব্য করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এটা বেশ দারুণ লাগলো খোলসে মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পন্ন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। গরম ভাতের সাথে এই ভাজা মাছগুলি খেতে ভীষণ ভালো লাগে। প্রয়োজনীয় উপকরণগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার রান্নার ধরনটি অনেক সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 3 years ago 

পুকুরের মাছের স্বাদেই আলাদা আপু।খলসে মাছ গুলো অনেক বড়ো এবং স্বাস্থ্যবান।মাছ গুলো দেখেই বোঝা যাচ্ছে কতোটা সুস্বাদু এই মাছ।রান্নার পদ্ধতি চমৎকার করে ধাপে ধাপে শেয়ার করেছেন। সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটি রেসিপি।ধন্যবাদ আপু চমৎকার গুছিয়ে রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু অনেক বেশি সুস্বাদু ছিল। আপনার চমৎকার মন্তব্যটি আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে।

 3 years ago 

খলশে মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না আপু। নতুন একটি মাছের নাম জানতে পারলাম। আমাদের এখানে এই মাছ গুলোকে দেশি তেলাপিয়া মাছ বলে। চমৎকার ভাবে রেসিপি পরিবেশন করেছেন। যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না। অনেক সুন্দর করে রেসিপি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ঠিক বলেছেন এটি খুবই লোভনীয় হয়েছিল ভাইয়া ‌ । অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

খলসে মাছের দু পেয়াজা রান্নার লোভনীয় একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। অনেকদিন পরে এই মাসের রেসিপিটা দেখতে পেলাম খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্যটি করার জন্য

 3 years ago 

আপু খলশে মাছের দোপেঁয়াজা রেসিপি দেখে চিন্তায় পড়ে গেছিলাম। খলশে মাছ আবার কেমন। পড়ে ছবি দেখে আর ব্লগ পড়ে জানতে পারলাম আপনাদের পুকুরের মাছ। আমাদের দিকে আবার অন্য একটি নামে চিনে। তবে মাছ গুলো খেতে খুবই স্বাদ লাগে। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন মাছগুলো খেতে খুব স্বাদ লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39